এক ঝলক (২৯ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পাটখেতের আগাছা পরিষ্কার করছেন একদল শ্রমিক। নান্দিয়ারপাড়া, ধুনট, বগুড়া, ২৯ মে। ছবি: সোয়েল রানা

২ / ১৬
বোরো ধান কাটার মৌসুম চলছে। কিছু ধান কাটা হয়েছে। এ অবস্থায় খেতে জমে থাকা পানি সেচে মাছ ধরতে যাচ্ছে শিশুরা। সাতবেকি, ধুনট, বগুড়া, ২৯ মে। ছবি: সোয়েল রানা

৩ / ১৬
ফুলজোড় নদজুড়ে বেড়ে উঠেছে কচুরিপানা। এতে নদীপথে চলাচলে সমস্যা হচ্ছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ মে। ছবি: সাজেদুল আলম

৪ / ১৬
ভরা বর্ষার আগে নৌকা মেরামতের কাজে ব্যস্ত দুজন। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৯ মে। ছবি: নীরব চৌধুরী

৫ / ১৬
কলার মোচার আশপাশে কাঠঠোকরা পাখির আনাগোনা। খেজুরবাগান, খাগড়াছড়ি, ২৯ মে। ছবি: নীরব চৌধুরী

৬ / ১৬
চালতা ফুল ফুটতে শুরু করেছে পাহাড়ে। ফুলে জমে আছে বৃষ্টির পানি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২৯ মে। ছবি: নীরব চৌধুরী

৭ / ১৬
দূর এলাকা থেকে ফলমূল নিয়ে বিক্রির জন্য শহরের সাপ্তাহিক হাটে যাচ্ছেন পাহাড়ি নারী ও পুরুষ। সরকারি কলেজ এলাকা, রাঙামাটি, ২৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ১৬
ডিশের লাইনের তার বেয়ে ছুটছে দুরন্ত কাঠবিড়ালি। রাজবন বিহার, রাঙামাটি, ২৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ১৬
ডাল-পাতা দিয়ে বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে কালো প্রজাতির বড় বুলবুলি। ভালেদি আদাম, রাঙামাটি, ২৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ১৬
ডোবার পানিতে ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক হাঁস। ভূঁইয়ট এলাকা, ধামাইনগর ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৮ মে। ছবি: সাজেদুল আলম

১১ / ১৬
গাছে ঝুলে থাকা পাকা লিচু নিয়ে খেতে ব্যস্ত কাঠবিড়ালি। খেজুরবাগান, হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ২৯ মে। ছবি: নীরব চৌধুরী

১২ / ১৬
রক্তজবা ফুলের গাছে বাসা তৈরি করেছে বুলবুলি পাখি। বাসায় তিনটি ডিম দিয়েছে মা পাখি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ২৯ মে। ছবি: নীরব চৌধুরী

১৩ / ১৬
হাতি দিয়ে মাহুত চাঁদা চাইলে লোকজন তার প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে এলাকা থেকে চলে যেতে বাধ্য হয় মাহুত ও তার হাতি। চণ্ডীবের, ভৈরব, ২৯ মে। ছবি: সুমন মোল্লা

১৪ / ১৬
সিলেট সদরের চেঙ্গেরখাল নদে নৌকায় বসে মাছ ধরছেন মৎস্যজীবীরা। সদর, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ

১৫ / ১৬
চা-বাগানের টিলার গাছ থেকে কাঁঠাল পেড়ে তা সাইকেল করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক চা-শ্রমিক। মালিনীছড়া চা-বাগান, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ

১৬ / ১৬
বিপণি বিতানের পাশাপাশি ভিড় বাড়ছে ফুটপাতে হকারদের অস্থায়ী দোকানগুলোতেও। শার্ট পছন্দ করছেন একজন। মতিঝিল, ঢাকা, ২৯ মে। ছবি: আবদুস সালাম