উঠানে তোলা হয়েছে পাকা আমন ধান। এবার ঘরে তোলার কাজ শুরু। চবিটি সোমবার ফুলবাড়িয়া উপজেলার কড়ইতলা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৯ / ২০
পাবনার ঈশ্বরদী উপজেলার রেলগেট থেকে উপজেলা পরিষদ হয়ে সাড়াঘাট যাওয়ার সড়কটির বেহাল অবস্থা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ড পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১০ / ২০
পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে। ছবিটি পঞ্চগড়-তেঁতুলিয়া জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: শহীদুর ইসলাম
১১ / ২০
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন আজ মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। এ সময় তাঁকে প্রথম আলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ছবি: জাহিদুল করিম
১২ / ২০
সরকারি মালিকানাধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলবাহী একটি ট্যাংক পড়ে আছে রাজধানীর জুরাইনের রেললাইনের পাশের নর্দমায়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে জুরাইনের সরকারি ময়দা মিল আবাসিক ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ২০
বাংলাদেশের প্রথম গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে আজ মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ২০
রাজধানীর জুরাইন এলাকার রেললাইনের পাশের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ রেলওয়ে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধুলোর কারণে এভাবেই পথ চলছে মানুষ। এতে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নাগরিকদের। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৬ / ২০
‘যৌনকর্মীর মানবাধিকার: যৌনপল্লি উচ্ছেদের মনোসামাজিক ও অর্থনৈতিক প্রভাব’ বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। ছবি: নাসরিন আকতার
১৭ / ২০
টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করেন গণপরিবহনশ্রমিকেরা। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। তবে আজ বিকেল থেকে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নগরের কর্নেল হাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৮ / ২০
বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে আজ পাবনাতে ফেডারেশনের অন্তর্ভুক্ত পাবনা অঞ্চলের নাট্য সংগঠনগুলো দেশ ও দেশের বাইরে বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট, ধর্ষণ, হত্যার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাবনার আবদুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
পরিবহনশ্রমিক ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার চরম দুর্ভোগে পড়ে মানুষ। পরিবহনের অভাবে অনেকে রিকশা ও হেঁটে নিজ গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২০ / ২০
ফুলবাড়িয়া কলেজের শিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যুতে আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে যৌথভাবে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ শাখা এবং ফুলবাড়িয়া কলেজ প্রাক্তন শিক্ষার্থী ফোরাম। ওই মানববন্ধনে নিহত শিক্ষকের মেয়ে সামিহা আজাদ কান্নায় ভেঙে পড়েন। ছবি: জগলুল পাশা