এক ঝলক (৩ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৬
পুরান ঢাকার কসাইটুলির কাস্বাবটুলি জামে মসজিদে চিনিটিকরির মনোরম কারুকাজ। মসজিদটি ১৯০৭ সালে নির্মিত হয়। কসাইটুলি, পুরান ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২ / ৩৬
জলাশয়ে পুতে রাখা বাঁশে একাকী বসে আছে পাখিটি। রৌহা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম

৩ / ৩৬
ঢাকায় কয়েক দিনের টানা গরমের পর রোববার সন্ধ্যায় নামে এক পশলা স্বস্তির বৃষ্টি। ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: হাসান রাজা

৪ / ৩৬
মিয়ানমারে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই দুই সাংবাদিক হলেন ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮)। রায় ঘোষণার পর কিয়াও সোয়ে ওউ-এর স্ত্রী চিত সু উইন কান্নায় ভেঙে পড়েন। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৩ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৫ / ৩৬
হঠাৎ দেখে ডিমের মতো মনে হলেও এগুলো আসলে জালের বয়া। জেলে ও বিক্রেতারা বলেন পুলুট। সমুদ্রে মাছ ধরার সময় জাল ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয় এসব বয়া। এখন মাছ ধরার মৌসুম। তাই বাজারে বিকিকিনি বেড়েছে বয়ার। প্রতিটি বয়া বিক্রি করা হয় ৬-৮ টাকায়। ফিশারীঘাট, চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

৬ / ৩৬
মিয়ানমারে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের প্রতিবাদ ফুটে ওঠেছে দণ্ডিত সাংবাদিক ওয়া লোনের চোখে-মুখে। অপর সাংবাদিক হলেন কিয়াও সোয়ে ওউ। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৩ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৭ / ৩৬
ফোম বোর্ডকে নৌকা আর জুতাকে বইঠা বানিয়ে বন্যার পানি পাড়ি দিচ্ছে এক শিশু। তবে সে যাতে পড়ে না যায় সে জন্য ফোমটিকে পেছন থেকে ধরে রেখেছেন একজন। প্রচণ্ড বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়েছে। সানতাও, গোয়াংদং প্রদেশ, চীন, ২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৮ / ৩৬
দিন শেষ, সেচও শেষ। তাই চাষের জমি থেকে শ্যালো ইঞ্জিনচালিত সেচ মেশিন নিয়ে বাড়ি ফিরছেন দুজন। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ৩৬
কাজিবাছা নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে খুব। নতুন জাল নিয়ে আজই প্রথম নেমেছেন এই মৎস্যজীবী। তাই জালে কোনো ত্রুটি আছে কি না দেখে নিচ্ছে। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ৩৬
জুমের কাজ সেরে পাহাড়ি ঝিরির ছড়া হয়ে বাড়ি ফিরছেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দুই নারী। ওয়াগ্গা, কাপ্তাই, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ৩৬
দুই মাস আগে রোপণ করা আমনের চারা এখন বেশ পরিপক্ব হয়ে সবুজে ভরে উঠেছে মাঠ। ধানগাছের ফাঁকে ওঠা আগাছা পরিষ্কার করছেন পাহাড়ি কিষানি। নারাইছড়ি, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ৩৬
কাপ্তাই হ্রদে ছোট চিংড়ি আহরণে পর রোদে শুকিয়ে ডালায় ঝেড়ে পরিষ্কার করছে মা ও শিশু। কাট্টলি বাজার, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ৩৬
ধানখেতে কাজ করছেন এক কৃষক। আটিগ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ৩ সেপ্টেম্বর। ছবি: তৌহিদী হাসান

১৪ / ৩৬
পানকৌড়িটি মাছ ধরতে পানিতে ডুব দিয়ে উঠে যাচ্ছে। কারণ তার শিকার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বালুখালী, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ৩৬
পানকৌড়ির দল। গাছের মগডালে একত্র হয়েছে। বালুখালী, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ৩৬
‘একাত্তরের জননী’ বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। শহীদ মিনার, চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর। ছবি: জুয়েল শীল

১৭ / ৩৬
হাওরের পানিতে মাছ ধরা পড়ে বেশ। ঠেলা জাল কাঁধে নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। বাকগুল, সদর, সিলেট, ৩ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৩৬
চা-বাগানের মধ্যে নাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। তাদের সবার চোখ আকাশে ওড়া ঘুড়ির দিকে। লাক্কাতুরা, সিলেট, ৩ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৯ / ৩৬
তিনজন উঠেছে মোটরসাইকেলে। কারওই মাথায় হেলমেট নেই। তাই তাঁদের ধরে ফেলেছে পুলিশ। সাতমাথা, বগুড়া, ৩ আগস্ট। ছবি: সোয়েল রানা

২০ / ৩৬
দিন দিন মাঠে কৃষিকাজে নারীরা ঝুঁকছেন। দিনমান মাঠে কাজ করে মজুরিও পাচ্ছেন বেশ। প্রতিজনে কাজ শেষে মজুরি পান ২০০ টাকা। খলিশাকান্দি, শাজাহানপুর, বগুড়া, ৩ আগস্ট। ছবি: সোয়েল রানা

২১ / ৩৬
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০০ বছরের পুরোনো ন্যাশনাল মিউজিয়াম। ব্রাজিলের সবচেয়ে পুরোনো এই জাদুঘরে প্রত্নসম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। ছবি: রয়টার্স

২২ / ৩৬
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার সামনে সড়ক বিভাজনে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়ে আছে প্রায় ১২দিন ধরে। খুঁটির নিচ দিয়েই ঝুঁকি নিয়ে পার হয় অনেকেই। সবুজবাগ, ৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৩ / ৩৬
মাথার ওপরেই পদচারী সেতু। কিন্তু ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। সড়ক বিভাজনের ভাঙা গ্রিল গলে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে অনেকেই। নিউ মার্কেট এলাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৪ / ৩৬
জাতীয় আদিবাসী প‌রিষ‌দের ২৫ বছর পূ‌র্তি উপলক্ষে নগরী‌তে শোভাযাত্রা বের করা হয়।  বিন্দুর মোড়, রাজশাহী, ৩ সেপ্টেম্বর। ছ‌বি: শহীদুল ইসলাম

২৫ / ৩৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে তিন চাকার অবৈধ যানবাহন। এসব যান বন্ধে প্রশাসনের নেই তেমন তৎপরতা। দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে ব্যাটারিচালিত রিকশা। গোয়ালন্দের পদ্মার মোড়, রাজবাড়ী, ৩ সেপ্টেম্বর। ছবি: এম রাশেদুল হক

২৬ / ৩৬
স্কুলে ক্লাসের ফাঁকে কয়েকজন শিক্ষার্থী মেতেছে ফুটবল খেলায়। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল, ৩ সেপ্টেম্বর। ছবি: সাইয়ান

২৭ / ৩৬
শ্রীহীন মগবাজার-মৌচাক উড়ালসড়ক। দীর্ঘদিন পরিষ্কার না করায় উড়ালসড়কের বিভিন্ন স্থানে জন্মেছে গাছ ও ঘাস। নিউ ইস্কাটন, ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২৮ / ৩৬
হাতিশাবক দিয়ে যানবাহন চলাচলের পথ আটকিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে এই মাহুতের বিরুদ্ধে। বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে চালকদের। ৬০ ফিট রাস্তা, মিরপুর, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২৯ / ৩৬
সংস্কারের অভাবে ময়লা আবর্জনা জমে আছে রাজধানীর ৬০ ফিট এলাকার খালটিতে। আগারগাঁও, ঢাকা, ২ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৩০ / ৩৬
চার দিনব্যাপী বিনা মূল্যে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করেন ‘চেতনায় চাটমোহর’ নামে একটি ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন। চাটমোহর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই সাঁতার প্রশিক্ষণ চলবে আগামী বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত।  উপজেলা পরিষদ পুকুর, চাটমোহর, পাবনা, ৩ সেপ্টেম্বর। ছবি : হাসান মাহমুদ

৩১ / ৩৬
শাহ আমানত সেতুর গোলচত্বরে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে এসব বাস, সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়তে হয় রোগী ও যাত্রীদের। শাহ আমানত সেতু, চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

৩২ / ৩৬
হাট থেকে বাজার-সদাই করে নৌকায় পাল উড়িয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন ঘর ফেরা মানুষ। চরভদ্রাসন, ফরিদপুর, ৩ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান রনী

৩৩ / ৩৬
মহাসড়কে যানবাহনের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার নিয়ম করা হলেও তা মানছেন না অধিকাংশ যানবাহনের চালক। যেখানে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ থাকার কথা, সেখানে যাত্রীবাহী বাসের গতি ঘণ্টায় ৮৫কিলোমিটার দেখা গেছে। প্রাইভেট কারের পাওয়া গেছে ৯৯ কিলোমিটার। কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ স্পিড গান দিয়ে অভিযান চালিয়ে নিয়ম না মানা গাড়িগুলো শনাক্ত করে সতর্ক ও আইনি ব্যবস্থা নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বুড়িচং, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর। ছবি: এমদাদুল হক

৩৪ / ৩৬
সড়কে শৃঙ্খলা ফিরে আসছে না। প্রতিদিনই মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এলোমেলোভাবে রাস্তা পার হয় বহু মানুষ। ফরিদপুর, ৩ সেপ্টেম্বর। ছবি: আলীমুজ্জামান রনী

৩৫ / ৩৬
রং করা হচ্ছে কারওয়ান বাজারের ‘প্রজাপতি গুহা’ নামে পরিচিত পাতালপথ। বেশ কয়েক দিন ধরেই ভেতরে সংস্কারের কাজ চলছে। কারওয়ান বাজার, সাম্প্রতিক ছবি। ছবি: সাবরিনা ইয়াসমীন

৩৬ / ৩৬
চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ ময়ূর। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন