একসময় টিয়া পাখিসহ অন্যান্য পাখির আধিক্য থাকলেও কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার, বনাঞ্চল ধ্বংস, জলবায়ুর পরিবর্তন, বাসস্থানের ক্ষতি এবং আধুনিকায়নের ফলে বিলুপ্তির পথে অসংখ্য প্রজাতির পশুপাখি। স্থানীয় লোকজনের ভাষ্যমতে কয়েক বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের আরাকুল মঠে প্রচুর টিয়া পাখির দেখা মিললেও এখন তার সংখ্যা নগণ্য। ৩ ফেব্রুয়ারি, কেরানীগঞ্জছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৪
বাঁশের তৈরি মাচা ঝুলিয়ে বহুতল ভবনের প্লাস্টারের কাজ করছেন শ্রমিক। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রতিবছর বহু দুর্ঘটনা ঘটতে দেখা যায়। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ৩ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
খাগড়াছড়ির দীঘিনালার নয় মাইল ত্রিপুরা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা শিখছে আত্মরক্ষার কৌশল। ২৬ ডিসেম্বর প্রথম আলোর অনলাইনে ভিডিও প্রতিবেদন ও ছবি প্রকাশিত হওয়ার পর দীঘিনালা সেনা জোন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ছাত্রীদের প্রশিক্ষণের পোশাক দেয়। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৪ / ১৪
বিকেলের ঘোরাঘুরির পাশাপাশি চোখের সামনে বিমান ওঠানামা দেখতে রাজধানীর বিমানবন্দর এলাকায় আসেন অনেকে। ২ ফেব্রুয়ারি, দলিপাড়া, উত্তরা, ঢাকাছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৪
আগামী শনিবার সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়। পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষ। পূজা ঘিরে আয়োজনও শেষের পথে। মুন্সিগঞ্জ থেকে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করে বিক্রির জন্য নিয়ে এসেছেন শ্যামবাজার ঘাটে। ঢাকা, ৩ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
৬ / ১৪
উত্তরার সোনারগাঁ জনপদ রোডে ১১ ও ১৩ নম্বর সেক্টরের মাঝখানে রাজউকের বাণিজ্যিক প্লট দখল করে গড়ে উঠেছে অবৈধ মার্কেট। এখানে রয়েছে লেপ-তোষক, খাবার হোটেল, আসবাবসহ নানা ধরনের দোকান। সোনারগাঁ জনপদ রোড, উত্তরা, ৩ ফেব্রুয়ারিছবি: খালেদ সরকার
৭ / ১৪
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে ব্যস্ততম সড়কে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয় সাধারণ মানুষ। সেই সঙ্গে রাস্তায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলে পরিবহনগুলো। ঢাকা, ৩ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুদূষণের অন্যতম কারণ। লালবাগ বেড়িবাঁধ, ঢাকা, ৩ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৪
বেদেপল্লিতে প্রথমবারের মতো প্রথম আলো কিশোরগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ শহরতলির খিলপাড়া এলাকায় নতুন জেলখানা মোড়ে বেদেপল্লির সুবিধাবঞ্চিত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। কিশোরগঞ্জ, ৩ ফেব্রুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৪
সাত দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতে বিপর্যস্ত জনজীবন। পাবনায় এর মধ্যে দেখা দিয়েছে মাঘের বৃষ্টি। সব উপেক্ষা করে তবুও জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন কর্মজীবী মানুষ। গাছাপাড়া, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ৩ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
হাওরাঞ্চলে চলছে বোরো চাষ। কৃষকেরা প্রতিটি হাওরে রোপণ করছেন বোরো ধানের চারা। কুয়াশামোড়ানো শীতের সকালে বোরো খেতে পানি দিচ্ছেন কৃষক। উফতার হাওর, সিলেট, ৩ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৪ / ১৪
সিলেট সদরের বৃহত্তর টুকেরবাজার এলাকা সবজির জন্য বেশ পরিচিত। শীতের শুরু থেকে স্থানীয় চাষিরা বাণিজ্যিকভাবে সবজি চাষ করেন। সুরমা নদী লাগোয়া খেত থেকে সরাসরি বাজারে বিক্রির জন্য নদীপথ বেছে নেন। নদীর পাড়ের টুকেরবাজারে চলে বিকিকিনি। নৌকায় করে সবজি এনে বাজারে তুলছেন চাষিরা। সিলেট, ৩ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ