রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় বেলা ১টার দিকে একটি বাস এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মগবাজার, ঢাকা, ৩ আগস্ট। ছবি: প্রথম আলো
২ / ১৪
রাজধানীর সড়কে যান চলাচল সুশৃঙ্খল করতে কাজ করছে শিক্ষার্থীরা। আসাদ গেট, মোহাম্মদপুর, ঢাকা, ৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
৩ / ১৪
ঢাকায় মিরপুরে সনি সিনেমা হলের সামনে নিরাপদ সড়কের দাবিতে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ৩ আগস্ট। ছবি: সাজিদ হোসেন
৪ / ১৪
বৃষ্টিতে জলাশয়ে ফুটেছে লাল শাপলা। সরকারি মাইকেল মধুসূদন এমএম কলেজ এলাকা, যশোর শহর, ২ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা
ফার্মগেটে বিআরটিসি কাউন্টারের সামনে বাসের অপেক্ষায় যাত্রীরা। আজ সড়কে বিআরটিসির ছাড়া অন্য পরিবহনের বাস চলছে না। ফার্মগেট, ৩ আগস্ট। ছবি: মোছাব্বের হোসেন
৭ / ১৪
নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীনভয়েস, নাগরিক উদ্যোগসহ ৩২টি সংগঠন। সভাপতিত্ব করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। শাহবাগ, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
রাজধানী ঢাকার মগবাজারে বাসের চাপায় সাইফুল ইসলাম রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন। সাইফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
১০ / ১৪
ট্রাফিক সিগনাল অমান্য করে সড়কে ঢুকে পড়ায় রিকশাটি উল্টে দেন এক ট্রাফিক পুলিশ সদস্য। শাহবাগ মোড় এলাকা, ঢাকা, ৩ আগস্ট। ছবি: সুমন ইউসুফ
১১ / ১৪
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড় এলাকায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
১২ / ১৪
রাজধানী ঢাকার মগবাজারে বাসের চাপায় সাইফুল ইসলাম রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করছেন। মগবাজার ওয়্যারলেস এলাকা, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
১৩ / ১৪
রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। তাই ঢাকা থেকে বাইরে যাওয়ার ভরসা ট্রেন। আবার গণপরিবহন-সংকটের কারণে কেউ কেউ তেজগাঁও, বনানী, বিমানবন্দর যেতেও ট্রেনে উঠছেন। তাই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
১৪ / ১৪
গণপরিবহন-সংকটের কারণে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। গাবতলী, ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার