এক ঝলক (২৯ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নিয়ে গাড়ি এসে পৌঁছেছে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মনিরুল আলম

২ / ২৯
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পাহারা। ছবি: জাহিদুল করিম

৩ / ২৯
বন্যা হলেই কী, চলতে তো হবে। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের গোলডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৯
বন্যার পানি ভেঙে স্কুলে যাচ্ছে দুই শিশু শিক্ষার্থী। পেছনে অন্যরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের গোলডাঙ্গী এলাকায় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ২৯
পশুর নদীতে সফেদ মেঘ ও ঝকঝকে নীল আকাশের প্রতিবিম্ব বাংলার প্রাণবন্ত রূপটিকে তুলে ধরেছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ২৯
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিন মঞ্চে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৭ / ২৯
উড়ে গেছে মৌমাছি, পড়ে আছে চাক। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের নিখুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৯
বন্যার পানি থই থই। এরই মধ্যে কৃষক খেতে পাট জাগ দিচ্ছেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার সুলতান খাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৯
অবসরে নৌকা পাড়ে উঠিয়ে জালের যত্ন করছেন জেলেরা।  ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ২৯
স্কুল ছুটির পর বাড়ি ফিরছে শিশুরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১১ / ২৯
জাল ফেলে মাছ ধরছে একজন। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১২ / ২৯
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে উচ্ছ্বসিত দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২৯
কৃষকের চাষ দেয়া জমিতে খাবার খুঁজে খাচ্ছে শামুকখোল পাখি। ছবিটি আজ শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার থলপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৯
ডিইউপিএস ৩য় জাতীয় আলোকচিত্র উৎসব ২০১৬ উপলক্ষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৯
বন্যার পানিতে চারণভূমি তলিয়ে গেছে। তাই উঁচু স্থান থেকে গবাদিপশুর ঘাস নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের গোলডাঙ্গী এলাকায় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৬ / ২৯
একদিকে শুরু হয়েছে আউশ ধান কাটার মৌসুম অন্যদিকে বাড়ছে বন্যার পানি। এ অবস্থায় খেত তলিয়ে যাওয়ার আগেই আজ দুপুরে ফরিদপুর সদর উপজেলার পূর্ব কাফুরা এলাকার কৃষক আলেম শেখ (প্যান্ট পরা) শ্রমিকদের সঙ্গে নিয়ে খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৯
গুলশানে হোটেল আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তাঁর স্মরণে আজ দুপুরে ময়মনসিংহ শহরের কাচারি সড়কে নিজেদের কার্যালয়ে আলোচনার আয়োজন করে ময়মনসিংহ সাহিত্য সংসদ। ছবি: জগলুল পাশা

১৮ / ২৯
রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভাঙনও বেড়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী-তেনাপচা এলজিইডির পাকা সড়কের তেনাপচা গ্রামে পানির চাপে সড়কে বসানো চোঙ্গ ভেঙে পানি ঢুকে পড়ে। দুপুর পর্যন্ত অন্তত ৩০ মিটার সড়ক ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ছবি: রাশেদুল হক

১৯ / ২৯
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চারটি ফেরি বিকল ও পুরোনো দুটি ফেরি স্রোতের বিপরীতে চলতে না পারায় যানবাহন পারাপারে চরমভাবে ব্যাহত হয়। এতে পাটুরিয়ায় যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উথলী-পাটুরিয়া সড়কের আড়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২০ / ২৯
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর মরদেহে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

২১ / ২৯
মহাশ্বেতা দেবীর মরদেহ নেওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে মহাশ্বেতা দেবীকে শেষ সম্মান জানানো হয়। ছবি: ভাস্কর মুখার্জি

২২ / ২৯
রাজধানীর শহীদ জিয়া শিশুপার্কের ফটকের পাশেই রয়েছে একটি পাবলিক টয়লেট। টয়লেটটি স্থানীয় ফুল ও ককশিট ব্যবসায়ীদের দখলে। দীর্ঘদিন ধরে এটি তালাবদ্ধ। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৯
রাজধানীর বুয়েট এলাকায় ঢোকার দুটি প্রবেশমুখের একটি পলাশীর দিকে, অন্যটি বকশী বাজারের দিকে। দুটি প্রবেশমুখেই একসময় বসানো হয়েছিল নিরাপত্তাচৌকি। বর্তমানে দুটি প্রবেশমুখে নিরাপত্তাব্যবস্থা বলে কিছু নেই। নিরাপত্তা বক্সগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে পলাশী বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৯
রাজধানীতে বিনোদন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ আজ শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীর শিশু মেলায় প্রবেশে শরীর ও ব্যাগ তল্লাশি করছেন নিরাপত্তাকর্মীরা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৯
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এফডিসিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৯
ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে শিল্পী কারু তিতাসের ‘জলযাত্রা’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। মা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর সঙ্গে শিল্পী কারু তিতাস। ছবি: আবদুস সালাম

২৭ / ২৯
রাজধানীর উত্তরায় বাসাবাড়ির ছাদে নিজ উদ্যোগে অনেকে গাছ লাগিয়েছেন। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৯
রাজধানীর বিমানবন্দর সড়কে প্রায়ই তীব্র যানজট দেখা দেয়। ছবিটি আজ শুক্রবার দুপুরে বিমানবন্দরের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ২৯
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর এলাকায় লোকজন যত্রতত্র সড়ক পারাপার হয়। এভাবে পারাপার ঠেকাতে ট্রাফিক পুলিশের সদস্যরা দড়ি বেঁধে চলাচল নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছেন। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম