স্পাইডার লিলি ফুলের ঘ্রাণ তীব্র। এই ফুলের ঔষধি গুণও রয়েছে। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২ / ২১
ঘূর্ণিঝড় ‘মোরা’ আগামীকাল মঙ্গলবার সকালে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রামসহ অনেক জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম শহর ও সব সমুদ্রতীর অঞ্চলে ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণা করা হয়েছে। ছবিটি সোমবার পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
৩ / ২১
রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। ছবি: সাইফুল ইসলাম
৪ / ২১
ছাদে যাত্রী নিয়ে মহাসড়কে চলাচল করছে হিউম্যান হলার। ছবিটি সোমবার সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইশকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
গোলাপি রঙের এলামেন্ডা ফুল সাধারণত দেখা যায় না। বাংলাদেশে হলুদ রঙের এলামেন্ডা সবখানে দেখা যায়। ছবিটি সোমবার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২১
যেন আলো ছড়িয়েছে জবা ফুল। ছবিটি বগুড়া শহরের মাটিডালি বেইলি সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ২১
ইফতারের আগে সেলফি তুলছেন কয়েকজন তরুণী। ছবিটি গতকাল রোববার তুরস্কের ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
সিলেট নগরের শিবগঞ্জ লামাপাড়া এলাকায় দল বেঁধে শাক তুলছে শিশুরা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
চর পড়ে গেছে কুষ্টিয়ার গড়াই নদে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে তোলা। ছবি: প্রবীর কুমার পাল
১০ / ২১
সিলেট সদরের কালাগুল চা-বাগানে ফুটেছে এই ফুলটি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৭ আইএসএ ওয়ার্ল্ড সার্ফিং গেমসের চূড়ান্ত খেলায় প্রতিযোগী জন দুরু। ছবিটি গতকাল রোববার ফ্রান্সের বিয়ারিৎজ থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ২১
রাজধানীর খিলগাঁওয়ের মাদারটেক এলাকায় সারা বছরই বিশুদ্ধ পানির অভাব থাকে। গরমের মৌসুমে পানির সংকট আরও তীব্র হয়। এলাকাবাসী স্থানীয় পানির পাম্পে পানি নিতে আসে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ২১
খোলা ম্যানহোল চিহ্নিত করতে ম্যানহোল বাঁশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বাঁশের মাথায় কেউ একজন টেডি বিয়ার ঝুলিয়ে দিয়েছেন। ছবিটি সোমবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, মুগদা এলাকায় বিশুদ্ধ পানির সংকট তীব্র। সাধারণ মানুষ পানির জন্য স্থানীয় পানির পাম্পগুলোতে ভিড় করছেন। ছবিটি সবুজবাগের কদমতলা পানির পাম্প থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২১
তাঁতে কাপড় বুনছেন এক পাহাড়ি নারী। স্থানীয়দের কাছে এই কাপড় ‘হাদি’ নামে পরিচিত, যা তাদের ঐতিহ্যবাহী পোশাক। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে সোমবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
রোজা শুরু হয়ে গেছে। পাশাপাশি ঈদের বাজারও জমতে শুরু করেছে। দোকানে এসেছে নতুন নতুন জুতো। জুতোর বাক্সগুলোর দিকে তাকিয়ে আছে এক শিশু। ছবিটি সোমবার রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ২১
হাইকোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাসহ বেশ কিছু ভাস্কর্যের মুখে কালো কাপড় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যক্তিগত পার্কিং করা হচ্ছে। ছবিটি সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৯ / ২১
খুঁটিজাল বসানো নিষিদ্ধ না করাসহ সাত দফা দাবিতে রোববার চট্টগ্রাম শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন। ছবি: জুয়েল শীল
২০ / ২১
ঘূর্ণিঝড়ের মোরার আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থেকে পণ্য পরিবহন করা লাইটার জাহাজগুলোকে নিরাপদে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর কাছে সরিয়ে নেওয়া হয়েছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল
২১ / ২১
নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্ব র্যাব-১ সোমবার সকালে রাজধানীর বটতলা বাজার এলাকায় অভিযান চালায়। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পুনরায় বাজারজাত করার অভিযোগে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এবং পাঁচ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। ছবি: প্রথম আলো