করোনা প্রতিরোধী টিকা নিতে স্কুলে শিক্ষার্থীদের লাইন। নতুন বছরে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা কার্যক্রম চালু রাখতে সারা দেশের মতো পাবনার বিভিন্ন স্কুলেও শুরু হয়েছে করোনার টিকা প্রদান। বিদ্যালয়ের সপ্তম থেকে এসএসসি পরীক্ষার্থী, যাদের বয়স ১২ থেকে ১৭ বছর, তারাই নিতে পারছে এই টিকা। এক দিনে পাবনা জেলা স্কুলে মোট ১ হাজার ২০০ ছাত্রকে এই টিকা প্রদান করা হয়। জেলা স্কুল, পাবনা, ৩ জানুয়ারিছবি: হাসান মাহমুদ