এক ঝলক (২৯ মে ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
আসন্ন বাজেটে নির্মাণশ্রমিকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ। ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
২ / ২৬
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজের সংকটের কারণে দেশে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে সকাল থেকে অপেক্ষার পর স্বল্পতার কারণে টিকা নিতে না পেরে ফিরে যেতে হচ্ছে অনেক মানুষকে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ২৯ মে
ছবি: সাজিদ হোসেন
৩ / ২৬
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু স্মরণে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ-জনতার প্রত্যাশা আয়োজিত স্মরণসভায় অতিথিরা। ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
৪ / ২৬
নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যানবাহন চলাচল করছে। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লার
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২৬
আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র মৈত্রী। ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
৬ / ২৬
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ৩১ কেজি ওজনের এ বাগাড় মাছ ধরা পড়ে। মাছটি শনিবার সকালে পাইকারি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা পরে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় বিক্রি করেন
ছবি: এম রাশেদুল হক
৭ / ২৬
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা সৈকত এলাকার পাকা স্থাপনা। কুয়াকাটা, ২৯ মে
ছবি: প্রথম আলো
৮ / ২৬
একদল বানর মরা গাছের মগডালে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে থাকা এ বানরগুলোর খাদ্যের সংকট দেখা যায়। লতাপাতা ও বুনো ফলমূল এদের মূল খাদ্য। বিহারপুর, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৬
চাঁপাইনবাবগঞ্জে পঞ্চম দিনের মতো লকডাউন চলছে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। তাই হেঁটেই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। দ্বারিয়াপুর, চাঁপাইনবাবগঞ্জ, ২৯, মে
ছবি: আনোয়ার হোসেন
১০ / ২৬
জোয়ারের ধাক্কায় লন্ডভন্ড কুতুবদিয়ার বেড়িবাঁধ, ঢুকছে জোয়ারের পানি। কক্সবাজার, ২৯ মে
ছবি: প্রথম আলো
১১ / ২৬
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় ভেঙেছে বাঁধ, সড়ক। এ কারণে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। কালনা, কয়রা উপজেলা, খুলনা, ২৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৬
জোয়ারের ধাক্কায় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ক্ষতিগ্রস্ত হয়। কক্সবাজার, ২৯ মে
ছবি: প্রথম আলো
১৩ / ২৬
ঢাকায় যাবেন তাঁরা। তাই রাজশাহী রেলস্টেশন চত্বরে বসে ট্রেনের জন্য অপেক্ষা। রাজশাহী, ২৯ মে
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ২৬
বরগুনার বিষখালী নদীর তীরে মশারি দেওয়া টানা জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছেন মৎস্য শিকারিরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির চাপ বেশি থাকায় এসব বাগদা চিংড়ির পোনা উপকূলের ভেতরের নদীতে চলে এসেছে। তাই প্রচুর বাগদা পোনা পাওয়া যাচ্ছে। প্রতি ১০০ বাগদা পোনা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন তাঁরা। ফেরিঘাট, বাইনচটকি, বরগুনার
ছবি: সাইয়ান
১৫ / ২৬
জাহাঙ্গীর আলম ভারতে চিকিৎসা শেষে ১৮ মে দেশে এসেছেন। বিধি মেনে তিনি রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার, রংপুর, ২৯ মে
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৬
তাঁরা সবাই মৌসুমি ফল বিক্রেতা। বাসা থেকে ভ্যান নিয়ে ফল কিনতে পাইকারি বাজারে যাচ্ছেন একসঙ্গে। ফল কেনার পর নগরের বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করবেন। জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক, সিলেট, ২৯ মে
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৬
পিকআপ ভ্যানে করে কাজে যাচ্ছেন বেশ কয়েকজন নির্মাণশ্রমিক। জায়গা কম থাকলেও তাতে করেই ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছেন তাঁরা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শাহজালাল দ্বিতীয় সেতু, সিলেট, ২৯ মে
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৬
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের জলোচ্ছ্বাসে ঘেরের বাঁধ ভেঙে মাছ বের হয়ে যাচ্ছে। মৎস্যচাষিরা এভাবে ঘেরের মাছ আটকানোর চেষ্টা করছেন। রাঙ্গাবালীর চর যমুনা গ্রাম,পটুয়াখালী, ২৯ মে
ছবি: প্রথম আলো
১৯ / ২৬
ভাঙাচোরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। এই সড়ক দিয়ে চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নন্দীরবাজার-ফুলকারচর সড়ক, নন্দীরবাজার, শেরপুর, ২৯ মে
ছবি: দেবাশীষ সাহা
২০ / ২৬
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট নিউমার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সাতকানিয়া, চট্টগ্রাম, ২৯ মে
ছবি: মামুন মুহাম্মদ
২১ / ২৬
সিলেটে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচবার ভূকম্পন অনুভূত হয়েছে। আতঙ্কিত হয়ে লোকজন বাড়ির বাইরে চলে আসে। সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকা, ২৯ মে
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৬
বাংলাদেশে থাকা চীনা নাগরিকেরা ঢাকা মেডিকেল কলেজে সিনোভেক্সের টিকা নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ, ২৯ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
২৩ / ২৬
নদীর নাব্যতা ফিরিয়ে আনতে তুরাগ নদের বিভিন্ন স্থানে চলছে ড্রেজিং। মিরপুর বেড়িবাঁধ, দিয়াবাড়ী, ২৯ মে
ছবি: আশরাফুল আলম
২৪ / ২৬
সড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটরসাইকেল। বেপরোয়া হয়ে মোটরসাইকেল চালানোই দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ, ঢাকা, ২৯ মে
ছবি: হাসান রাজা
২৫ / ২৬
বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে ‘বাংলাদেশের সংকট-উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
২৬ / ২৬
বুড়িগঙ্গায় কালো দূষিত পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আজকে দুপুরে তোলা। ২৯ মে, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন