এক ঝলক (২৯ জুন, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
করোনাকালে পড়াশোনার চাপ কম। অবসরে অষ্টম শ্রেণির ছাত্র মো. সিহাব নিজেই বানিয়েছে ঢাউস ঘুড়ি। নিজের বানানো ঘুড়ি উড়ানোর চেষ্টা সিহাবের। পূর্বপেন্নাই গ্রাম, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জুন।
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ১৬
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ ঘুরে দেখছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। মগবাজার, ঢাকা, জুন ২৯।
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৬
করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকেরা। টিকা নেওয়ার পর বিজয় চিহ্ন দেখান এক চীনা নারী। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৯ জুন।
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৬
বুড়িগঙ্গা নদীতে বল খেলায় মেতেছে দুই কিশোর। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৮ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৬
প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় কাজ করছেন শ্রমিকেরা। রিসাইক্লিং করা এসব প্লাস্টিকের দানা জুতার সোলসহ বিভিন্ন জিনিস বানাতে ব্যবহার হয়। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৮ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৬
পদ্মা নদীর পানি বেড়ে বিস্তীর্ণ চরাঞ্চলের পাকা ধান ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তলিয়ে যাওয়া ধান কেটে এনে রোদে শুকাতে ব্যস্ত তাঁরা। সিদ্দিক কাজীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ জুন।
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৬
খাবারের খোঁজে বন্য হাতি সড়কের ওপর উঠে আসার চেষ্টা করছে। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৯ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
ধূসর দেয়ালে বসেছে বর্ণিল কাঠঠোকরা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২৯ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমেছে। এর মাঝেই রিকশা-সাইকেলে চেপে নিজ নিজ গন্তব্যের পানে সাধারণ মানুষ। টাউন হল, রংপুর, ২৯ জুন।
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
করোনা শনাক্ত হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে সদরে ভর্তির জন্য এসেছেন এই রোগী। রোগীর চাপে ভর্তি বিলম্ব হওয়ায় শারীরিক অসুস্থতা দেখা দেয় তাঁর। পরে হাসপাতালের সামনেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল, ২৯ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
সীমিত পরিসরে লকডাউনে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ। লঞ্চঘাট, বরিশাল নগর, ২৯ জুন।
ছবি: সাইয়ান
১২ / ১৬
করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে কোতোয়ালি মডেল থানা বিএমপি। এ সময় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণায় শোভাযাত্রাটি নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জিলা স্কুল মোড়, বরিশাল, ২৯ জুন।
ছবি: সাইয়ান
১৩ / ১৬
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে কর্মরত ৩৫০ জন চীনা নাগরিককে চীনের তৈরি সিনোভ্যাক্স টিকা দেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর ২৯ জুন।
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৬
ঝিরঝির বৃষ্টিতে খাবার পানি সংগ্রহ করে গন্তব্যে যাচ্ছেন এক নারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৯ জুন।
ছবি: দীপু মালাকার
১৫ / ১৬
সীমিত পরিসরে চলমান লকডাউনে সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য স্টাফ বাস চালু রয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দাঁড়িয়ে নেওয়া হয়েছে স্টাফদের। শাহবাগ, ঢাকা, ২৯ জুন।
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালকেরা। কালশী রোড, মিরপুর, ২৯ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ