এক ঝলক (২৯ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
গাংচিলের মেলায় বিয়ের ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এক জুটি। ছবিটি গতকাল বুধবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দালি শহরের একটি লেক থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৬
পশুর নদে নোঙর ফেলছেন একটি ট্রলারের মাঝি। ছবিটি গতকাল বুধবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ১৬
জুম পাহাড়ের খেতের ফসল তুলে বাড়ি ফিরছেন তিন নারী। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ১৬
পুকুরভরা লাল শাপলা ফুলের হাসি। ছবিটি গতকাল বুধবার বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ১৬
বাঁশের ফালি দিয়ে তৈরি হচ্ছে কাঁকড়া ধরার ফাঁদ। ছবিটি গতকাল বুধবার বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজার এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ১৬
জয়নুল উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মেলা বসেছে। সেখানে পাওয়া যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী নানা জিনিস। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: আবদুস সালাম

৭ / ১৬
জয়নুল উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মেলা বসেছে। মেলার একটি স্টলে রিকশা পেইন্টিংয়ের পসরা সাজানো হয়েছে। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: আবদুস সালাম

৮ / ১৬
ফল পেয়ে আনন্দে সেলফি তুলছে এক শিক্ষার্থী। ছবিটি মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৯ / ১৬
শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ বছরের পিইসি, জেএসসি ও ইবতেদায়ি এবং সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ পরীক্ষা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি করছে। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৬
হলি ইনোসেন্টস ডে উপলক্ষে শিশু যিশুর মূর্তি নিয়ে গতকাল বুধবার এল সালভাদরে অ্যান্টিগো কুসকাটালান এলাকায় ধর্মীয় প্রার্থনা করছেন ক্যাথলিক খ্রিষ্টানরা। ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৬
ভারতের আসাম রাজ্যের নাগাওন জেলায় বেতের চালুনি নিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এক নারী। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৬
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার শতভাগ।  জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন। ছবি: বিজ্ঞপ্তি

১৩ / ১৬
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার। পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবিটি রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৬
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার। উল্লসিত শিক্ষার্থীরা সেলফি তোলায় ব্যস্ত। ছবিটি রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৬
কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাস প্রকাশের ১৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে লেখক আনিসুল হককে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান। পাশে (বাঁ থেকে) জুয়েল আইচ, নাসির উদ্দীন ইউসুফ, আবদুল্লাহ আবু সায়ীদ ও ফরিদ আহমেদ। ছবি: প্রথম আলো

১৬ / ১৬
কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাস প্রকাশের ১৪তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবিটি বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন থেকে তোলা। ছবি: প্রথম আলো