শরতের আকাশে সাদা মেঘের মাঝে রোদের লুকোচুরি। চোখজুড়ানো সবুজ মাঠে মহিষ চরাচ্ছেন এক রাখাল। ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ২৮ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
২ / ২১
কাশবনের কন্যা। অনন্যা আবাসিক, চট্টগ্রাম, ৩০ আগস্ট। ছবি: জুয়েল শীল
৩ / ২১
শৃঙ্খলা ফিরছেই না মহাসড়কে। যে যার মতো করে গাড়ি চালাচ্ছেন। বেপরোয়া গতি, মাঝরাস্তায় ইউটার্ন, অহেতুক অন্য গাড়ির সঙ্গে পাল্লা চলছেই। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
গ্রীষ্মকালের অন্যতম সবজি ঝিঙে। পথের ধারে ফুটে আছে ঝিঙে ফুল। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২৮ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
‘একজন মা সন্তানের জন্য একটি আদর্শ বিশ্ববিদ্যালয়’—এই স্লোগান নিয়ে বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মায়ের পা ধুইয়ে দোয়া নেয়। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ আগস্ট। ছবি: পলাশ বড়ুয়া
৬ / ২১
রাজধানীর এয়ারপোর্ট রোডে পদচারী-সেতুর সঙ্গে কন্টেইনার ট্রাকের ধাক্কা লাগে। ট্রাকে ছিল যমুনা সেতুর সরঞ্জাম। দুর্ঘটনায় সেগুলো সড়কে ছিটকে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঢাকা রিজেন্সি হোটেলের সামনে, ঢাকা, ২৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
৭ / ২১
রাজধানীর এয়ারপোর্ট রোডে পদচারী-সেতুর সঙ্গে কন্টেইনার ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের একাংশ সড়কে ছিটকে পড়ে। বুধবার সকালে মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত সড়কের একাংশে তীব্র যানজট ছিল। ঢাকা রিজেন্সি হোটেলের সামনে, ঢাকা, ২৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
৮ / ২১
তীব্র যানজটের কারণে হেঁটে যাওয়ার জন্য গণপরিবহন থেকে নেমে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন এই ব্যক্তি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে, ঢাকা, ২৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
৯ / ২১
উড়ালসড়কে যানজট। মোটরসাইকেল বন্ধ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন চালকেরা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে, ঢাকা, ২৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
১০ / ২১
বিশ্বের সবচেয়ে বড় তোরতা তৈরির রেকর্ড গড়তে চায় মেক্সিকো। তোরতা স্যান্ডউইচের মতো খাবার। স্পেন, মেক্সিকো, ইতালি, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশে এটি বেশ জনপ্রিয়। রুটির সঙ্গে মাংস, সবজি, পনির আর মেয়োনিজ মিলিয়ে তৈরি হয় মজাদার ও সুস্বাদু এই খাবার। প্রায় প্রতিবছরই জায়ান্ট তোরতা তৈরির আয়োজন করে মেক্সিকো। রেকর্ড গড়তে এবারে ৮৬৫ কেজি ওজনের ২৩০ ফুট লম্বা তোরতা তৈরি করেছেন রন্ধনশিল্পীরা। মেক্সিকো সিটি, ২৯ আগস্ট। ছবি: রয়টার্স
১১ / ২১
প্রখর রোদে তৃষ্ণার্ত শালিক। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান সেতু এলাকায়। ২৯ আগস্ট, দুপুর ১২ টায়। ছবি: সোয়েল রানা
অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে টপ গার্মেন্টসের হাজারো শ্রমিক রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন রোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টা, উত্তরা, ঢাকা, ৩০ আগস্ট। ছবি: খালেদ সরকার
১৫ / ২১
মগবাজার-মৌচাক উড়ালসড়কের দুই পাশের রেলিংয়ে কিছু দূর পরপর বিদ্যুৎ-নিয়ন্ত্রণ বক্স থাকার কথা। কিন্তু অনেকগুলো বক্স নেই। ফলে উড়ালসড়কে তৈরি হয়েছে এমন অনেক বিপজ্জনক ফাঁকা জায়গা। মালিবাগ, ঢাকা, ৩০ আগস্ট। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের উচ্ছেদের কাজ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে কারওয়ান বাজার এলাকার রেলওয়েসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাট ও ঘর। কারওয়ান বাজার, ঢাকা, ৩০ আগস্ট। ছবি: আবদুস সালাম
সড়ক দুর্ঘটনায় নিহত হারুন অর রশীদের কোলে কাফনে মোড়ানো নিথর আকিফা। একজন বাবার হাতে দুনিয়ার সবচেয়ে দুর্বহ বোঝা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৩০ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৯ / ২১
মাথার ওপর পদচারী-সেতু, তবু ব্যবহারে নেই আগ্রহ। নিচে সড়ক বিভাজনের কাঁটাতারের বন্ধনী পার হতে গিয়ে এই দশা। ফার্মগেট, ঢাকা, ৩০ আগস্ট। ছবি: দীপু মালাকার
২০ / ২১
বাইসাইকেল নিয়ে ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। সামান্যতম ভুলেও ঘটতে পারে জীবন সংশয়ের মতো দুর্ঘটনা। ফার্মগেট, ঢাকা, ৩০ আগস্ট। ছবি: দীপু মালাকার