এ যেন কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার ‘খুকীর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা’ পঙ্ক্তিমালা সচিত্র রূপ। ছবি: সাইয়ান
২ / ১৭
শীতের সকালে মন জুরিয়ে যাওয়া ফুলের শোভা। ছবিটি বগুড়ার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১৭
ভোরের শিশির বাড়ন্ত লাউয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে। ছবিটি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৭
কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবিটি লক্ষ্মীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৭
ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। ছবিটি টাঙ্গাইলের বাসাইল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৭
প্লাস্টিকের জিনিসের কদর বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির তৈরি হাঁড়ি-পাতিলের। ছবিটি কেরানীগঞ্জর জিঞ্জিরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৭
গাজার উত্তরাঞ্চলে ২০১৪ সালে যুদ্ধে বিধ্বস্ত হয়েছিল এই বাড়িটি। সেখানে তলোয়ার নিয়ে নিনজা স্টাইলে যুদ্ধের মহড়ায় দুই ফিলিস্তিনি তরুণ। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স
৮ / ১৭
আলোর ভাস্কর্যে শোভা পাচ্ছে নানা বর্ণের বাহারি হাঁস। চীনা নববর্ষ ২০১৬ উপলক্ষে গতকাল শুক্রবার পশ্চিম লন্ডনের চিজিক হাউস গার্ডেনসে ম্যাজিক্যাল ল্যান্টার্ন উৎসবের আয়োজন করা হয়। ছবি: এএফপি
৯ / ১৭
আলোর ভাস্কর্যে শোভা পাচ্ছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন। চীনা নববর্ষ ২০১৬ উপলক্ষে গতকাল শুক্রবার পশ্চিম লন্ডনের চিজিক হাউস গার্ডেনসে ম্যাজিক্যাল ল্যান্টার্ন উৎসবের আয়োজন করা হয়। চীনে এবারের চান্দ্রবর্ষটি বানরবর্ষ হিসেবে উদযাপন করা হচ্ছে। ছবি: এএফপি
১০ / ১৭
স্লোভাকিয়ায় ইউরোপিয়ান ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই প্রতিযোগী। তাঁরা রাশিয়া থেকে এসেছেন। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স
১১ / ১৭
শিমের গা বেয়ে ঝরে পড়ছে সকালের শিশির বিন্দু। ছবিটি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৭
সকালের মিষ্টি রোদে ইরি ধানের বীজতলায় কাজ করছেন গ্রামের গৃহিণীরা। ছবিটি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান
১৩ / ১৭
কুয়াশা ভেজা সকালে খাবারের অপেক্ষায় মাছরাঙাটি। ছবিটি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ১৭
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা শারীরিক কসরত ও নৃত্য পরিবেশন করেন। ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু লে. জেনারেল জ্যাকবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম। ছবি: হাসান রাজা
১৬ / ১৭
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোতে কাজ করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিকেরা। কারখানাগুলোতে বিভিন্ন ধরনের অ্যাসিড ও কেমিক্যাল ব্যবহার করা হলেও কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করেন তাঁরা। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৭
মাছ শিকারি মাছরাঙা। সাধারণত জলাশয়ের পাশে বসে থাকতে দেখা যায়। আজ শনিবার এই মাছরাঙাটির দেখা মিলল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছে। ছবি: সাইফুল ইসলাম