এক ঝলক (৩০ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
শাকসবজি বিক্রির জন্য সাতসকালে পথে বেরিয়ে পড়েছেন দুই বিক্রেতা। ছবিটি গতকাল রোববার সিলেট শহরতলির খাদিমনগর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ৩২
গ্রাম থেকে সংগ্রহ করা রস শহরে বিক্রির পর বাড়ি ফিরছেন এক গাছি। ছবিটি গতকাল রোববার দুপুরে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ৩২
রঙিন ফুলে সাদা প্রজাপতি। ছবিটি গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ৩২
খাবারের খোঁজে রাঙামাটির কাপ্তাই হ্রদে দল বেঁধে সাঁতরাচ্ছে হাঁস। ছবিটি শহরতলির কাটাছড়ি গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ৩২
বাঁশের ঝুড়ি বুনছেন ললিত চন্দ্র চাকমা। একেকটি ঝুড়ি বিক্রি হয় ৩০০-৩২০ টাকায়। ছবিটি রাঙামাটি শহরতলির কাটাছড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ৩২
কাঁঠালের মুচির ছবিটি রোববার কুমিল্লার কোটবাড়ী থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৭ / ৩২
গাছের কোটর থেকে শালিক পাখির উঁকি। ছবিটি আজ সোমবার রাঙামাটির কাটাছড়ি গ্রাম থেকে সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩২
বাসা বুনতে খড়কুটো সংগ্রহ করেছে চড়ুই। ছবিটি আজ সোমবার সকালে রাঙামাটি শহরতলির কাটাছড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ৩২
ইটকাঠের ওপরে প্রজাপতি। ছবিটি গতকাল রোববার দুপুরে কুমিল্লা কোটবাড়ী এলাকায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১০ / ৩২
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতের আহমেদাবাদে গান্ধী আশ্রমে প্রার্থনায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩২
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে শিরোপাজয়ী সুইজারল্যান্ডের রজার ফেদেরার। পুরস্কার জয়ের পর আজ সোমবার সকালে তিনি ফটোশুটে অংশ নেন। এ সময় তিনি তাঁর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

১২ / ৩২
থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে শ্রীরাচা টাইগার জুতে এক ব্যাঘ্রশাবক। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ৩২
এবার ৬৫তম মিস ইউনিভার্স হলেন ফ্রান্সের ইরিস মিতেরাঁ। নিয়ম অনুযায়ী গত বছরের মিস ইউনিভার্স তাঁকে মুকুট পরিয়ে দেন। ছবিটি আজ সোমবার ফিলিপাইনের মেট্রো ম্যানিলার পাসে এলাকার মল অব এশিয়া অ্যারিনা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ৩২
৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় লং গাউন পর্বে মঞ্চে ভেনেজুয়েলার প্রতিযোগী মারিয়াম হ্যামবাক। ছবিটি আজ সোমবার ফিলিপাইনের মেট্রো ম্যানিলার পাসে এলাকার মল অব এশিয়া অ্যারিনা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ৩২
তারের ওপর বসে রোদ পোহাচ্ছে জাতীয় পাখি দোয়েল। ছবিটি সোমবার পাবনা স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩২
বসন্তের আগমনী বার্তা এখন প্রকৃতিতে। গাছে ফোঁটা পলাশ ফুলে মধুর খোঁজে আনাগোনা করছে মৌমাছি। ছবিটি সোমবার পাবনা ডায়বেটিস হাসপাতালের পেছন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ৩২
হবিবর ও হাফিজার রহমান আত্মীয়। তাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামে। দুজন মিলে বাঙালি নদীর জেগে ওঠা ৬০ শতাংশ চরে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন। ফলনও বেশ হয়েছে। নদীর হাঁটু পানি পার হয়ে বিক্রির জন্য কুমড়া নিয়ে যাচ্ছেন তাঁরা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ৩২
বাঙালি নদীর জেগে ওঠা বালুচরে খাবারের খোঁজে দুটি পাখি। ছবিটি সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের বাঙালি সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ৩২
সিলেট শহরতলির বিভিন্ন গ্রামে শীতকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। প্রতিদিন সকালে শহর ও শহরতলির বাজারে ঝাঁপিতে করে এসব টমেটো বিক্রির জন্য রাখেন চাষিরা। প্রতি কেজি টমেটো বিক্রি হয় ২৪ টাকায় দরে। ছবিটি সোমবার সদর উপজেলার টুকেরাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ৩২
শীতে পানি কমেছে সিলেটের সুরমা নদীর। কম পানিতে নৌকায় করে জাল ফেলে মাছ ধরছেন মৎস্যজীবীরা। ছবিটি সোমবার সকালে সিলেট সদরের টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩২
অন্য শিশুরা যখন বই-খাতা নিয়ে বিদ্যালয়ে পড়তে যায়, তখন হাওরের অধিকাংশ শিশু বন্ধকি প্রথায় দিন কাটায়। বছরে তিন থেকে ছয় মাস তারা অন্যের বাড়িতে ধানের বিনিময়ে কাজ করে। তেমনি এক শিশুকে গরু নিয়ে রাখালের ভূমিকায় দেখা গেল। ছবিটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি হাওর থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২২ / ৩২
‘তৃণমূলে ন্যায়বিচার লাভের জন্য আইন ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তা ও অতিথিরা। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এ আয়োজন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ৩২
‘তৃণমূলে ন্যায়বিচার লাভের জন্য আইন ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এ আয়োজন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ৩২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আসা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট এলাকায় দীর্ঘসময় ধরে প্রধান সড়ক আটকে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা। এতে সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩২
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনের প্রশস্ত সড়কের একাংশে স্থাপন করা হয়েছে হিউম্যান হলারের স্ট্যান্ড। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩২
জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক গুণীজন বক্তৃতামালা’ কর্মসূচির প্রথম আয়োজনে একক বক্তৃতা করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩২
অনেক স্থানে ফুটপাত দখলমুক্ত করা গেলেও রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনের সড়কের ফুটপাত দখলমুক্ত করা যায়নি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩২
শীতকাল যাই যাই করছে। আসার অপেক্ষায় আছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি তাই সাজছে আপন সৌন্দর্যে। পলাশ ফুলের ডালে বসে যেন সেই সৌন্দর্য উপভোগ করছে এক টিয়া। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩২
রাজধানীর পশ্চিম আগারগাঁও শেরেবাংলা নগর ছয়তলা একটি ভবনে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে রঙের কাজ করছেন শ্রমিকেরা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আজ সোমবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩২
তিনজন আরোহী নিয়ে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এই চালক। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩২
ফিটনেসবিহীন এসব স্কুটার চলাচল আইনত নিষেধ থাকা সত্ত্বে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা দিয়ে এখনো চলাচল করছে এসব যানবাহন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩২
গত বৃহস্পতিবার শাহবাগে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের চিত্রসাংবাদিক এবং প্রতিবেদকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে আজ সোমবার বিকেলে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম