এখন শর্ষে মাড়াইয়ের ভরা মৌসুম চলছে। চাহিদা বেড়েছে শর্ষে ঝাড়াই চালুনের। বাঁশশিল্পী সোলায়মান আলী নিজের হাতে ডালা, কুলা, চালুন তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করেন। পাশের গ্রামে এক গৃহিণী দুটি চালুন তৈরির ফরমাশ দিয়েছেন। নিজের হাতে তৈরি করা চালুন পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছেন তিনি। প্রতিটি চালুনের দাম রাখেন ৮০ টাকা। শিয়ালচাপড় গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা