এক ঝলক (২৯ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
‘সুপার টাইফুন’ দুজুয়ান তাইওয়ানের নিউ তাইপে সিটিতে তাণ্ডব চালিয়ে চীনের দিকে চলে যাওয়ার পর শিনদিয়ান নদীতে জাল ফেলছেন স্থানীয় এক বাসিন্দা। ছবিটি আজকের। এই সামুদ্রিক ঝড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে তিন শতাধিক লোক। ছবি: এএফপি

২ / ৩৪
তাইওয়ানে ‘সুপার টাইফুন’ দুজুয়ানের আঘাতে গাছ উপড়ে চাপা পড়েছে সাইকেলসহ একাধিক মোটরবাইক। ছবিটি আজ মঙ্গলবার রাজধানী তাইপে থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩৪
সবুজের সমারোহে বসে ঘাড় ফিরিয়ে দেখছে এক শালিক। ছবিটি আজ মঙ্গলবার সকালে খুলনার জিরো পয়েন্ট-ফুলতলা বাইপাস মহাসড়কের মোস্তর মোড় এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ৩৪
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্মদিন ছিল গতকাল সোমবার। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গীরা গতকাল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩৪
ঈদের ছুটি শেষে কাজে ফিরে দুই রিকশাচালকের শুভেচ্ছা বিনিময়। ছবিটি আজ সকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৬ / ৩৪
জলমগ্ন জমি পার হয়ে ঘাস খেতে যাচ্ছে এক পাল মহিষ। ছবিটি আজ সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ৩৪
হজ ফ্লাইটে দেশে ফিরে ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন মা। ছবিটি আজ মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

৮ / ৩৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুরনায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবারও ​ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: আবদুস সালাম

৯ / ৩৪
প্রশ্ন ফাঁসের অভিযোগে একদল ভর্তিচ্ছু শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন। অথচ যাঁরা উত্তীর্ণ হয়েছেন ইতিমধ্যে তাঁদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ থেকে নেওয়া। ছবি: আবদুস সালাম

১০ / ৩৪
খাবারের খোঁজে বের হয়েছে মা বানর। আর মাকে যেতে দেখে মায়ের পিঠে চড়ে বসে বানরছানা। ছবিটি আজ রাঙামাটির রাজবন বিহার এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ৩৪
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে ইলিশ ধরছে জেলেরা। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আলম পলাশ, চাঁদপুর

১২ / ৩৪
সিঙ্গাপুরে একটি সেতুতে দাঁড়িয়ে সেলফি তুলছেন দুই পর্যটক। পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কৃষিজমিতে নাড়া পোড়ানোর ধোয়ায় ছে​য়ে গেছে সিঙ্গাপুরের আকাশও। জাতীয় পরিবেশ সংস্থার মতে, বাতাসের মান নির্ণায়ক সূচক দ্য পলিউশন স্ট্যান্ডার্ডস ইনডেক্স অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’। ছবি: এএফপি

১৩ / ৩৪
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আজ মঙ্গলবার ব্যাংককের ফৌজদারি আদালত গিয়ে তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ছবি: এএফপি

১৪ / ৩৪
চীন ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে নির্মিত তথ্যচিত্র ‘টোয়েনটি টু’ থেকে নেওয়া এই দৃশ্যের ছবিটি আজ দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়। চীনের ২২ জন ‘সেবাদাসীর’ জীবন নিয়ে এই তথ্যচিত্র নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোর করে তাঁদের জাপানি সেনাদের মনোরঞ্জনে বাধ্য করা হয়। ছবি: এএফপি

১৫ / ৩৪
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মধ্যাহ্নভোজের টেবিলে গতকাল ক্যামেরাবন্দী হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

১৬ / ৩৪
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে ভাষণ দেওয়ার আগে চুল ঠিক করে নিচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। ছবি: রয়টার্স

১৭ / ৩৪
‘সুপার টাইফুন’ দুজুয়ানের থাবায় তাইওয়ানের রাজধানী তাইপের একটি সড়কে গাছ উপড়ে পড়েছে। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

১৮ / ৩৪
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের শান্তিরক্ষা সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: রয়টার্স

১৯ / ৩৪
মাছ শিকারে জন্য ঝাঁকি জালের চাহিদা বেশি জেলেদের কাছে। প্রতিটি জাল বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায়। ছবিটি আজ মঙ্গলবার বরিশাল নগরের বিভাগীয় জাদুঘরের পাশ থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২০ / ৩৪
গ্রীষ্মকালীন টমেটো চাষে ভালো ফলন পেয়েছেন ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার দুই ভাই বাচ্চু মোল্লা ও সামছু মোল্লা। প্রায় ৬০ হাজার টাকা খরচ করে ২১ শতাংশ জমিতে টমেটোর চাষ করেছেন। প্রতি কেজি পাইকারি প্রায় ৮০ টাকা দরে বিক্রি করছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ৩৪
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২২ / ৩৪
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ছবি: সাইয়ান, বরিশাল

২৩ / ৩৪
গুলিবিদ্ধ হয়ে এক বিদেশির মৃত্যুর ঘটনায় গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে জাতিসংঘ ব্রিজ-সংলগ্ন কানাডীয় দূতাবাসের সামনের মোড় থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ৩৪
ঈদের ছুটি শেষে মানুষ ফিরতে শুরু করেছে রাজধানীতে। ছবিটি কমলাপুর রেলস্টেশন থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩৪
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের করিডোরে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অবস্থান নেন। সেখান থেকে সরিয়ে দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ছবি: আবদুস সালাম

২৬ / ৩৪
জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের শান্তিরক্ষা সম্মেলনের সভাপতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পাশে সম্মেলনের কো-চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ শান্তি রক্ষা সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

২৭ / ৩৪
সুয়্যারেজ লাইনের ঢাকনা না থাকায় বিভিন্ন জিনিসপত্র দিয়ে গর্ত ঢাকার ব্যর্থ চেষ্টা। ছবিটি গতকাল সোমবার দুপুরে রাজধানীর লালবাগ জগন্নাথ শাহ রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ৩৪
ঈদুল আজহায় সবচেয়ে বেশি কোরবানি করা হয় গরু। সেই গরুর লেজের লোম সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয় ব্রাশ ও তুলি। লোম শুকানোর কাজে ব্যস্ত এক কর্মী। ছবিটি মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩৪
বিশাল আকারের একটি ফুলের তোড়া পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩০ / ৩৪
গতকাল সোমবার দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালিয়ান নাগরিকের বাসা থেকে বের হচ্ছেন তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার লোকজন। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩১ / ৩৪
ঈদের বেচা-কেনার পর রাজধানীর বড় বিপণিবিতানগুলো এখনো খোলেনি। বন্ধ দোকানের সামনেই গামছা সাজিয়ে রেখেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩২ / ৩৪
হাজারীবাগ ট্যানারির বর্জ্য ফেলা হচ্ছে বেড়িবাঁধ এলাকায়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩৩ / ৩৪
রাজধানীতে হঠাৎ দেখতে পাওয়া কোকিল। ছবিটি শেখ জামাল মাঠের দক্ষিণ পাশের নিমগাছ থেকে তোলা। ছবি: শামসুল হক

৩৪ / ৩৪
রাস্তা ফাঁকা তাই এলোপাতাড়ি চলছে গাড়ি। ফলে কে কার আগে যাবে তাই নিয়ে গাড়িতে গাড়িতে ধাক্কাধাক্কি। ছবিটি আজিমপুর মোড় থেকে তোলা। ছবি: হাসান রাজা