পদ্মা নদীতে মাছ ধরতে ঢোল জাল বানাতে ব্যস্ত দুজন। ছবিটি গতকাল সোমবার রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট এলাকা থেকে তোলা। ছবি: বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
২ / ২০
লিবিয়া উপকূলে অভিযান চালিয়ে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
৩ / ২০
৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে শিক্ষার্থীরা সাঁতারে অংশ নেয়। ছবিটি গতকাল সোমবার দুপুরে ফরিদপুর শহরের জিলা স্কুল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ২০
ভাদ্রের কাঠফাটা রোদে মাঠ থেকে গরুগুলো নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক। ছবিটি গতকাল সোমবার দুপুরে ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ২০
মাছ ধরা শেষ। বইঠা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরছেন এক মৎস্যজীবী। ছবিটি বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই এলাকা থেকে শুক্রবার বিকেলে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ২০
বাবুই পাখির গড়া খাসা ঘর ঝুলছে তালগাছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছিব: আলীমুজ্জামান
৭ / ২০
সুন্দরবন থেকে পশুর নদের পানিতে ভেসে লোকালয়ে খাবারের সন্ধানে এসেছে গুইসাপটি। ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৮ / ২০
বাড়তি আয়ের জন্য বাড়িতে গরু পালেন শিউলি বেগম। সকাল সকাল গরুটির জন্য ঘাস তুলছেন তিনি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ২০
লাল গালিচা নয়। সড়কে মরিচ বিচিয়ে রোদে শুকাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার তুরস্কের কিলিস প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ২০
শূন্যে টানানো রশির ওপর ভারসাম্য রেখে হাঁটছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি চীনের স্বায়ত্তশাসিত নিংজিয়া হুই অঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স
প্রথম আলো আয়োজিত ‘পাট উৎপাদন ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবিটি মঙ্গলবার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয় থেকে তোলা।ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২০
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি: ফোকাস বাংলা
১৪ / ২০
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসার হত্যাকারী ওবায়দুলকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ২০
পুরোনো কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে শপথবাক্য পাঠ করেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৬ / ২০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি করা হয়েছিল তোরণ। তারই একটি ভেঙে পড়ার উপক্রম। ছবিটি আজ মঙ্গলবার সকালে মিরপুরের দারুস সালাম সড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ২০
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাব নগরে পশুর হাটের জন্য তৈরি করা হচ্ছে নতুন ফটক। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে মেরুল বাড্ডা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ২০
ঈদুল আজহা সামনে রেখে নতুন গাড়ি তৈরি আর পুরোনো গাড়ি মেরামতের কাজে ব্যস্ত শ্রমিকেরা। বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো ফিটনেসহীন গাড়িগুলোকেই নতুন করে মেরামত ও রং করে সড়কে ছাড়া হয়। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকার পশ্চিম রায়েরবাগ এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৯ / ২০
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। প্রস্তুত করা হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ। ঈদগাহ’র নাম ফলকটির সংস্কার কাজ চলছে। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি : আবদুস সালাম
২০ / ২০
মাস শেষ হলেই নানা কারণে রাজধানীর অনেক ভাড়াটিয়াকে বাসা বদল করতে হয়। তেমনি একটি পরিবার বাসা বদল করে এক স্থান থেকে আরেক স্থানে মালামাল নিয়ে যাচ্ছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম