এক ঝলক (২৯ ডিসেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
নির্বাচন উপলক্ষে ইভিএম উপকরণ বিতরণ। সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

২ / ১৯
বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফের কমান্ডার তৌহিদুল ইসলাম চৌধুরীকে আদালতে তোলা হচ্ছে। তাঁকে গতকাল শুক্রবার শাহবাগ থানার ফেব্রুয়ারি মাসের নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

৩ / ১৯
ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। সদর উপজেলা মোড়, কুষ্টিয়া, ২৯ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান

৪ / ১৯
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের সরঞ্জামাদি আনা হচ্ছে। কাকরাইল, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

৫ / ১৯
বাসা বদলের ঝক্কি। ট্রাক ভরে জিনিসপত্র নেওয়া হচ্ছে। বছর শেষে অনেকেই পুরোনো বাসা ছেড়ে নতুন বাসায় ওঠেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বছর তা তুলনামূলকভাবে কম। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৮ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ

৬ / ১৯
ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কর্মকর্তারা। জিমনেসিয়াম হল, কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

৭ / ১৯
পড়ন্ত বিকেলে নৌকায় করে বাড়ি ফেরা। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম

৮ / ১৯
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি জমা নিয়েছে পাবনা জেলা পুলিশ। সরঞ্জামসহ এসব গাড়িতে নির্বাচনী এলাকায় দ্বায়িত্বপালন করতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ লাইনস্ মাঠ, পাবনা, ২৮ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ

৯ / ১৯
ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন পাড়া-মহল্লায়, দোকানপাটে নির্বাচনের শেষ মুহূর্তের জল্পনাকল্পনা চলছে। সড়কের ধারে একটি পিঠার দোকানে শীতের চিতই আর ভাপা পিঠা বানানো হচ্ছে। সেখানে চলছে আলোচনা। টেলিফোন ভবনের সামনে, রংপুর, ২৮ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

১০ / ১৯
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কেইপিজেড এলাকায় বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিনটি বাস পুড়িয়ে দেন। আনোয়ারা, চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন

১১ / ১৯
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই অংশ হিসেবে কুমিল্লা নগরের জিলা স্কুল মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটগ্রহণের বিষয়ে নির্দেশনা দিচ্ছিলেন জেলা পুলিশ সুপার। এ সময় দাঁড়িয়ে থাকা আনসার সদস্য লাল মোহন হঠাৎ ঢলে পড়েন। অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢালেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা, বেলা সাড়ে ১১টা, ২৯ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক

১২ / ১৯
বোরো ধানের চারার আইল থেকে জ্বালানির পাতা সংগ্রহ করছেন এক বৃদ্ধ। লাঠিমারঘোন গ্রাম, গাবতলী, বগুড়া, ২৯ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১৩ / ১৯
ঢাকা-৬ আসনের অনেক কেন্দ্রেই লাগানো হচ্ছে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদের পোস্টার। সুরিটোলা উচ্চ বিদ্যালয় কলেজ, বংশাল, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৪ / ১৯
প্রস্তুত হচ্ছে ভোটকেন্দ্র। পোগোজ ল্যাবরেটরি স্কুল, শাঁখারি বাজার, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৫ / ১৯
যমুনা নদীর খেয়াঘাটে কলার পসরা সাজিয়েছেন দুই ব্যক্তি। কালিতলা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১৬ / ১৯
রাজধানীর দারুস সালাম থেকে গতকাল শুক্রবার বিএনপির ২৩ জন কর্মী-সমর্থককে পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৭ / ১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নির্বাচনী ভোটের তথ্যকেন্দ্র বসেছে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়। এই আসনের ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে জেনে নিতে পারছেন তাঁদের ভোটকেন্দ্রের যাবতীয় তথ্য। শিয়া মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন

১৮ / ১৯
আগামীকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভোটকেন্দ্র থেকে ঢাকা-১৩, ১৪, ১৫ আসনের নির্বাচনের সরঞ্জামাদি অন্যান্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ২৯ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন

১৯ / ১৯
ভোটকেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে থাকবেন আনসার-ভিডিপির নারী সদস্যরাও। শনিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাঁরা। মোহাম্মদপুর, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন