গণপরিবহনে আসনসংখ্যা সীমিত করায় বাসে উঠতে ভোগান্তিতে পড়তে হয় নারীদের। কলেজ গেট, ঢাকা, ৩ এপ্রিলছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৩
বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। প্রেসক্লাব, ঢাকা, ৩ এপ্রিলছবি: দীপু মালাকার।
৩ / ১৩
টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় প্রচুর আনারস হয়। বিক্রির জন্য রাজধানীর আশপাশের বাজারে আনারস নেওয়া হয়েছে। বেড়িবাঁধ, হাজারীবাগ, ঢাকা, ২ এপ্রিলছবি: হাসান রাজা
৪ / ১৩
গণপরিবহনে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মানা ও বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রমনা, ঢাকা, ৩ এপ্রিলছবি: দীপু মালাকার
৫ / ১৩
প্রচণ্ড গরমে ভারী বোঝা টেনে নিয়ে যাচ্ছেন এই শ্রমিক। ৩ এপ্রিল, ঢাকাছবি: হাসান রাজা
৬ / ১৩
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তারপরও মাস্ক পরতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে। ক্যামেরা দেখলেই অনেকে তড়িঘড়ি করে মাস্ক পরেন। পরে আবার খুলে ফেলেন। বাবুবাজার এলাকা, ঢাকা, ৩ এপ্রিলছবি: হাসান রাজা।
৭ / ১৩
কাঁচা হলুদ সেদ্ধ করার পর রোদে শুকাচ্ছেন তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর এক তরুণ। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙামাটি, ৩ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানেন না। গুলিস্তান, ঢাকা, ৩ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৩
গ্রিন রোডের ফুটপাতে নিম্নবিত্তদের জন্য সারি সারি খাবারের দোকান। সেগুলোয় খাবার পানি সরবরাহ করে শাকিল (১০)। সেই কাকডাকা ভোর থেকে সকাল আটটা-নয়টা পর্যন্ত নির্মাণাধীন একটি বাড়ির ওয়াসার পাইপ থেকে পানি সংগ্রহ করে সেছবি: সৈয়দ লতিফ হোসাইন
১০ / ১৩
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অমর একুশে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩ এপ্রিলছবি: দীপু মালাকার
১১ / ১৩
করোনাভাইরাস সংক্রমণ রোধে সাত দিনের লকডাউনের খবর শুনে অনেকেই নিজ নিজ এলাকায় ছুটছেন। শনিবার সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে ছবিটি তোলাছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
বরিশাল নগরের পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে বজায় থাকছে না শারীরিক দূরত্ব, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ছবিটি শনিবার সকালেরছবি: সাইয়ান
১৩ / ১৩
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। সদর বাজার এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৩ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ