সড়কে বিভক্ত হয়েছে হ্রদ। শেওলার কারণে হ্রদের দুই পাশের পানির রং ভিন্ন দেখাচ্ছে। ছবিটি সম্প্রতি চীনের শানজি প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৬
ইটের দেয়ালের ওপর বসে আছে জোড়া শালিক। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার দৌলতপুরের কবির বটতলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
নীল আকাশে এ যেন সাদা মেঘের পেয়ালা! ছবিটি গতকাল বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার কাঁটাবন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ১৬
চুপটি করে বসে আছে ফড়িং। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার দৌলতপুরের কবির বটতলা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৫ / ১৬
সাভারের জিরাবো থেকে আজ বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির ছয় শতাধিক পাখি জব্দ করেছে বন বিভাগ। পরে পাখিগুলো রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগের প্রধান কার্যালয়ে আনা হয়। ছবি: সাহাদাত পারভেজ
৬ / ১৬
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার চতুর্থ সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৬
সিলেটে গত কয়েক দিন ধরে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। ছাতা মাথায় হাওরে যাচ্ছে তিন শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
তৈরি পোশাকশিল্পে টেকসই সোর্সিং নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এইচ ই লিলিয়ান প্লাউম্যান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৬
কোরো রকম নিরাপত্তাব্যবস্থা (সেফটি গার্ড) ব্যবহার না করেই এভাবেই ঝুঁকি নিয়ে বিদ্যুৎ-সংযোগের কাজ করছেন বিদ্যুৎকর্মীরা। ছবিটি পুরান ঢাকার নবাব স্ট্রিট ওয়ারী এলাকা থেকে আজ বৃহস্পতিবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১০ / ১৬
দুয়ারে শারদীয় দুর্গোৎসব। কাল শুক্রবার মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। তাইতো মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিকের মাটির কাজ। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহরের মালতিনগর সর্বজনীন বারোয়ারী মন্দির থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ১৬
প্রিজন ভ্যানে এসেছেন আদালতপাড়ায়। ভাইকে এভাবেই একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছেন বড় বোন। মুক্তি আক্তার নামের ওই নারী জানান, তাঁর ভাইকে মাদক আইনে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হবে। পরিবারের সব ছোট এ ভাইকে দেখতে আদালতপাড়ায় ছুটে এসেছেন। ছবি: মনিরুল আলম
১২ / ১৬
রাজধানীর বিজয়নগর মোড় থেকে পল্টন পর্যন্ত ফুটপাতের বেশিরভাগ অংশ বেদখল হয়ে থাকায় পদচারীদের চলতে অসুবিধা হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বিজয়নগরের পানির ট্যাংক এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৩ / ১৬
শহরের সড়কের সিংহভাগ সিগনাল বাতি কাজ করে না। অনেক স্থানে বাতিগুলো ভেঙে এভাবেই মাথার উপরে ঝুঁলছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগর মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৪ / ১৬
রাজধানীর কারওয়ান বাজারে একশ কতবেলের পাইকারি দাম ১২শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এই কতবেলগুলো এসেছে যশোর থেকে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি : আবদুস সালাম
১৫ / ১৬
রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি’র শিক্ষার্থীরা বৃহস্পতিবার র্যাকগ ডে পালন করেছেন। এসময় অনেক শিক্ষার্থী গাড়ি বহর বের করে। তাদের অনেককে ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির জানালা দিয়ে বের হয়ে সেলফি তুলতে দেখা যায়। ছবিটি বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৬ / ১৬
রাজধানীর তেজগাঁও সাতরাস্তার বিজি প্রেস স্টাফ কোয়াটার সড়ক দখল করে স্থাপন করা হয়েছে ট্রাক, পিক-আপ ও কাভার্ড ভ্যানের স্ট্যান্ড। ছবিটি বৃহস্পতিবার দুপুরে সাতরাস্তা মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম