অনেক নাটকীয়তার পরে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। কাল শনিবার ফ্রান্সের বিপক্ষে নকআউট পর্বের খেলায় মেসিদের সমর্থন জানাতে মাঠে থাকবেন আর্জেন্টিনার এই ফুটবলভক্তরা। মস্কোর পাতালরেলের কমসোমলস্কায়া স্টেশনে দেখা মিলল তাঁদের। ২৯ জুন, মস্কো, রাশিয়া। ছবি: জামিল খান
১৩ / ১৭
ফুটপাতে বিক্রির জন্য দেয়ালে আয়না ঝুলিয়ে রেখেছেন এক ব্যবসায়ী। কাচের প্রকারভেদে যা বিক্রি হয় ২০০ থেকে ৫০০ টাকায়। আরমানি টোলা, ঢাকা। ২৯ জুন। ছবি: দীপু মালাকার
১৪ / ১৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করেই সোয়ারী ঘাট এলাকার সড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলে পোড়ানো হচ্ছে। দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। লালবাগ বেড়িবাঁধ, ঢাকা, ২৯ জুন। ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
‘বাঙালি জাতীয়তা নয়, সকল জাতিসত্তার স্বীকৃতি দাও’ ব্যানারে বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে। শাহবাগ, ২৯ জুন। ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
ছুটির দিনে ভর দুপুরে পুকুরে গোসল করতে এসে দুরন্তপনায় মেতেছে গ্রামের শিশু-কিশোরেরা। রনকাইল, ফরিদপুর, ২৯ জুন। ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
মাছ শিকারের জন্য কর্ণফুলী নদীর তীরে জাল ঠিক করছেন ভোলা থেকে আসা জেলে হুসাইন মিয়া। কর্ণফুলী ফিশারি ঘাট এলাকা, চট্টগ্রাম, ২৯ জুন। ছবি: জুয়েল শীল