এক ঝলক (২৯ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
আলুগাছে জবুথবু চড়ুইছানা। ছবিটি সম্প্রতি দিনাজপুর সদর থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২৭
গাছে ঝুলছে শিম। ছবিটি দিনাজপুর সদর থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৭
নাম না জানা জংলি ফুল। ছবিটি দিনাজপুর সদর থেকে সম্প্রতি তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ২৭
মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় আজ মঙ্গলবার ভোরে হঠাৎ দেখা মিলল একঝাঁক শালিকের। ছবি: আবদুস সালাম

৫ / ২৭
দেশজুড়ে তীব্র শীত চলছে। কনকনে শীতের তীব্রতা থেকে নিজেদের বাঁচাতে পথের ধারে আগুন ধরিয়ে উত্তাপ নিচ্ছে মানুষ। ছবিটি আজ মঙ্গলবার ভোরে মেহেরপুরের গাংনী বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ২৭
টিলাবেষ্টিত আঁকাবাঁকা হ্রদে ফুটেছে হাজারো শাপলা। মৌলভীবাজারের জুড়ী উপজেলার দিলখোশ চা-বাগান এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ছবিটি তোলা। ছবি: কল্যাণ প্রসূন

৭ / ২৭
পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণের জন্য পুলিশ ও আনসার সদস্যরা জড়ো হয়েছেন। ছবিটি আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মডেল থানা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৮ / ২৭
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে নানান প্ল্যাকার্ড ছিল। এই তিন যুবক প্ল্যাকার্ড ঝুলিয়েছে। ছবি: জাহিদুল করিম

৯ / ২৭
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের তহবিলে আজ মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি: মনিরুল আলম

১০ / ২৭
রাজধানীর বিভিন্ন রেলক্রসিং এলাকায় রেল লাইন দেবে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে লাইন উঁচু করার কাজ শুরু হয়েছে। ছবিটি কারওয়ানবাজার সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৭
মেহেরপুরের গাংনী পৌরসভার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে টহল শুরু করেছে বিজিবির সদস্যরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৭
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে হাজারো লোক অংশ নেয়। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে এ কর্মসূচিতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৭
দিনাজপুরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আজ মঙ্গলবার সকালে পৌর নির্বাচনে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: সাহাদাত পারভেজ

১৪ / ২৭
আগামীকাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের হস্তক্ষেপের কারণে আজ মঙ্গলবার বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার উপজেলা পরিষদ সড়কের মেঘনা হাসপাতাল। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২৭
রাত পেরোলেই ভোট। বরিশালের বানারীপাড়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে চলছে ভোটকেন্দ্র তৈরির শেষ প্রস্তুতি। ছবিটি আজ বেলা তিনটায় তোলা। ছবি: সাইয়ান

১৬ / ২৭
কাল পৌ​রসভা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন আনসার বাহিনীর এই নারী সদস্যরা। গাছের নিচে বসে এক সঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন তাঁরা। ছবিটি আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৭
খিরা খেত পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। ছবিটি আজ দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২৭
ঘুড়ি ওড়ানোর দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজ দুপুরে বগুড়ার শহরতলি বেজোড়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৭
রাজধানীর শ্যামলী থেকে আমিনবাজার পর্যন্ত প্রধান সড়ক পার্কিং মুক্ত করার লক্ষ্যে গাবতলীতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ছবি: আশরাফুল আলম

২০ / ২৭
নতুন বছরের প্রথম দিন থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে শেষ সময়ে স্টল নির্মাণের কাজ। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত জয়নুল মেলায় একটি স্টলের সামনে দর্শনার্থীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৭
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ দুপুরে কৃতী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। ছবি: খালেদ সরকার

২৩ / ২৭
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ২৭
পৌরসভা নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম চাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন ভোটকেন্দ্রে। ছবিটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২৫ / ২৭
নছিমনে করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবিটি ফরিদপুর বোয়ালমারী থানা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৬ / ২৭
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রাঙ্গণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: জগলুল পাশা

২৭ / ২৭
কাল পৌরসভা নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী উপকরণ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য