এক ঝলক (৩০ জানুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
ধনেগাছ ভরে আছে ফুলে। এই ফুল থেকেই বীজ হবে। ধনতোলা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২ / ২৯
শীতের সকালে বাঁশের খুঁটিতে বসে আছে একটি কসাই পাখি। কসাইয়ের অন্য নাম লাটোরা। কুরুয়া গ্রাম, মিরসরাই, চট্টগ্রাম, ৩০ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন

৩ / ২৯
পুকুরে ফুটে আছে লাল শাপলা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ২৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৪ / ২৯
গোধূলি বেলায় পাখি ফিরছে নীড়ে। সেউজগাড়ী পালপাড়া, বগুড়া, ২৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৫ / ২৯
সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নদীতে মাছ ধরতে নেমেছেন মৎস্যশিকারিরা। সূর্যের আলোয় চিকচিক করছে সিলেটের সুরমা নদীর পানি। টুকেরবাজার, সদর, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৯
ডালিয়া ফুল। শীত মৌসুমে এই ফুল বেশি ফুটে। ঢুলিপাড়া, সদর উপজেলা, কুমিল্লা, ২৯ জানুয়ারি। ছবি: এমদাদুল হক

৭ / ২৯
কুয়াশা মোড়ানো শীতের সকালে শুকনো গাছের ডালে জবুথবু হয়ে বসে আছে পাখির দল। চওড়াপাড়া, রংপুর, ২৯ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিলেট সফর করবেন। নগরের চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তিনি বক্তব্য দেবেন। জনসভাস্থলের একদিকের প্রবেশ পথের ওপর বাঁশ দিয়ে তৈরি করা নৌকা। চৌহাট্টা, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৯ / ২৯
শীতকালে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর-বাঁওড়ে দেখা মেলে অতিথি পাখির। পাখির কলরবে মুখরিত থাকে হাওর-বিল। ডানা মেলে নীল আকাশে উড়ছে অতিথি পাখির দল।  দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৯
চাল কলের চাতালে সিদ্ধ ধান শুকানোর কাজ করছেন শ্রমিকেরা। খাজানগর, কুষ্টিয়া, ২৯ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান

১১ / ২৯
দেখে মনে হচ্ছে জড়সড় হয়ে বসে আছে একটি পরিবার। আসলে এগুলো শ্বাসমূল। সুন্দরী গাছ এসব শ্বাসমূলের মাধ্যমে অক্সিজেন নিয়ে টিকে থাকে। কলাগাছি এলাকা, শ্যামনগর, সাতক্ষীরা, সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ২৯
বোরো ধানের বীজতলায় ভোরে কাজ করতে গেছেন কৃষকেরা। সকাল সাড়ে ১০টার দিকে খেতের পাশে বসে খাবার সেরে নিচ্ছেন তাঁরা। জাবুসা এলাকা, রূপসা, খুলনা, ২৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২৯
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা দাহ করেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’। প্রক্টর দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ—     এই অভিযোগে এ কর্মসূচি পালন করলেন আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন

১৪ / ২৯
টমেটোর খেতে কাজ করছেন দুই নারী। শীতকালীন সবজি হিসেবে টমেটোর কদর বরাবরই বেশি। ধনতোলা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৯
গাছের মগডালে হেঁটে বেড়াচ্ছে একটি কানিবগ। এই পাখির ইংরেজি নাম ‘ইন্ডিয়ান পন্ড হেরন’। ‘প্যাডিবার্ড’ নামেও পরিচিত। গোরদহ, গাবতলী, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোযেল রানা

১৬ / ২৯
খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বানরটি। কখনো কখনো গাছের কচি পাতা মুখে পুরছে। হাজুকপাড়া মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২৯
সিলেট সফরে এসে তিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে তিনি হজরত গাজী বুরহান উদ্দীনের (রহ.) মাজার জিয়ারত করেন। সিলেট, ৩০ জানুয়ারি। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২৯
পাবনা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে শুরু হয়েছে পুষ্প মেলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নার্সারি মালিক সমিতি এই মেলার আয়োজন করেছে। মেলায় ফুল নিয়ে ছবি তুলছেন অনেকেই। পাবনা, ৩০ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৯
‘ফিরিঙ্গি’ একধরনের মসলা। গোলাম সারোয়ার আলম এবার ১৫ শতাংশ জমিতে এই মসলার চাষ করেছেন। নিজের খেতে কাজ করছেন তিনি। জয়ভোগা, গাবতলী, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

২০ / ২৯
নতুন বছরের শুরু থেকেই চিত্রকরদের ব্যস্ততা বেড়ে যায়। জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হয় শিশুরা। শিশুদের আকর্ষণ করতে স্কুলের দেয়ালে নানা রঙে আঁকা হচ্ছে কার্টুন চরিত্র। শালগাড়িয়া, পাবনা, ৩০ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে আন্তর্জাতিক সমকালীন ভাস্কর্য প্রদর্শনী। ভাস্কর্য দেখছেন দর্শনার্থীরা। চট্টগ্রাম, ৩০ জানুয়ারি। ছবি: জুয়েল শীল

২২ / ২৯
সিলেটের চৌহাট্টা এলাকায় আয়োজিত জনসভার একাংশ। জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ৩০ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৯
পার্টিক্যাল বোর্ড তৈরিতে ব্যবহৃত হয় পাটকাঠি। পাটকাঠি সংগ্রহ করে সেগুলো নৌপথে নেওয়া হচ্ছে বিভিন্ন কারখানায়। দরগা বাজার, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৯
আনুষ্ঠানিকভাবে তরুণ কবি ও লেখদের হাতে তুলে দেওয়া হলো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’। অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: হাসান রাজা

২৫ / ২৯
শীত থেকে বাঁচতে গায়ে গরম কাপড় জড়াচ্ছে মানুষ। অনেকে গৃহপালিত পশুর গায়েও জড়িয়ে দিচ্ছে গরম কাপড়। ঘুরে বেড়াচ্ছে একটি সোয়েটার পরা ছাগল। মুড়লি, যশোর সদর, ৩০ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

২৬ / ২৯
রাজধানীতে শব্দদূষণের মাত্রা বেড়েই চলেছে। যত্রতত্র ব্যবহৃত হচ্ছে উচ্চ স্বরে মাইক ও স্পিকার। সভার জন্য মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা হচ্ছে মাইক। মিরপুর মাজার রোড, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৯
চলন্ত হিউম্যান হলারের পাদানিতে দাঁড়িয়ে আছে চারজন। দ্রুত গন্তব্যে পৌঁছাতে এভাবেই ঝুঁকি নিচ্ছেন অনেকে। জুরাইন, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: তানভীর আহাম্মেদ

২৮ / ২৯
রাজধানীর সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না। মিরপুর ১ নম্বর এলাকার প্রধান সড়কের একাংশ দখল করে চলছে জমজমাট ব্যবসা। মিরপুর, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

২৯ / ২৯
দরজায় কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা। স্টল তৈরির কাজ শেষ। এখন চলছে ঘষামাজা ও রং করার কাজ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম