এক ঝলক (২৯ নভেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
জলপাই ফলের মৌসুম এখন। আচার বানাতে জুড়ি নেই টক জাতীয় এ ফলের। বাজারে খুচরা দরে প্রতি কেজি জলপাই বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। বারিয়ারহাট পৌরবাজার, মিরসরাই, ২৯ নভেম্বর
ছবি: ইকবাল হোসেন
২ / ১৩
জ্বালানি তেল ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আট ছাত্রসংগঠন শাহবাগ অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জাতীয় জাদুঘর, ২৯ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৩
কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওয়াসার মোড়ে বিক্ষোভ করে। চট্টগ্রাম, ২৯ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
৪ / ১৩
নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শান্তিনগরে বিক্ষোভ করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৩
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিএনপিপন্থী বিএফইউজে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৩
কয়েক দিন ধরে কারওয়ান বাজার সড়কে স্তূপাকারে জমে আছে ময়লা-আবর্জনা। এতে রাস্তা সংকুচিত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ১৩
পদ্মায় পানি কমায় এখন ধরা পড়ছে রুই–কাতলা মাছ। তাই পদ্মায় ছিপ ফেলে মাছ শিকারে করছেন শৌখিন মৎস্যশিকারি ইউনুস আলী সেখ। সাদিপুর এলাকা, ফরিদপুর, ২৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৩
রাজশাহী বিবি হিন্দু একাডেমির শিক্ষক হর প্রসাদ ঘরামির মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। রাজনগরের আলুপট্টি মোড়, রাজশাহী, ২৯ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৩
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ সোমবার দুপুরে অবহেলিত নারী, পুরুষ ও শিশুদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রাজবাড়ী, ২৯ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৩
মহসেন জুট মিলের শ্রমিক–কর্মচারীদের চূড়ান্ত বকেয়া পাওনা চলতি মাসের মধ্যে এককালীন পরিশোধসহ বন্ধ ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও ৬ দফা দাবিতে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক–কর্মচারী অনশন কর্মসূচি পালন করেন। এজাক্স জুট মিলের সামনে, খুলনা, ২৯ নভেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১৩
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে কাল মঙ্গলবার সকাল আটটা থেকে। এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট গ্রহণ হবে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিন, কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যদের। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ, চাঁপাইনবাবগঞ্জ, ২৯ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৩
জলচর ও সাঁতারু পাখি পানকৌড়ি। পৃথিবীতে প্রায় ৪০ প্রজাতির পানকৌড়ি পাখি আছে। পাখিটির প্রধান খাদ্য মাছ। তাই তো জলাধারে মাছ শিকারের এক ফাঁকে দল বেঁধে শীতের নরম রোদ পোহাচ্ছে পানকৌড়ি পাখি। কামারগাড়ি এলাকা, বগুড়া শহর, ২৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
রবিশস্য, এখন কৃষকের মাঠে চৈতালি ফসল রবিশস্য বপন মৌসুম শুরু হয়েছে। তাই ব্যস্ত কৃষকেরা হাট থেকে ছোলা, মসুর, খেসারি, ধনে, কালিজিরাসহ বিভিন্ন রবিশস্য চৈতালি ফসলের বীজ সংগ্রহ করছেন। গজারিয়া হাট, ফরিদপুর, ২৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান