এক ঝলক (২৯ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
রংপুরে টিসিবির পণ্য নিতে মানুষের অপেক্ষা। পণ্য দেওয়ার কথা সকাল ১০টায়। কিন্তু ঘড়িতে যখন বেলা ১টা, তখনো ট্রাকের দেখা নেই। গাছের নিচে ঘণ্টার পর ঘণ্টা বসে আছে মানুষ। রংপুর, ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
বরিশাল নগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জেল খাল দখলে-দূষণে মৃতপ্রায়। ছবিটি সম্প্রতি বরিশাল নগরের পোর্ট রোড থেকে তোলা
ছবি: সাইয়ান
৩ / ১০
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের সমন্বয়ে ২৮তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ২৯ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ১০
শখের ঘুড়ি ওড়ানোর জন্য সড়ক বিভাজকের গাছে সুতা মাঞ্জন দিচ্ছে এক শিশু। সেউজগাড়ী আমতলা মোড়, বগুড়া শহর, ২৯ মার্চ
ছবি: সোয়েল রানা
৫ / ১০
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফ্রেশ টিস্যুর আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় দিনব্যাপী বিনা মূল্যে স্তন ক্যানসার পরীক্ষা কর্মসূচি পালিত হয়। ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা খালের ওপর নির্মিত সেতুর নিচের মাটি দেবে যাওয়ায় ঝুঁকি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখতে বলে প্রশাসন। কিন্তু তা অমান্য যানবাহন চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ২৭ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৭ / ১০
তেলের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা যশোর রোড অবরোধ। নতুন রাস্তা মোড়, খুলনা, ২৮ মার্চ
ছবি: প্রথম আলো
৮ / ১০
সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন। সিলেটের রেজিস্টারি মাঠে। ২৯ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
পলাশ ফুলের গাছে হলদেবউ পাখি। রাঙামাটি শহরের নতুনপাড়া গ্রাম এলাকায়, ২৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
চৈত্রের দাবদাহে অস্থির জনজীবন। একটু স্বস্তি পেতে অনেকেই ব্যবহার করেন হাতপাখা। কাপড়ের তৈরি নকশি করা প্রতিটি হাতপাখা বিক্রি হচ্ছে ৪০ টাকা ধরে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকা, ২৮ মার্চ
ছবি: এম সাদেক