মা গেছেন সাহায্যের আশায়, ফুটপাতে বসে ছেলে কাঁদছে ক্ষুধায় তাড়নায়। জগন্নাথপুর, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি: মাহবুব কায়সার
২ / ১৫
সাহায্যের জন্য ঝুঁকি নিয়ে সড়কের মাঝখানে বসে হাত পেতেছেন এক ভিক্ষুক। স্টেশন সড়ক, রেলওয়ে স্টেশন এলাকা, বগুড়া শহর, ২৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৩ / ১৫
বয়স্ক ভাতার টাকার জন্য বসে আছেন এক বৃদ্ধা। কাহালু পৌর মঞ্চ এলাকা, কাহালু উপজেলা, বগুড়া, ৩০ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৪ / ১৫
করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন সব বয়সীরাই। তবে ইতিমধ্যে কয়েকজন শতবর্ষীর এই রোগ থেকে আরোগ্যলাভের খবর জানা গেছে। তেমনই একজন হলেন বেলজিয়ামের শত বছর বয়সী জুলিয়া দিওয়াইল্ড। গতকাল সেরংয়ের এক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হাততালি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সেখানকার কর্মীরা। ছবি: এএফপি
৫ / ১৫
মশা মারতে কাজ করছেন একজন কর্মী। মোহাম্মদপুর, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি : মানসুরা হোসাইন
৬ / ১৫
রাঙামাটি শহরের কল্যাণপুরে সাপ্তাহিক হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন। যাতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। গতকাল সকাল সাতটায় শহরের কল্যাণপুর টিটিসি সড়কে। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৫
করোনার এই সংকটকালে কাট্টলী আইডিয়্যাল কিন্ডারগার্টেন ও হাই স্কুলের পক্ষ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের অভিভাবকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উত্তর কাট্টলী ঈশান মহাজন সড়ক, চট্টগ্রাম, ২৯ এপ্রিল। ছবি: জুয়েল শীল
৮ / ১৫
‘ফুড ইন দ্য ফিল্ড’ বিভাগে তৃতীয় অবস্থানে থাকা আজিম খান রনির একটি ছবি।
৯ / ১৫
পিকআপে গাদাগাদি করে বসে ঝুঁকি নিয়ে খুলনার কয়রা উপজেলা থেকে গোপালগঞ্জে ধান কাটতে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। খানজাহান আলী সেতুর টোলঘর, খুলনা, ৩০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
যশোরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ওয়াটার ভাইজার গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়। মুজিব সড়ক, যশোর, ২৯ এপ্রিল। ছবি : এহসান-উদ-দৌলা
১১ / ১৫
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে এসেছেন অ্যাম্বুলেন্স চালক ও তাঁর সহকারী। করোনার ঝুঁকি এড়াতে যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়ার সময় টাকায় জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, ৩০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
আর কিছু দিন পরই পাকবে আম। এর আগেই সুরক্ষা ব্যবস্থা। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ৩০ এপ্রিল। ছবি: মাহবুব কায়সার