এক ঝলক ( ৩ জুন, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বর্ষা আসার আগেই যমুনা নদীর কিনারায় কর্ণিবাড়ি কাজীপাড়া জামে মসজিদের এক পার্শ্বে ভাঙন দেখা দিয়েছে। মথুরাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জুন
ছবি: সোয়েল রানা
২ / ১৫
করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি তৎপরতা লক্ষ করা যায়। তল্লাশিচৌকিতে পুলিশের জেরার মুখে যানবাহনের চালকেরা। মুক্তির মোড়, নওগাঁ, ৩ জুন
ছবি: ওমর ফারুক
৩ / ১৫
রংপুরে আজ প্রচণ্ড গরম পড়েছে। মানুষ অস্থির। গরমে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করতে করতে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। কাঁচারিবাজার, রংপুর, ৩ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৫
পানসি নৌকাগুলো কীর্তনখোলা নদীর তীরে বেঁধে রেখেছেন মাঝিরা। অপেক্ষায় আছেন কীর্তনখোলা নদীতে ঘুরে বেড়ানো দর্শনার্থীদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখন আর আগের মতো দর্শনার্থী আসেন না। এ কারণে তাঁদের উপার্জনের ওপর প্রভাব পড়েছে। কীর্তনখোলা নদী, বরিশাল, ৩ জুন
ছবি: সাইয়ান
৫ / ১৫
হরেক পণ্য নিয়ে বাগানের মেঠোপথে চলেছেন এক ফেরিওয়ালা। বিভিন্ন চা-পল্লিতে এসব বিক্রি করবেন তিনি। তারাপুর চা-বাগান, শহরতলি, সিলেট, ৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
মাঝরাস্তায় যাত্রী নামিয়ে দেওয়া হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে। শিশু মেলা, ঢাকা, ৩ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৫
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে ৭ কলেজের সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করে বিক্ষোভ করেন। ঢাকা, ৩ জুন
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে জড়ো হয়েছে লোকজন। তাদের ভিড়ে কার্যালয়ের সামনে লম্বা লাইনের পাশাপাশি বিশাল জটলা তৈরি হয়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সমাজসেবা কার্যালয়, রাজবাড়ী, গোয়ালন্দ, ৩ জুন
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৫
বৈরী আবহাওয়ায় প্রথম আলোর খাদ্যসামগ্রী নিতে এসেছে কয়রার বানভাসি মানুষেরা। খুলনা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা বানভাসি মানুষদের খাদ্যসামগ্রী প্রদান করেন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে যাওয়া সড়কে পাতানো সাঁকো পার হয়ে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি ফিরছে বানভাসিরা। কালনা, কয়রা উপজেলা, খুলনা, ৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। রাজশাহী রেলওয়ে স্টেশন, ৩ জুন
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৫
দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার কারণে রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকাতে কমে গেছে পুরোনো গাড়ির যন্ত্রাংশ বেচাকেনা। স্থানীয় ব্যবসায়ীরা এ সময় অনেকটা অলস সময় কাটাচ্ছেন। ধোলাইখাল, পুরান ঢাকা, ৩ জুন
ছবি: হাসান রাজা
১২ / ১৫
জাতীয় সংসদে জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় টেলিভিশনের সামনে বাজেট দেখে সাধারণ মানুষ। ঢাকা স্টেডিয়াম এলাকা, ৩ জুন
ছবি: হাসান রাজা
১৩ / ১৫
যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তাই নদী পারাপারের জন্য যমুনা তীরের মানুষ নৌকা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পশ্চিমপাড়া যমুনার পূর্ব তীর, সরিষাবাড়ী, জামালপুর, ৩ জুন
ছবি: শফিকুল ইসলাম
১৪ / ১৫
নিমতলী অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে পুরান ঢাকার নিমতলীতে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। নিমতলী, ঢাকা, ৩ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৫
নিমতলী অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে পুরান ঢাকার নিমতলীতে আবাসিক এলাকা থেকে সব প্রকার রাসায়নিক কারখানা, গুদাম ও দোকান অপসারণের দাবিতে মানববন্ধন করে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। নিমতলী, ঢাকা, ৩ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ