এক ঝলক (২৯ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে শিশুটি। গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী থেকে ছবিটি তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২১
চীনের বেইজিংয়ের একটি পার্কে সকালে ব্যায়াম করছেন একদল বৃদ্ধ। ছবি: রয়টার্স

৩ / ২১
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে লা পেজের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুইমি এলাকার বাসিন্দারা পাউরুটির উপাদান দিয়ে বানানো মালা দিয়ে বরণ করে নেয়। ছবি: রয়টার্স

৪ / ২১
নতুন বাস সার্ভিসের উদ্বোধন করতে গিয়ে চালক সেজে গেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি: রয়টার্স

৫ / ২১
আইএসইউ গ্র্যান্ড প্রিক্স ফিগার স্কেটিংয়ের বরফ নৃত্য পর্বে জাপানের প্রতিযোগী ইমি হিরাই ও মারিয়েনের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি আজ জাপানের নাগানো অঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২১
বরফ নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়া রাশিয়ার দুই প্রতিযোগী। ছবি: এএফপি

৭ / ২১
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেপ্তার হওয়া মালিক-কর্মচারীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের ওষুধের দোকানগুলো বন্ধ রাখা হয়। ​এতে দুর্ভোগে পড়েন রোগীরা। বাইরে থেকে ওষুধ কিনতে না পেরে রোগীর স্বজনেরা ভিড় করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের দোকানে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৮ / ২১
চট্টগ্রাম নগরে গত মঙ্গলবার অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। এ সময় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে চট্টগ্রাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে আজ সকাল ছয়টা থেকে বেলা ২টা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ রাখা হয়। এতে অনেককেই ওষুধ কিনতে না পেরে ফিরে গেছেন। ছবিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৯ / ২১
আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চলাকালে চালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বিষয়টি নিয়ে কথা বলার জন্য বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয়ে যান। ছবি: জাহিদুল করিম

১০ / ২১
তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা উচ্ছেদ করতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। ছবিটি এলাকার রেললাইন সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২১
প্রথম আলোর আয়োজনে ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘এইডস সচেতনতায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ২১
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন বিরোধী পুরুষ সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা। আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

১৩ / ২১
কোরিয়া থেকে আসা একদল পর্যটক আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বেড়াতে যান। সম্প্রতি দুজন বিদেশি হত্যার কারণে কয়েকটি দেশ এ দেশে বিদেশিদের চলাচলে কিছুটা সতর্কতা জারি করা হয়। তবে এই পর্যটক দলটির সঙ্গে কথা বলে জানা যায়, তারা স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ ভ্রমণ করছেন। ছবি: মনিরুল আলম

১৪ / ২১
ধানের লাভজনক মূল্য নির্ধারণ ও সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের দাবিতে আজ রোববার দুপুরে রংপুর নগরে বাংলাদেশ কৃষক সমিতি বিভাগীয় সমন্বয় কমিটি বিক্ষোভ মিছিল করে। পরে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ২১
আর একদিন পর থেকে চাল, গম, ভুট্টা, আটা, চিনি বাজারজাতে পাটের বস্তা ব্যবহার না করলে ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন জারি হয়েছে। এর ফলে পাটের চাহিদা বেড়ে গেছে। তাই গত এক মাস বন্ধ থাকলেও আগামী ৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকার পপুলার জুট এক্সচেঞ্জ। এখন চলছে প্রস্তুতিমূলক কাজ। ছবিটি আজ পাটকলের গোদাম থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৬ / ২১
সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এক একটি লাউ আকারভেদে ১০ থেকে ৩০ টাকায় বিক্রির করছেন চাষিরা। ছবিটি আজ রোববার সকালে সিলেট টুকেরবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২১
বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রামের পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে। খেলা দেখতে টিকিট সংগ্রহ করতে ব্যাংক ও স্টেডিয়ামে ভিড় করেছে তরুণ-তরুণীরা। অনেকে টিকিট পেয়ে খুশি। ছবিটি আজ রোববার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঢাকা ব্যাংকের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৮ / ২১
ফরিদপুর বোয়ালমারী পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মো. শাহজাহান মৃধা পিকুল ভোটারদের সঙ্গে কুশল বিনিয়ম করছেন। ছবিটি আজ রোববার দুপুরে বোয়ালমারী সদরের ডাক বাংলোর মোড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২১
ম্যান্ডেটরী প্যাকেজিং অ্যাক্ট ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাটকল গুলোতে চলছে জোড় প্রস্তুতি। ছবিটি আজ রোববার খুলনার খালিশপুর জুট মিলস লিমিটেড থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

২০ / ২১
স্থানীয় একটি কারখানায় দিনমজুর হিসেবে পুরোনো ও নষ্ট কাগজ থেকে মণ্ড তৈরি করে শিট আকারে শুকানোর কাজ করেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হাসিনা বেগম। এ কাজে তিনি রোজ আয় করেন ১২০ টাকা। ছবিটি আজ রোববার উপজেলার অফিসের সামনে থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২১ / ২১
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘এইচআইভি এইডস সচেতনতা: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ রোববার প্রথম আলো কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সাবিনা ইয়াসমিন