এক ঝলক (২৯ জুলাই, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
লকডাউন উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছে সাধারণ মানুষ। ব্যক্তিগত গাড়ি বেশি চলাচল করতে দেখা যায়। পুলিশ চেকপোস্টে বের হওয়ার কারণ জানতে চাইলে অনেকেই তর্ক জুড়ে দিচ্ছে পুলিশের সঙ্গে। জোড়াগেট মোড়, খুলনা, ২৯ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
রংপুরে মিঠাপুকুরে সবজির দাম কমে গেছে। কাঁকরোল খেত থেকে পাইকাররা কিনছেন তিন থেকে চার টাকা কেজি, তা যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৯ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
মাহমুদা আক্তার লতা নামের ১৪ মাসের এই শিশু ৪ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালি কলেরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবহনসংকট থাকায় মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত আসতেই দারুণ বেগ পেতে হয়েছে তাঁদের। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২৯ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৬
জামালপুরে রাজু আহম্মেদ নামের এক ইলেকট্রিক মিস্ত্রী কৃষকের জন্যে সোলার ফ্যান বানিয়েছেন। শরিফপুর, জামালপুর, ২৮ জুলাই।
ছবি: প্রথম আলো
৫ / ১৬
কারিগরি সমস্যার কারণে সুরক্ষা অ্যাপসে ঢুকতে পারছেন না স্বাস্থ্যকর্মী। ছোট কক্ষে নারী-পুরুষ সবাই টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই।
ছবি: শাহাদৎ হোসেন
৬ / ১৬
খেত থেকে তুলে আনা ধনেপাতা পাহাড়ি ছড়ার পানিতে ধুয়ে পরিষ্কার করছেন এক কিষানি। কাপ্তাই, ২৯ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৬
ওএমএসের চাল নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের ভিড়। গাংনী, মেহেরপুর, ২৯ জুলাই।
ছবি: আবু সাঈদ
৮ / ১৬
বৃষ্টির মধ্যে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে সাইকেল চালিয়ে যাচ্ছেন একজন। মানিক মিয়া এভিনিউ, ঢাকা, ২৯ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৬
ছবিটি স্বাভাবিক সময়ের নয়। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সারা দেশে চলা কঠোর বিধিনিষেধের সময়ের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এভাবে চলাচল করছে সাধারণ মানুষ। শ্যামবাজার, ঢাকা, ২৯ জুলাই।
ছবি: দীপু মালাকার
১০ / ১৬
করোনার প্রভাবে রাজধানীতে চলছে চলাচলের কঠোর বিধিনিষেধ। চেক করা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। জানতে চাওয়া হচ্ছে বের হবার উপযুক্ত কারণ। নিউমার্কেট, ঢাকা, ২৯ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৬
আজ বিশ্ব বাঘ দিবস। সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের গণপিটুনি, চোরা শিকার ও নানা কারণে বাঘের সংখ্যা দিন দিন কমে আসছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া এক বিরল প্রজাতির সাদা বাঘ কৃত্রিম লেকের ধারে আরেকটি বাঘের সঙ্গে খেলায় মেতেছে। গাজীপুর, ঢাকা।
ছবি: আশরাফুল আলম
১২ / ১৬
চলামান বিধিনিষেধে সিলেট নগরের প্রতিটি প্রবেশমুখে যানবাহন নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের চেকপোস্ট। গাড়ি থেকে নেমে অনেকে হেঁটেই শহরে প্রবেশ ও বাইরে যাচ্ছে। বিমানবন্দর সড়ক, সিলেট, ২৯ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
বৈরী আবহাওয়াতেও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে থেমে নেই যাতায়াত। বেলা বাড়ার সঙ্গে মানুষের ভিড় বাড়ছে। ৫ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী। ২৯ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
১৪ / ১৬
ভারী বর্ষণে দুই শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন এই অভিভাবক। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২৯ জুলাই ।
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৬
ভারী বর্ষণে চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় পানির কারণে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। চকরিয়া, কক্সবাজার, ২৯ জুলাই।
ছবি: এস এম হানিফ
১৬ / ১৬
রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা, ২৯ জুলাই।
ছবি: সাজিদ হোসেন