এক ঝলক (২৯ জুন, ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
একটু বৃষ্টিতেই পাবনা পৌরসভার বেশ কিছু এলাকার রাস্তায় পানি জমে। সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এমন জলাবদ্ধতা হয়। কালাচাঁদপাড়া, পাবনা, ২৯ জুন। ছবি: হাসান মাহমুদ

২ / ৩৫
নিরিবিলে এই পথে বিকেলের নরম আলো পড়েছে সবুজ গাছ আর বাশ বাগানে। হাতীবান্ধার সাধুর বাজার, লালমনিরহাট। সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন

৩ / ৩৫
খাবারের সন্ধানে দুর্গম পাহাড়ে বড় গাছের ডালে বসে আছে বাচ্চাসহ বানরের দল। তেরাং তৈই কালাই ঝরনা, ২৯ জুন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা ছবি: নীরব চৌধুরী

৪ / ৩৫
ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের দয়াগঞ্জ রেল সেতুতে ব্যবহার করা হয়েছে বাঁশ। দয়াগঞ্জ, ঢাকা, ২৯ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ

৫ / ৩৫
কৃষকের মাচায় ঝুলছে গ্রীষ্মকালীন তরমুজ। বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। মির্জাপুর, দাপুনিয়া, পাবনা, ২৯ জুন। ছবি: হাসান মাহমুদ

৬ / ৩৫
চালতার আগমনের জানান দিচ্ছে ফুল। পৌরসভা কার্যালয় প্রাঙ্গন, খালিশপুর, খুলনা, ২৯ জুন। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩৫
স্কুলের পথে খুদে দুই শিক্ষার্থী। ঠাকুরছড়া, খাগড়াছড়ি ২৯ জুন। ছবি: নীরব চৌধুরী

৮ / ৩৫
বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা চাঁদের গাড়িতে চড়ে তেরাং তৈই কালাই ঝরনা ঘুরতে যাচ্ছেন। মাটিরাঙ্গা, খাগড়াছড়ি ২৯ জুন। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩৫
মৌসুমী ফল লটকন বাজারে উঠেছে। খুচরায় প্রতি কেজি লটকন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পথের ধারে লটকন দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা। সাতমাথা, বগুড়া, ২৯ জুন। ছবি: সোয়েল রানা

১০ / ৩৫
সবুজ ঘাসে প্রজাপতি। কয়রা, মানিকগঞ্জ, ২৯ জুন। ছবি: আব্দুল মোমিন

১১ / ৩৫
কৃষকের মাচায় সতেজ পটল। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৯ জুন। ছবি: সোয়েল রানা

১২ / ৩৫
টসটসে কামরাঙাটি আমি খাব পেড়ে! নতুন বসতি, মানিকগঞ্জ সদর, ২৯ জুন। ছবি: আব্দুল মোমিন

১৩ / ৩৫
খেতে পরিচর্যা করছেন পাহাড়ি লোকজন। দক্ষিণগোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৯ জুন। ছবি: নীরব চৌধুরী

১৪ / ৩৫
পাহাড়ে কাঁঠালের ফলন ভালো হয়েছে। আকার ভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। বোয়ালখালী বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জুন।ছবি: পলাশ বড়ুয়া

১৫ / ৩৫
আউশ রোপণ করছেন কয়েকজন নারী কৃষি শ্রমিক। বোয়ালখালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯জুন। ছবি: পলাশ বড়ুয়া

১৬ / ৩৫
নিরাপদ ও টেকসই নগর অগ্রগতি এবং বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়ে গোল টেবিল বৈঠকে অতিথিবৃন্দ। কাওরান বাজার, ঢাকা,২৯ জুন।ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ৩৫
কৃষ্ণ জ্যোতি ত্রিপুরা তাঁর ১০ বছর বয়সী অসুস্থ কন্যাসন্তান পার্বতী ত্রিপুরাকে হুইল চেয়ারে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। পার্বতী ত্রিপুরার মাথাটা জন্মগতভাবে অস্বাভাবিক বড়। মাথা তুলতে পারে না। অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না তার। বোয়ালখালী নতুন বাজার,দীঘিনালা,খাগড়াছড়ি, ২৯ জুন। ছবি: পলাশ বড়ুয়া

১৮ / ৩৫
জমিতে মরিচের বীজ বোনা চলছে। চকপাথালিয়া, গাড়িদহ, শেরপুর, বগুড়া, ২৯ জুন। ছবি: সবুজ চৌধুরী

১৯ / ৩৫
দুই মাস বন্ধ থাকার পর  কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। অনাবৃষ্টিতে  হ্রদের পানি শুকিয়ে গিয়েছিল। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ২৯ জুন। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ৩৫
বর্ষায় বেগুনি শাপলা। পঞ্চবটি, নারায়ণগঞ্জ, ২৯ জুন। ছবি: দিনার মাহমুদ

২১ / ৩৫
যুক্তরাষ্ট্রে আশ্রয় চান তাঁরা। উত্তর আমেরিকার রিও গ্র্যান্ডে নদী অবৈধপথে পার হয়েছেন এই অভিবাসনপ্রত্যাশীরা।  টেক্সাস, যুক্তরাষ্ট্র, ২৮ জুন। ছবি: রয়টার্স

২২ / ৩৫
জি ২০ বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ওসাকা, জাপান,২৯ জুন। ছবি: রয়টার্স

২৩ / ৩৫
ঝরে পড়া পদ্মফুলের পাঁপড়িতে বৃষ্টির ফোটা যেন মুক্তোদানা। পঞ্চবটি, নারায়ণগঞ্জ, ২৯ জুন। ছবি: দিনার মাহমুদ

২৪ / ৩৫
বৃষ্টিতে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ। হাড়িবাড়িয়া, মালঞ্চি, পাবনা, ২৯ জুন। ছবি: হাসান মাহমুদ

২৫ / ৩৫
রিফাত শরীফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২৯ জুন। ছবি: সোয়েল রানা

২৬ / ৩৫
সকালের একপশলা বৃষ্টিতে খেলার মাঠে পানি জমেছে। তাতেই দুষ্টুমি বেড়েছে শিশুদের। শ্যামপুর, মালঞ্চি, পাবনা, ২৯ জুন। ছবি: হাসান মাহমুদ

২৭ / ৩৫
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর পঞ্চম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইছেন অতিথিরা। বেইলি রোড অফিসার্স ক্লাব, ঢাকা, ২৯ জুন। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩৫
খাবারের খোঁজে জলাশয়ের পাড়ে হাঁসের পাল। খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ২৯ জুন। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ৩৫
থোকায় থোকায় ধরেছে মৌসুমি ফল লটকন। আখিরা, মিঠাপুকুর, রংপুর, ২৯ জুন। ছবি: মঈনুল ইসলাম

৩০ / ৩৫
পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের খেত। বাদাঘাট, সিলেট, ২৯ জুন। ছবি: আনিস মাহমুদ

৩১ / ৩৫
বাসাবাড়িতে অনেক কাজে ব্যবহৃত হয় প্লাস্টিকের ড্রাম। শহর থেকে পাইকারি দরে ড্রাম কিনে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। বিলজুর, সিলেট, ২৯ জুন। ছবি: আনিস মাহমুদ

৩২ / ৩৫
নিজের জন্মভূমি গোপালগঞ্জে আয়ের তেমন পথ না থাকায় খুলনা নগরে পরিবার নিয়ে এসেছেন ইলিয়াস শেখ। ব্যাটারিচালিত রিকশা চালিয়ে এখন সংসার চালান। খুলনার আশপাশের এলাকা থেকে এমন বহু পরিবার কাজের সন্ধানে এসে হয় রিকশা, না হয় ইজিবাইক চালাচ্ছেন। নতুনবাজার, খুলনা, ২৯ জুন। ছবি: সাদ্দাম হোসেন

৩৩ / ৩৫
মাথায় ঝুড়ি নিয়ে মুরগি বহন করছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। শাহজাদপুর, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার

৩৪ / ৩৫
যাত্রী ছাউনি আছে, কিন্তু ছাউনি নেই। গুলশান-২, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার

৩৫ / ৩৫
রাজধানীর ডেমরা এলাকায় চামড়া শিল্পের (ট্যানারি) বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিস ফিড তৈরির কারখানায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। মৃধাবাড়ি, মাতুয়াইল, ডেমরা, ২৯ জুন। ছবি: দীপু মালাকার