এক ঝলক (৩০ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
রুনা বেগম পাঁচ বছর আগে দিনবদলের স্বপ্ন নিয়েই এসেছিলেন ঢাকায়। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের প্রক্রিয়ার কাজ করেন। প্রতিদিন বেলা আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কাজ করেন তিনি। এ জন্য সপ্তাহে আয় মাত্র ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর রায়ের বাজারের সুলতানগঞ্জ এলাকার একটি কারখানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২ / ৩৩
মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করেন রি-রোলিং মিলের শ্রমিকেরা। ছবিটি আজ রোববার দুপুরে পোস্তগোলার শ্মশানঘাট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩ / ৩৩
মাথায় পরা পদ্ম ফুলে জ্বলবে আলো। বুদ্ধের জন্মদিন উপলক্ষে চীনের সিউলে লোটাস ল্যানটান প্যারেডের প্রস্তুতি নিচ্ছে শিশুরা। ছবি: রয়টার্স

৪ / ৩৩
দুপুরের ভ্যাপসা গরম থেকে একটু স্বস্তি পেতে সড়কের পাশের পানির কলে মাথা ভিজিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার চট্টগ্রাম নগরের চকবাজারের গণি বেকারি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৫ / ৩৩
গাছে থোকা থোকা আম। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের আড়াইমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ৩৩
ছবি এঁকে উপহার দিয়েছে কোনো শিশু। সেটি পেয়ে হাস্যোজ্জ্বল যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবিটি গত শুক্রবার ওয়াশিংটনে চিলড্রেনস ন্যাশনাল মেডিকেল সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৩
ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। ছবিটি গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রাম থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

৮ / ৩৩
নদীতে কলাগাছের ভেলা ভাসিয়ে তাতে চরে বেড়াচ্ছে এক শিশু। ছবিটি আজ রোববার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চুল্লী এলাকার নরসুন্দা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ৩৩
আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ পরামর্শক সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আশরাফুল আলম

১০ / ৩৩
মৌলভীবাজারের কুলাউড়া-শমশেরনগর সড়কের পলকিছড়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি মালবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে গতকাল শনিবার। রোববার বিকেল পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়নি। ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ। সেতুর পাশে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে লোকজন। ছবি: কল্যাণ প্রসূন

১১ / ৩৩
পাটকলে কাজ করছেন নারী শ্রমিকেরা। কিন্তু বেতনবৈষম্যের শিকার হন নারীরা। পাটকলে রোজিনা ও মিনারা বেগম প্রতিদিন আট ঘণ্টা শ্রম দিয়ে পান ১৬০ টাকা করে। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার একটি পাটকল থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩৩
চট্টগ্রামের লাইটার জাহাজ থেকে পণ্য খালাসে প্রতিদিন ব্যস্ত থাকেন শত শত শ্রমিক। ভারী এসব পণ্য পরিবহন করে তাঁরা প্রতিদিন মজুরি হিসেবে পান ৫০০-৬০০ টাকা। ছবিটি আজ রোববার দুপুরে নগরের সদরঘাট এলাকার আনুমাঝি ঘাট থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৩ / ৩৩
উচ্চশিক্ষাসহ চার দফার দাবিতে এবং দেশের বিভিন্ন স্থানে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার নেতা-কর্মীরা। আজ রোববার বেলা সোয়া ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে তোলা ছবি। ছবি: এমদাদুল হক

১৪ / ৩৩
আগামীকাল সোমবার মহান মে দিবস। এখনো অনেক শ্রমিক জানে না মে দিবসের তাৎপর্য কী। তারা পেটের তাগিদে কাজ করে যান আপন মনে। ছবিগুলো আজ রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভাগলপুর এলাকার একটি ইটভাটা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

১৫ / ৩৩
জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি ক্ষতিপূরণের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বগুড়ার সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আজ রোববার বেলা ১০টায় শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

১৬ / ৩৩
চট্টগ্রামের জিইসি মোড়ে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ ধরে যায় আগুন। এ সময় দোকানদারেরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবিটি আজ রোববার বেলা একটায় জিইসি মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৭ / ৩৩
ডিপ্লোমা শিক্ষার্থীর বিএসসি ডিগ্রি অর্জনের জন্য পর্যাপ্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সুযোগের দাবিতে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সমন্বিত ডিপ্লোমা শিক্ষার্থী আন্দোলনের উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

১৮ / ৩৩
উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের স্টেশন সড়কের প্রেসক্লাব এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  ছবি: সোয়েল রানা

১৯ / ৩৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রফ্রন্ট অফিসে বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ রোববার দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি জিলা স্কুলের সামনের সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ৩৩
নজর কাড়া মৌসুমি নানান ফুলে রঙিন হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যেন কোনো উৎসবের কারণে প্রকৃতি ক্যাম্পাসটাকে সাজিয়ে দিয়েছে। চোখ মেললেই এখানে চোখে পড়ে জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া। কোথাও ফুটে আছে সোনালু ও কাঠগোলাপ। জারুল ফুলের ছবিটি গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ৩৩
পাহাড়ে বোরো ধান ঘরে তোলার সময় এখন। ধান তুলতে প্রয়োজন কাঁচি। তাই দোকানে কাঁচি কিনতে ভিড় পাহাড়ি নারীদের। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকার একটি দোকান থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২২ / ৩৩
নজরকাড়া মৌসুমি ফুলে রঙিন হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চোখ মেললেই চোখে পড়ে জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া। আবার কোথাও ফুটে আছে সোনালু ও কাঠগোলাপ। কৃষ্ণচূড়া ফুলের ছবিটি গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগ এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৩ / ৩৩
তাপপ্রবাহ বেড়ে চলেছে। গরমে ওষ্ঠাগত প্রাণিকুলও। গরমে হাঁপিয়ে ওঠা গবাদিপশুকে পাহাড়ি ছড়ায় এনে পানি ছিটিয়ে একটু স্বস্তি দিচ্ছে এরা। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম এলাকা থেকে আজ রোববার দুপুরে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২৪ / ৩৩
বোরোর ফলনে কিষানের মুখে হাসি ফুটেছে। রাঙামাটি শহরের মোনঘর উচ্চবিদ্যালয় এলাকা থেকে আজ রোববার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২৫ / ৩৩
হাওরাঞ্চলে পানিতে ধান তলিয়ে যাওয়ায় খড় না থাকায় গরুর তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই কৃষকেরা এখন পানিতে ডুবিয়ে গরুর খাবার সংগ্রহ করে ডিঙি নৌকায় তুলছে। ছবিটি আজ রোববার সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২৬ / ৩৩
এখন ধানমাড়াইয়ের সময়। রোদ ওঠায় যেখানে খালি জায়গা পাওয়া যাচ্ছে, সেখানেই ধান শুকানোর চেষ্টা করছেন কৃষক। ছবিটি আজ রোববার সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২৭ / ৩৩
নদীর নতুন পানিতে সকাল সকাল গোসল সেরে পাড়ে দাঁড়িয়ে রোদে একদল রাজহাঁস। ছবিটি আজ রোববার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইন্দা এলাকার নরসুন্দা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২৮ / ৩৩
রিকশা-ভ্যানচালক রুবেল মিয়া উন্নত জীবনের আশায় নেত্রকোনা থেকে ঢাকায় এসেছিলেন। রিকশা-ভ্যান চালিয়ে দৈনিক ৬০০ থেকে ৭০০ টাকা আয় করেন। ভ্যানমালিককে মাসে দিতে হয় ১ হাজার ৮০০ টাকা। বাকি যা থাকে তা দিয়েই কষ্টে জীবন যাপন করেন তিনি। ছবিটি রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৯ / ৩৩
জলবায়ু পরিবর্তন মোকাবিলা-সংক্রান্ত কার্যক্রমের বরাদ্দ বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩৩
রাজধানীর হাতিরঝিলে একাংশের পানি এমন কালো রং ধারণ করেছে। ময়লা আবর্জনার দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৩
মহান মে দিবস উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্বোপার্জিত স্বাধীনতায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

৩২ / ৩৩
আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত হাজারো প্রদীপ প্রজ্বালন কর্মসূচি ও র‍্যালী করা হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

৩৩ / ৩৩
গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। আর এই তীব্র গরমে একটু স্বস্তি পেতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পানিতে নেমেছে শিশুরা। আজ রোববার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম