বৃষ্টি থামার অপেক্ষায় এক রিকশা চালক। ছবিটি আজ শনিবার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ১৭
আজ শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। ছবিটি রাজধানীর হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৩ / ১৭
বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরছেন বিক্রেতা। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
পাতাবাহার নাম তার। ছবিটি শুক্রবার বিকেল পাঁচটার দিকে খাগড়াছড়ি শহরের আপার পেড়াছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৭
চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আনা রাজ আর পরি খেলায় মেতেছে। ছবিটি আজ শনিবার বিশ্ব বাঘ দিবসে তোলা। ছবি: সৌরভ দাশ
৬ / ১৭
পাহাড়ের দুর্গম এলাকায় এখনো লাঙলে চাষ হয়। আমনের চারা রোপণের মৌসুম এখন। তাই জমি তৈরিতে ব্যস্ত এই ব্যক্তি। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের পাঁচমাইল রাঙাপানিছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৭
কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি। বৃষ্টির স্বচ্ছ জলে ধুয়ে-মুছে কদম ফুল হেসে উঠে পাতার আড়াল থেকে। কদম ফুলের সরস রূপে সেজেছে গ্রাম বাংলা। বর্ষায় ফোঁটা কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ মুগ্ধ করে সবাইকে। গাছ থেকে ফুল পেড়ে আনন্দে বাড়ি ফিরছে এই শিশুরা। ছবিটি শুক্রবার যশোর সদরের হরিণার বিল এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৭
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে লোকমেলার পার্বণ উৎসবের আয়োজন করা হয়। পার্বণের অংশ হিসেবে লাল কচেরও আয়োজন করা হয়। লাল রং মেখে অংশগ্রহণকারীরা রোগমুক্তি কামনা করে থাকেন। ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৭
বৃষ্টিতে খেলায় মেতেছে এই পথশিশু। ছবিটি আজ শনিবার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৭
বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক। ছবিটি আজ শনিবার সকালে হাইকোর্ট মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৭
রাজধানীর মিরপুর দিয়াবাড়ি সড়কটির একাংশ দখল করে বাসের পর বাস রাখা হয়। ছবিটি আজ শনিবারের। ছবি: আশরাফুল আলম
১২ / ১৭
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আঁকা দেয়ালচিত্রগুলো শেওলায় ঢেকে যাচ্ছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৭
পাহাড়ে এখন আমন ধানের চারা রোপণের মৌসুম। তাই আমনের চারা রোপণে ব্যস্ত পাহাড়ি নারীরা। ছবিটি আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৭
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় গ্রেপ্তার রাশেদকে রাজধানীর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হচ্ছে। তিনি এ হামলার অন্যতম পরিকল্পনাকারীদের একজন বলে মনে করা হচ্ছে। আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ওষুধ ছিটানো হয়। ছবি : সাবিনা ইয়াসমিন
১৬ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। সিনেট ভবন প্রাঙ্গণ থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৭
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খুদে চিত্রশিল্পীরা। ছবিটি আজ শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন