৩১শে মে থেকে সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির সময় টিকিটপ্রত্যাশীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট দূরত্বে বক্স আঁকা হচ্ছে। ঢাকা, ২৯ মে। ছবি: দীপু মালাকার
২ / ১০
ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ। ঢাকামুখী যানবাহন পাওয়া নিশ্চিত হতে আগেভাগে ঝুঁকি নিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে যাত্রীরা। এ সময় কোলের শিশুসন্তানকে এভাবে ফেরি থেকে নামাতে দেখা যায়। গতকাল বেলা ১১টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঈদ উদযাপন শেষে রাজধানী আসতে শুরু করেছেন অনেকে। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত যানে ঢাকায় আসছেন । গাবতলীর আমিনবাজার সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ। ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার