এক ঝলক (৩০ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
পাহাড়ে ফোটে এই ফুল। তাতে বসেছে প্রজাপতি। ছবিটি গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি শহরের মিলনপুর মণিভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৭
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের গোল্ডেনে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিশাল আকৃতির টুপি মাথায় হাজির হয়েছিলেন এই সমর্থক। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৭
পূর্ব ইউরোপের দেশ মলদোভার চিসিনউয়ের একটি পার্কে আড্ডায় মত্ত বেড়াতে আসা একদল লোক। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৭
এ বছরের মিস আর্থ নির্বাচিত হয়েছেন ইকুয়েডরের ক্যাথরিন এসপিন। গতকাল শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি মল থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৭
এ বছরের মিস আর্থ নির্বাচিত হয়েছেন ইকুয়েডরের ক্যাথরিন এসপিন (বাঁ থেকে দ্বিতীয়), তাঁর ডানে রয়েছেন মিস আর্থ এয়ার। তিনি মিস কলম্বিয়ান মিশেল গোমেজ। মিস ব্রাজিল ব্রুনা জানারডো (বাঁয়ে) নির্বাচিত হয়েছেন মিস আর্থ ফায়ার আর মিস ভেনেজুয়েলা স্টেফানি দে জোরজি নির্বাচিত হয়েছেন মিস আর্থ ওয়াটার। ফলাফল ঘোষণার পর তাঁরা হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন। গতকাল শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

৬ / ২৭
পাতা ঝরার দিনে সকালের মিষ্টি রোদে পার্কে বসে বই পড়ছেন এক নারী। ছবিটি গতকাল শনিবার অস্ট্রিয়ার ইন্সব্রুক থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৭
অস্ট্রিয়ার ইন্সব্রুকে একটি পার্কে ছবি তোলার পোজ দিচ্ছেন এক নববধূ। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
লস অ্যাঞ্জেলসে লস অ্যাঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অব আর্ট (এলএসিএমএ) আয়োজিত এ বছরের আর্ট প্লাস ফিল্ম গালা অনুষ্ঠানে যোগ দিতে এসে ক্যামেরার সামনে এভাবেই পোজ দেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানটি শিল্প, চলচ্চিত্র, ফ্যাশন ও বিনোদন জগতের মানুষের মিলনমেলায় পরিণত হয়। ছবি: রয়টার্স

৯ / ২৭
জমিতে জমে থাকা পানিতে খাবার খুঁজছে পাখিটি। ছবিটি আজ রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১০ / ২৭
শিম গাছের ফুল। ছবিটি আজ রোববার সকালে মানিকগঞ্জ সদরের ছুটি ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ২৭
সবুজ পাতায় প্রজাপতি। ছবিটি আজ রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১২ / ২৭
মাছ শিকারে ব্যস্ত তিনি। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খাওড়াজান সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৭
ফুলের বনে চুপটি বসে প্রজাপতি। ছবিটি আজ রোববার বগুড়ার গাবতলী উপজেলার উনচুরকি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৭
শাপলা ফুল হাতে শিশু। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার কোলারবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৭
মূসক কমানোর দাবিতে মতিঝিলে এফবিসিসিআইয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করে ব্যবসায়ী ঐক্য ফোরাম৷ আজ রোববার বিকেলে ওই সমাবেশের কারণে রাস্তার একপাশে যানজটের সৃষ্টি হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৭
ঢাকার সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছিল নিরাপদ খাবারের দোকান। এগুলো এখন যত্রতত্র পড়ে আছে৷ আজ রোববার শাহবাগ থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৭
রাজধানীর অদূরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোরা এলাকায় বুড়িগঙ্গার শাখা খালে দেশি মাছ ধরতে জাল ফেলেছে অনেকে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২৭
কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় প্রধান সড়কের এই সেতুর রেলিং ভেঙে পড়েছে প্রায় দেড় বছর আগে। দুর্ঘটনা ও যানজট এড়াতে স্থানীয় যানবাহন মালিক সমিতির উদ্যোগে একজন ব্যক্তিকে দায়িত্বে রাখা হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৭
কারখানায় আগুনে পিতল পুড়িয়ে ট্রান্সফরমারের যন্ত্রাংশ তৈরির কাজ চলছে। ছবিটি আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের কুলচরের ভাই ভাই মোল্ডিং ওয়ার্কস থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২৭
কাশফুল দিয়ে নারীরা তৈরি করেন কারুকাজপূর্ণ শৌখিন ঝাড়ু। সাধারণত বিছানার ধুলাবালি, চুলার পাড়, ছোট উঠান পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় এই ঝাড়ু। আজ রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী গ্রাম এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আনোয়ার হোসেন

২১ / ২৭
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে কলার আবাদ হয়ে থাকে। এখানে উৎপাদিত কলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পাইকারেরা কলা সংগ্রহ করে ট্রাকযোগে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি আজ রোববার বিকেলে মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২২ / ২৭
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের প্রথম খেলায় আজ রোববার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছে খুদে ফুটবলাররা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৭
বারবার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সত্ত্বেও মহাসড়কে বন্ধ হয়নি এমন দৃশ্য। হেলমেট ছাড়া মোটরসাইকেলে পাঁচজনকে চলতে দেখা যাচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার চণ্ডীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৭
শ্যামাপূজা বিসর্জনের দিন ছিল আজ রোববার। মহানন্দা নদীতে বিসর্জন দেওয়ার জন্য প্রতিমা বের করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিজনপল্লি থেকে। ছবি: আনোয়ার হোসেন

২৫ / ২৭
দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও নাম তাঁর। উচ্ছ্বসিত দেশবাসী, উচ্ছ্বসিত তাঁর এলাকাবাসীও। এলাকাবাসী খেলা শেষে ছুটে গেছে মিরাজের বাসায়, চলেছে মিষ্টিমুখ। ছবিটি রোববার খুলনার দক্ষিণ কাশিপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৬ / ২৭
সংসদে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিল ও বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আজ রোববার রাঙামাটি-খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ পাঁচটি সংগঠন। তাই খাগড়াছড়ি থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের বাসতামিনাল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৭ / ২৭
ব্যালট বাক্স ও ভোটদানের সামগ্রী নিয়ে যাচ্ছেন ভোটকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা। ছবিটি আজ রোববার দুপুরে খাগড়াছড়ি গুইমারা উপজেলার গুইমারা বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী