এক ঝলক (২৯ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
সামনের চাকা ফেটে সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়ে ব্যক্তিগত গাড়িটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালক। ছবিটি ২৯ সেপ্টেম্বর দুপুরে মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা
ছবি: ইকবাল হোসেন
২ / ১৫
সাতসকালেই ইলশেগুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই ছাতা মাথায় দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন মা। ফার্মগেট, ঢাকা, ২৯, সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১৫
রংপুরে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে টিকা দিতে নারী-পুরুষের ভিড়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৫
আতাই নদে জাল ফেলেন দুলাল ও তাঁর সঙ্গী। দুবার জাল ফেলে মিলেছে ৩০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। প্রতিটির দাম চাইছেন ১০০ টাকা করে। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৯ সেপ্টেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা ঘনিয়ে আসছে, তাই নতুন পোশাক কেনার হিড়িক পড়েছে। কুমিল্লা নগরের রাজাগঞ্জ এলাকা থেকে তোলা
ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ১৫
কলেজে ঢোকার আগে হাত ধোয়ার ওপর কড়া নির্দেশনা কর্তৃপক্ষের। পরতে হবে মাস্কও। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। ২৯ সেপ্টেম্বর
ছবি: আনোয়ারা হোসেন
৭ / ১৫
সুখ বলে নাগরিক জীবনে আর কিছু নেই, নিপীড়িত মানুষ আজ নিজ হাতে জীবিকায় দেয় আগুন, এই স্লোগানে নাগরিক যুব ঐক্য প্রতিবাদী অবস্থান করে। প্রেসক্লাব, ঢাকা, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৫
আর কিছুদিন পরই দুর্গোৎসব। এরপরই লক্ষ্মীপূজা। তারই প্রস্তুতিতে প্রতিমা গড়ছেন শান্তি রানী। প্রতিটি প্রতিমা আকারভেদে ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করবেন। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৯ সেপ্টেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী লাঞ্ছনার দায়ে অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট । ঢাকা, ২৯ সেপ্টেম্বর.
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৫
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ বুধবার সকালে সাইকেল র‍্যালির আয়োজন করে ‘কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন’। র‍্যালিটি নগরের টাউন হল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লিবার্টি মোড়, কুমিল্লা, ২৯ সেপ্টেম্বর।
ছবি: এম সাদিক
১১ / ১৫
ট্রেন আসছে, তারপরও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছেন মানুষ।  আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেট এলাকায় তোলা। ২৯ সেপ্টেম্বর,
ছবি: দিনার মাহমুদ।
১২ / ১৫
গবাদিপশুর জন্য ভ্যানে ভরে খড় নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সোনাটিয়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৫
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। ফার্মগেট, ঢাকা, ২৯, সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৫
আকাশের নীল চিরে রংধনু নেমেছে কাপ্তাই হ্রদের বুকে। কালুখালী, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৫
বৃষ্টি মাথায় টিসিবির পণ্য কিনতে অপেক্ষা। ফার্মগেট, ঢাকা, ২৯ সেপ্টেম্বর।
ছবি: সাবিনা ইয়াসমিন