কাছেই পদচারী–সেতু। তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে যাচ্ছে লোকজন। বাসাবো বাসস্ট্যান্ড, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
২ / ১২
যমুনার চরে যেন শরতের সাদা মেঘ নেমে এসেছে। কাশফুলের বন্যা সে কথাই বলছে। ছবিটি বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে তোলা। ৪ অক্টোবর। ছবি: প্রবীর কুমার পাল
৩ / ১২
গাছে থাকা অবস্থায় পেঁপে পেকে গেছে। পাকা পেঁপে দেখে লোভ সামলাতে পারেনি ঝুঁটি শালিক। মিরসরাই, চট্টগ্রাম, ৩ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
৪ / ১২
চিকন একটি কঞ্চির মাথায় ডানা মেলে বসে আছে এক ফড়িং। কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা নগর, ৩ অক্টোবর। ছবি: এমদাদুল হক
৫ / ১২
পাহাড়ে এই বছর কলার উৎপাদন ভালো হয়েছে। দুর্গম এলাকার চাষিরা চাঁদের গাড়িতে করে কলা নিয়ে যাচ্ছেন সাপ্তাহিক হাটে। আকারভেদে প্রতি কাঁদি ৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয় স্থানীয় বাজারে। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি শহর, ৩ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
৬ / ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় সাদিয়া আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কাঁচপুর, নারায়ণগঞ্জ, ৪ অক্টোবর। ছবি: হাসান রাজা
৭ / ১২
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এসব বন্য পাখি কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরপরও রাজধানীতে এসব পাখি বিক্রি হতে দেখা যায়। একজোড়া ঘুঘু পাখির দাম চাওয়া হচ্ছে ৮০০ টাকা এবং একটি তোতার দাম ১ হাজার ২০০ টাকা। গুলিস্তান, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৮ / ১২
পদচারী–সেতুর একাংশ দখল করে বসেছে বাজার। চলাফেরায় বিপত্তিতে পড়ে পথচারীরা। মুগদা, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৯ / ১২
ফিটনেসহীন ভাঙাচোরা বাসের বিভিন্ন অংশে জোড়াতালির কাজ করছেন শ্রমিকেরা। বাসটি জনতা ব্যাংকের স্টাফদের আনা–নেওয়ার কাজে নিয়োজিত। বক্স কালভার্ট রোড, কমলাপুর, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১০ / ১২
সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা পরিবর্তন করাসহ বিভিন্ন দাবিতে তৈরি পরিবহন শ্রমিক সংগঠনের করা ফেস্টুন। ফেস্টুনগুলো এভাবেই সাজানো গুলিস্তান এলাকায়। গুলিস্তান, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১১ / ১২
ফুটপাতের ওপর গড়ে তোলা হয়েছে রিকশার স্ট্যান্ড। ট্রাফিক পুলিশের সদস্যরা দেখেও কোনো পদক্ষেপ নেন না। শেরেবাংলা নগর, ঢাকা, ৪ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
১২ / ১২
রায় ঘোষণা বাতিলের পর সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। মহানগর দায়রা জজ আদালত, ৪ অক্টোবর। ছবি: দীপু মালাকার