এক ঝলক (২৯ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
ছবির পাশ দিয়ে হাঁটার সময় ছবিতেই পড়েছেন ধরা। মস্কোতে একটি জাদুঘর থেকে তোলা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

২ / ২৪
টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ রোববার প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৪
চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়ে রিয়াল মাদ্রিদের উৎসব। ছবি: এএফপি

৪ / ২৪
জীবনের ঝুঁকি নিয়ে এভাবে অনুমোদনহীন হিউম্যান হলারে চলাচল করছেন যাত্রীরা। ছবিটি আজ সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতু থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৫ / ২৪
রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত রাখার দাবিতে আজ সকালে বাংলাদেশ সাম্যবাদী দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: হাসান রাজা

৬ / ২৪
রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য আজ থেকে বিক্রি শুরু করেছে টিসিবি। ছবিটি সচিবালয় সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৭ / ২৪
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে রংপুর সেনানিবাসের আয়োজনে নগরে একটি শোভাযাত্রা বের হয়। ছবিটি আজ সকালে নগরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২৪
তাইওয়ানের সিনচুতে আয়াজিত ‘লাভ ফোম রান রেস’ প্রতিযোগিতায় ফোমের মাঝে খেলছে একটি শিশু। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
নবমবারের মতো শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের পক্ষে বিটপি দাস চৌধুরী ও ডেইলি স্টারের পক্ষে রাফি হোসেন উপস্থিত ছিলেন। ছবি: জাহিদুল করিম

১০ / ২৪
নবমবারের মতো শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার। ছবি: জাহিদুল করিম

১১ / ২৪
বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন বৈদ্যপাড়া মোড় এলাকার একটি বাসা থেকে আজ রোববার বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। আটক করেন তিনজনকে। ছবিটি সকাল ১১টায় তোলা। ছবি: সাইয়ান

১২ / ২৪
বর্ষায় পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের বাদাম খেত। তাই পানি থেকে রক্ষা করতে চাষিরা দ্রুত বাদামগাছ তুলে নিয়ে আসছেন পদ্মার পাড়ে। সেখান থেকে বাদাম ছাড়ানোর পর শুকিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। ছবিটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাহির চর এলাকা থেকে তোলা: এম রাশেদুল হক

১৩ / ২৪
আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিসিবি কর্তৃক পণ্য বিক্রয় শুরু হয়েছে। সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য পায় সে জন্য ময়মনসিংহ শহরের ছয়টি স্থানে এখন থেকে প্রতিদিন দুটি ট্রাকে করে চারটি পণ্য বিক্রি করা হবে। এখানে চিনি ৪৮, ছোলা ৭০, মসুর ডাল ৯০টাকা কেজি প্রতি এবং ৮০টাকা লিটার দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ছবিটি আজ রোববার শহরের কাচারী মোড় এলাকা থেকে তোলা: জগলুল পাশা

১৪ / ২৪
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল কাঁঠাল। দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য ট্রলারে করে কাঁঠাল নিয়ে আসা হয়েছে নারায়ণগঞ্জে। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ ঘাট থেকে তোলা হয়: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ২৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আজ রোববার সকালে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মোর্শেদের কুশপুতুল নিয়ে মিছিল করে পৌরবাসী। ছবিটি মঠবাড়িয়া পৌরসভার তুষখালী সড়ক থেকে তোলা।  ছবি: এ কে এম ফয়সাল

১৬ / ২৪
পাঁচ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী, বেকার এবং পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকেরা ১৪তম দিনের মতো গণ-অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: সাজিদ হোসেন

১৭ / ২৪
বর্ষায় মাঠঘাটে পানি জমতে শুরু করেছে। বেড়ে গেছে ছোট মাছের আনাগোনা। তাই পেলি জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন মহররম হোসেন। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৪
গত ৫ এপ্রিলের ঝড়ে ভেঙে যাওয়ার পর থেকে প্রায় দুই মাস ধরে গাছটি খুলনা ক্লাবের সামনের সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২৪
চাঁপাইনবাবগঞ্জের মহিপুর এসএএম উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী নিহত ও তিন ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে এবং বখাটের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ রোববার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: প্রথম আলো

২০ / ২৪
পুকুরপাড়ে বটগাছ। ডালপালা নেমে এসেছে পুকুরের মধ্যে। সেই ডালে চড়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৪
বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনে শেষ সময় ৩১ মে। তাই শেষ সময়ে সিম নিবন্ধনের জন্য গ্রাহকের ভিড় চোখে পড়ছে বিভিন্ন জায়গায়। ছবিটি মিরপুর ১ থেকে আজ রোববার সকালে তোলা: আশরাফুল আলম

২২ / ২৪
রাজধানীর কাজীপাড়ায় চালকের বেপরোয়া বাস চালনার কারণে বাসটি অন্য একটি বাসের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে চালককে বেদম মারধর করে। পড়ে তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদ আজ রোববার দুপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ করে। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৪
ময়লা আবর্জনা যথাযথ স্থানে না ফেলে ফুটপাতের ওপর ফেলে নোংরা করে রাখা হয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে পলাশী এলাকা ​​থেকে তোলা। ছবি: আশরাফুল আলম