ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রি করছেন। এসব পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
বনানীতে আগুনের ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন ঢাকা মেডিকেলের মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
৯ / ১৮
বনানীতে আগুনের ঘটনায় ডিএনএ সংগ্রহে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সিআইডির ক্রাইম সিন টিম। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
১০ / ১৮
বনানীর আগুনে নিহত আহমদ জাফরের লাশ নিয়ে যাচ্ছে পরিবার। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আসাদুজ্জামান
১১ / ১৮
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে ঘটনাস্থলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সঙ্গে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বনানী, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সলাম
১২ / ১৮
বগুড়ায় করতোয়া নদীর তীরবর্তী জায়গা দখল করে গাছ লাগানো হয়েছে। সেগুলো কেটে ফেলছে জেলা প্রশাসন। ভিড় জমিয়েছে উৎসুক জনতা। চাদমারী ঘাট, বগুড়া, ২৯ মার্চ। ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
পাহাড়ের সমতল জায়গায় বেগুনের বেশ ফলন হয়েছে। মানিকছড়ি, রাঙামাটি, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৮
আগুন লাগার পর ঝুঁকিপূর্ণ এফ আর টাওয়ার সংলগ্ন স্থানে চলাচল সীমিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ভবনের চারদিকে এ সংক্রান্ত ব্যানার টাঙানো হয়েছে। বনানী, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম
১৫ / ১৮
বেলুন উড়িয়ে মিরপুর অঞ্চলের পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব উদ্বোধন করছেন অতিথিরা। মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রূপনগর, মিরপুর, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৮
ফিতা দিয়ে বনানীর এফ আর টাওয়ার-সংলগ্ন এলাকা ঘিরে রাখা হয়েছে। গতকাল এই ভবনে আগুন লেগে ২৫ জন প্রাণ হারান। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
মহাসড়কে বেপরোয়া মোটরসাইকেলের এক চালক। লেন না মেনে ওভারটেক করছেন তিনি। কদমতলী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৮
সমরাস্ত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে ট্যাংক। রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনী এই প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকা, ২৮ মার্চ। ছবি: আবদুস সালাম