ফসলের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত কৃষাণ-কৃষাণী। দিঘি, মানিকগঞ্জ সদর, ৪ জুনছবি: আবদুল মোমিন
২ / ৮
পদ্মার পানি বাড়ায় নদীতীরবর্তী বসতভিটা ভাঙছে। কুশিয়ার চর, হরিরামপুর, মানিকগঞ্জ, ৪ জুনছবি: আবদুল মোমিন
৩ / ৮
যমুনা নদীর খেয়াঘাটে বেঁধে রাখা খেয়াপারাপার ও জেলেদের সারি সারি নৌকা। কালিতলা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ৪ জুনছবি: সোয়েল রানা
৪ / ৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে হঠাৎ করেই পানি বেড়ে গেছে। এলাকার পান-সিগারেটের দোকানি উজ্জল শেখ দোকানটি সরিয়ে উচুঁ স্থানে স্থানান্তর করছেন। ৫ নম্বর ফেরি ঘাট, দৌলতদিয়া, ৪ জুনছবি: এম রাশেদুল হক
৫ / ৮
অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় ঠাকুরগাঁওয়ের ছোট চাষিরা চা চাষে আগ্রহী হচ্ছেন। এতে চা-বাগানে কর্মসংস্থানের সুযোগও হচ্ছে অনেকের। গ্রিনফিল্ড টি এস্টেট, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ৪ জুনছবি: মজিবুর রহমান
পানি, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যশষ্য সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় এসব প্লাস্টিকের ড্রাম। বর্ষাকালে এর চাহিদা বেড়ে যায়। ছোট ও বড় আকৃতিভেদে ড্রাম বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকায়। বড় ব্রিজ, পৈলানপুর, পাবনা, ৪ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ৮
ট্রেনের প্রতি দুই আসনে একজন করে বসার কথা থাকলেও নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের প্রায় সব কটি কামরায় স্বাস্থ্যবিধি না মেনেই বসেছেন যাত্রীরা। কুমিল্লা রেলস্টেশন, কুমিল্লা, ৪ জুনছবি: এম সাদেক