এক ঝলক (৩ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
কঠোর বিধিনিষেধের ১২তম দিনেও জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাত্রীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা আর গাদাগাদি করে পিকআপযোগে ঝুঁকি নিয়ে ঢাকায় যাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, ৩ আগস্ট।
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ৩০
শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে করোনা ইউনিট ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে বাসদ বরিশাল জেলা শাখা। করোনা ইউনিট ভবন, শেবাচিম হাসপাতাল, বরিশাল, ৩ আগস্ট।
ছবি: সাইয়ান
৩ / ৩০
অল্প বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বহদ্দারহাট, চট্টগ্রাম, ৩ আগস্ট।
ছবি: জুয়েল শীল
৪ / ৩০
জোয়ারের ঢেউয়ে সমুদ্রসৈকতে ভাঙনের কারণে বিলীন হতে চলেছে ঝাউবাগান। বাঁশবাড়িয়া সৈকত, সীতাকুণ্ড, ২ আগস্ট।
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৫ / ৩০
ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে চরাঞ্চলে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি। বিপাকে পড়ে পলিথিনের নিচে আশ্রয়। ধলার মোড়, ফরিদপুর, ৩ আগস্ট।
ছবি: আলীমুজ্জামান
৬ / ৩০
সড়কের যানবাহন নিয়ন্ত্রণকারী ট্রাফিক সিগন্যাল লাইট এভাবেই ভেঙে ঝুলছে সড়কে। বিজয় সরণি মোড়, ঢাকা, ২ আগস্ট।
ছবি: সাজিদ হোসেন
৭ / ৩০
টিকা গ্রহণ করতে আসা মানুষের ভিড়। ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর, ৩ আগস্ট।
ছবি: আলীমুজ্জামান
৮ / ৩০
শাকিলা, বয়স ৫ বছর। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাকে স্কুলে ভর্তি করাতে পারেননি তার অভিভাবক। বাবা সাদ মিয়া ঠেলায় করে সিলেট নগরের বিভিন্ন দোকানে পানি বিক্রি করেন। বাবার সঙ্গে সেই কাছে যোগ দিতে এসেছে ছোট্ট শাকিল। এক ফাঁকে টিনের জারে পানি ভরছে সে। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ৩ আগস্ট।
ছবি: আনিস মাহমুদ
৯ / ৩০
কঠোর বিধিনিষেধে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনহীন রেললাইন ধরে মাছ বিক্রির জন্য বেরিয়েছেন এই ব্যক্তি। সিলেট, ৩ আগস্ট।
ছবি: আনিস মাহমুদ
১০ / ৩০
মাঠে আমনের চারা রোপণে ব্যস্ত একদল কৃষিশ্রমিক। প্রতি বিঘা জমিতে চারা রোপণ করে মজুরি পান ৮০০ টাকা। খিয়ালি, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া, ৩ আগস্ট।
ছবি: সোয়েল রানা
১১ / ৩০
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সারা দেশে চলা কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে আজ ছিল যানবাহনের চাপ। তেজগাঁও, ৩ আগস্ট।
ছবি: দীপু মালাকার
১২ / ৩০
রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিধিনিষেধের মধ্যে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ৩ আগস্ট।
ছবি: দীপু মালাকার
১৩ / ৩০
খুলনা থেকে মাটি কাটার কাজ করতে ট্রাকে করে গোপালগঞ্জ যাচ্ছেন শ্রমিকেরা। হরিণটানা থানার সামনে, খুলনা, ৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ৩০
নিচু জমিতে আমন রোপণের জন্য চাষ করা হচ্ছে। সেই জমিতে আছে মাছ। তাই ট্রাক্টরের পিছনে ছুটে মাছ ধরছে গ্রামের নানা বয়সের মানুষ। আলুটারি, কাউনিয়া, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ৩০
পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পটুয়াখালী, ৩ আগস্ট
ছবি: শংকর দাস
১৬ / ৩০
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদ। কঠোর বিধিনিষেধে আটকে থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভিড় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১৭ / ৩০
মরুভূমির ফল সাম্মাম (রকমেনন) এখন চাষ হচ্ছে কুমিল্লায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের আনোয়ার হোসেন ৪০ শতক জমিতে চাষ করেছে এই ফলের। প্রতি কেজি সাম্মাম (রকমেনন) ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কুমিল্লা, ৩ আগস্ট
ছবি: এম সাদেক
১৮ / ৩০
কুমিল্লা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের নিচে দেওয়া হচ্ছে করোনার টিকা। সকাল থেকে লোকজন সামাজিক দূরত্ব না মেনেই গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন টিকার জন্য। কুমিল্লা, ৩ আগস্ট
ছবি: এম সাদেক
১৯ / ৩০
সনাতন পদ্ধতিতে উত্তোলন করা পাথর ঝেড়ে নিচ্ছেন এক পাথরশ্রমিক। সিলেট, ৩ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩০
নদীভাঙনে বসতবাড়ি হারিয়েছেন অসংখ্য পরিবার। পদ্মা নদীর ভাঙন এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। দৌলতদিয়া, গোয়ালন্দ, ২ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
২১ / ৩০
গাছের ডালে বসে আছে ভীমরাজ। রাঙামাটি, ৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ৩০
যানবাহন বন্ধ থাকায় ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে পোশাকশ্রমিকেরা ঝুঁকি নিয়ে ট্রাকে করে রাজধানীতে ফিরছেন। ধর্মদাস, রংপুর, ৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ৩০
করোনার টিকা নিতে মানুষের ভিড়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর, ৩ আগস্ট
ছবি: মাসুদ রানা
২৪ / ৩০
নিচতলার করোনা ইউনিট থেকে দোতলায় প্যাথলজিতে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে করোনায় আক্রান্ত রোগী তানজিলা হাসানকে। কোভিড-১৯ টিকা নিতে আসা মানুষের মাঝখান দিয়েই ছোট ভাই কামরুল ইসলাম বোনকে নিয়ে যাচ্ছেন দোতলায় প্যাথলজিতে রক্ত দেওয়ার জন্য। ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতাল, নারায়ণগঞ্জ, ৩ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
২৫ / ৩০
বিধিনিষেধ উপেক্ষা করে বেরিয়ে আসছে জনগণ। গোপনে দোকানপাট খোলা থাকায় সাধারণ দিনের মতোই যানবাহন ও মানুষের সমাগম ঘটছে শহর এলাকায়। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ৩ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২৬ / ৩০
বন্ধ কাপড়ের শোরুমে নিরাপত্তারক্ষীর দায়িত্বে আছেন শহর আলী। সম্প্রতি কঠোর বিধিনিষেধে দুই মাসের বেতন পাননি তিনি। আর্থিক অনটনে চলছে তাঁর সংসার। এলিফেন্ট রোড, ৩ আগস্ট
ছবি: দীপু মালাকার
২৭ / ৩০
কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে বিধিনিষেধ রক্ষার্থে পুলিশের তেমন তৎপরতা ছিল না। মতিঝিল, ঢাকা, ৩ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২৮ / ৩০
চামড়া দিয়ে জুতার ইনসোল বানাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। প্রকারভেদে প্রতি জোড়া সোল বিক্রি হয় ১২ থেকে ২০ টাকায়। হাজারীবাগ, ঢাকা, ৩ আগস্ট
ছবি: সাইফুল ইসলাম
২৯ / ৩০
টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষের লাইন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা, ৩ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
৩০ / ৩০
কঠোর বিধিনিষেধে বন্ধ রয়েছে লঞ্চ যোগাযোগ। ক্যারম বোর্ড খেলে অলস সময় পার করছেন শ্রমিকেরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ৩ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ