এক ঝলক (৩ জানুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
নতুন বই নিতে আসা শিক্ষার্থীর হাতে বই দেওয়ার আগে তাপমাত্রা মাপছেন এক শিক্ষক। আজ বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: নীরব চৌধুরী
২ / ২১
শীতের কোকিল। পাকা পেঁপে খাওয়ার জন্য গাছে বসেছে কোকিল। আজ দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ এলাকায়
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ২১
ট্রাকে করে খোলাবাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ২০ টাকা কেজি পেঁয়াজ কিনতে ভিড় করেছেন ক্রেতারা। আজ সিলেট নগরের সুরমা পয়েন্টে
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
শীত মৌসুমে ঝিলে-বিলে দেখা যায় নানা পাখি। রাজধানীতেও ভিড় করছে পাখির দল। আজ দুপুরে হাতিরঝিলের রামপুরা অংশে
ছবি: শুভংকর কর্মকার
৫ / ২১
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজার-সংলগ্ন এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি। শিশুসহ নিহত সাতজনের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজার-সংলগ্ন এলাকায়
ছবি: আনোয়ার হোসেন
৬ / ২১
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজার-সংলগ্ন এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। আজ দুপুরে নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ বাজারের হাইওয়ে থানার সামনে নিহত স্বজনদের আহাজারি
ছবি: আনোয়ার হোসেন
৭ / ২১
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বন্ধ ইটভাটার পাশে শর্ষের আবাদ করেছেন কৃষকেরা। আজ দুপুরে
ছবি: মাসুদ রানা
৮ / ২১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার পরিবারের ছয়টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ দুপুরে তোলা
ছবি: প্রথম আলো
৯ / ২১
রক্ষণাবেক্ষণের অভাবে অযত্নে পড়ে আছে আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মাণ করা রুপালি গিটার। স্থাপনাটির আশপাশে করা সৌন্দর্যবর্ধনের ফুলগাছেও জমে আছে ধুলার স্তর। আজ বিকেল চারটায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায়
ছবি: সৌরভ দাশ
১০ / ২১
বিকেলের সোনালি রোদে ঝিলমিল করছে নদীর পানি। এর মধ্যে চলছে জেলেদের মাছ শিকার। পদ্মা নদীর দোগাছি এলাকায়
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকায় কনকা ইলেকট্রনিকসের ফ্রিজ তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে। আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও কারখানার কর্মীরা। আজ বিকেলে
ছবি: দিনার মাহমুদ
১২ / ২১
করোনার কারণে চাকরি হারিয়ে টংদোকান দিয়েছেন একজন। নাম রেখেছেন ‘চাকরিহারা স্টোর’। রায়ের বাজার, ঢাকা, ৩ জানুয়ারি
ছবি: আবদুস সালাম
১৩ / ২১
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল নিয়ে ফিরে যাচ্ছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্ত ব্যক্তিরা
ছবি: প্রথম আলো
১৪ / ২১
দুপুরেও কুয়াশার চাদরে ঢাকা চট্টগ্রাম নগর। ভালো করে দেখা যায় না কর্ণফুলী নদীতে থাকা জাহাজ। এর মধ্যেই চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ঘাটে চলছে পণ্য ওঠানো-নামানোর কাজ। আজ আগ্রাবাদ এলাকায়
ছবি: জুয়েল শীল
১৫ / ২১
কাপ্তাই হ্রদের পানি কমে যাচ্ছে। তাই ধানের চারা রোপণের জন্য হাঁটুর নিচে পানিতে থাকা আগাছা পরিষ্কার করছেন তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর দুই নারী। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম এলাকায় আজ সকালে
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
ঘন কুয়াশার সকালে হেডলাইট জ্বালিয়ে ট্রেন চলছে। ঝুঁকি নিয়ে রেললাইনের পাশ দিয়ে চলাচল করছে পথচারীরা। আজ ভোরে রংপুর রেলস্টেশন এলাকায়
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
স্বাস্থ্যবিধির বালাই নেই সৈকতে। নতুন বছর উদ্‌যাপনে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। এ সময় বেশির ভাগ মানুষকেই মুখে মাস্ক না পরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায়
ছবি: সৌরভ দাশ
১৮ / ২১
রোদে দইয়ের হাঁড়ি শুকাতে দিচ্ছেন শুভা রানী পাল। এখন হাঁড়ির প্রচলন অনেকটা কমে সেই স্থান দখলে নিয়েছে দইয়ের সরা। তবুও দইয়ের হাঁড়ি তৈরি করে জীবন ও জীবিকা নির্বাহ করছেন শুভা রানীর মতো প্রায় ৫০ ঘর পাল সম্প্রদায়ের মানুষ। গতকাল শনিবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডিযান গ্রামে
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
লঞ্চ ঘাটে থামার পর অনেকটা তাড়াহুড়ায় ঝুঁকি নিয়ে লঞ্চের রেলিং ধরে নামে যাত্রীরা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে
ছবি: আশরাফুল আলম
২০ / ২১
রাজধানীর কমলাপুর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে পার্কিং করে সাজিয়ে রাখা বাস। আজ সকালে
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২১
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে সকাল থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে প্রতিদিনি সকাল থেকে অপেক্ষা করতে হয় মানুষকে। ছবিটি আজ সকালে তোলা
ছবি: সাজিদ হোসেন