বরাবরের মতো এবারের বৃষ্টিতেও ঢাকার আরামবাগ এলাকার প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। আরামবাগ, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
৩ / ১৬
ইটভাটার শ্রমিকেরা নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাঁরা প্রধানত শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন, কারণ তাঁরা কোনো ধরনের মাস্ক ব্যবহার করেন না। মিরেরচক এলাকা, সিলেট সদর, ৩০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
বৃষ্টিতে ভিজেছে কৃষ্ণচূড়া ফুল। লাল রং হয়েছে আরও উজ্জ্বল। মুজগুন্নী, খুলনা, ৩০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৬
বাইসাইকেল চালিয়ে বিদ্যালয় থেকে ফিরছে শিক্ষার্থীরা। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩০ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৬
পুব আকাশে এক কোনে সূর্যের আলো। যা ভর দুপুরে কুষ্টিয়া শহরকে আলোকিত করতে পারেনি। ছবি: তৌহিদী হাসান
সিলেটে আজ সোমবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে। বর্ষণের সঙ্গে মেঘের গর্জন ও দমকা হাওয়া। স্কুল শেষে বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ধোপাগুল এলাকা, সিলেট সদর, ৩০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
সিলেট সদরের ধোপাগুল এলাকায় পাথর ভাঙার কলে কাজ করেন এই প্রবীণ ব্যক্তি। অক্লান্ত পরিশ্রম করে যা আয় করেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খান বলে জানালেন তিনি। সিলেট, ৩০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বুদ্ধপূর্ণিমায় আকাশে দেখা দিয়েছে ঝলমলে চাঁদ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৬
ভোরের রোদে ঝলমলে মধুমালতী ফুল। এই ফুলের অন্য নাম মাধুরীলতা বা মধুমঞ্জরীলতা। কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৬
শটি, বন হলদি, জংলি হলদি, গন্ধমূল ইত্যাদি নামে পরিচিত এই ফুল। বনের ঝোপে বেশি জন্মে। সেই ফুল তুলছে এক শিশু। পাঁচথুপি গ্রাম, কুমিল্লা আদর্শ সদর, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
১৪ / ১৬
সকালের বৈশাখী ঝড়ে রাজশাহী নগরে বেশ কিছু গাছ উপড়ে গেছে। সড়ক থেকে সেগুলো সরানোর কাজ চলছে। নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকা, রাজশাহী, ৩০ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম
ধাতব যন্ত্রাংশ কাটার কারখানায় কাজ করছেন এক শ্রমিক। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই গ্যাস দিয়ে লোহা কাটছেন তিনি। স্টেডিয়াম মার্কেট, রাজশাহী, ৩০ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম