বৈশাখের ঝাঁজাল রোদে আগুনের ফুলকি যেন কৃষ্ণচূড়ার লালে। ছবিটি গতকাল শুক্রবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তোলা। ছবি: নাজমুস সাকিব
২ / ১৫
রংপুরে নদ-নদীর পানি কমেছে, শুকিয়ে যাচ্ছে পুকুর-ডোবার পানিও। তাই মাছ ধরার ধুম পরেছে। এক ব্যক্তি গ্রামের টাটকা কাতল মাছ লাঠিতে সাজিয়ে নিয়ে শহরে এসেছেন বিক্রি করতে। ছবিটি শনিবার সকালে রংপুর নগরের পায়রা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৫
আগামীকাল মহান মে দিবস। আন্তর্জাতিকভাবে এই দিনটি পালিত হয় দেশে-বিদেশে। শ্রমিকদের ন্যায্য অধিকারের স্লোগানে মুখরিত হয় রাজপথ। কিন্তু নারী শ্রমিকদের মজুরি বৈষম্য নিয়ে দীর্ঘদিন থেকে দাবি থাকলেও এর কোনো সুরাহা নেই। ছবিটি শনিবার সকালে রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকা থেকে তোলা । ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৫
খরতাপে অতিষ্ঠ জীবন। বৃষ্টির দেখা নেই। দাবদাহের দাপটে বিদ্যালয়ে গিয়ে হাঁপিয়ে ওঠা শিশুরা টিউবওয়েলের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে। ছবিটি শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৫
সারা রাত এই মজুরেরা সবজি ওঠা-নামানোর কাজে ব্যস্ত ছিল। দিনের বেলাটা তাই ঘুমিয়ে কাটছে। ছবিটি আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৬ / ১৫
ভরদুপুরে কারওয়ান বাজারের খোলা জায়গায় মৌসুমি এই ফল বিক্রেতা গরমে অতিষ্ঠ। তাই কিছুক্ষণ পরপরই সঙ্গে রাখা পানি পান করে গলা জুড়িয়ে নিচ্ছেন। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: জাহিদুল করিম
৭ / ১৫
গ্রামীণ হাটটি রাঙিয়ে তুলেছে কৃষ্ণচূড়া ফুটে থাকা গাছটি। ছবিটি শনিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৫
প্রচণ্ড রোদে ওড়াউড়ি করে ক্লান্ত বুলবুলিটি বিশ্রাম নিচ্ছে। ছবিটি শনিবার দুপুরে পাবনার নিঠুর বাগান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
গরমের মধ্যে পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে হাঁসগুলো। ছবিটি আজ শনিবার পাবনা সদরের তালপুকুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
ছবি আঁকা ইস্টারের ডিম দেখছেন দর্শনার্থীরা। ছবিটি ইউক্রেনের কিয়েভ থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা। ছবি: প্রথম আলো
১২ / ১৫
রাজধানীর গুলিস্তানে অবস্থিত এই বহুতল ভবনের একটি ঘরে গাদাগাদি করে ৫০ থেকে ৬০ জন হোটেলশ্রমিক বসবাস করেন। ঘরটিতে পর্যাপ্ত আলো-বাতাসেরও ব্যবস্থা নেই। একদল কাজ করলে, আরেকটি দল বিশ্রাম নেয়। ছবিটি শনিবার দুপুরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৫
আজ শনিবার বেলা একটার দিকে রাজধানীর খিলগাঁও উড়াল সড়কের ওপর একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীকে ডেকে আগুন নেভানো হয়। পুলিশ সদস্যরা জানান, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। হতাহতের ঘটনা ঘটেনি। ছবি: আবদুস সালাম
১৪ / ১৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস হওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রার্থীরা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৫
মে দিবস উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। সমবেত গান পরিবেশন করছে ঋষিজ শিল্পগোষ্ঠী। ছবি: আবদুস সালাম