এক ঝলক (৩০ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪২
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিস কক্ষে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম উপস্থিত ছিলেন। ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: পিআইডি

২ / ৪২
সবুজ পাহাড়ে ফুটেছে কনকলতা ফুল। পানখাইয়াপাড়া এলাকা, খাগড়াছড়ি শহর, ২৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৩ / ৪২
চরে ফুটে আছে ঢোল কলমি ফুল। মধুর খোঁজে কলমি ফুলে এসেছে মৌমাছি। দীঘাপাড়া চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৪ / ৪২
ডিজাইনার গৌরব গুপ্তের নকশা করা দীর্ঘ পোশাকে লেকমি ফ্যাশন উইকের সামার রিসোর্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির এক মডেল। মুম্বাই, ভারত, ২৯ জানুয়ারি। ছবি: এএফপি

৫ / ৪২
শীতের পড়ন্ত বিকেলে মাছ ধরে বাড়ি ফিরছে এক কিশোর। শিমুলকান্দি, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৬ / ৪২
যমুনা নদীর চরে একলা বসে হুদহুদ পাখি। দীঘাপাড়া চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৭ / ৪২
যমুনা নদীর চরে ঘাস খাচ্ছে ঘোড়া। পা বেঁধে তার বিচরণ সীমিত করা হয়েছে। দীঘাপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

৮ / ৪২
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যাচ্ছে ডিঙি নৌকা। নোয়াপাড়া, রাউজান, চট্রগ্রাম, ৩০ জানুয়ারী। ছবি: এস এম ইউসুফ উদ্দিন

৯ / ৪২
পাহাড়ের চূড়ায় বাড়ির উঠানে মিতিঙ্গা বাঁশ দিয়ে কিছু একটা তৈরি করছেন ক্ষুদ্র জাতিসত্তার এক ব্যক্তি। বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে সংসার চলে তাঁর। হৃদয় মেম্বরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১০ / ৪২
পাহাড়ে মাঘের শীতের বেশ দাপট। নাতিকে তাই চাদরের ওমে জড়িয়ে রেখেছেন মারমা নারী। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১১ / ৪২
পাহাড়ি চেঙ্গী নদী শুকিয়ে যাচ্ছে। অল্প পানিতে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন পাহাড়ি মানুষ। চেঙ্গী সেতু, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১২ / ৪২
মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখি। কল্যাণপুর, খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৩ / ৪২
কাদাজলে খাবারের খোঁজে পানকৌড়ি। জয়খালী, খুলনা, ৩০ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ৪২
কুয়াশাঢাকা সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে বাবা-ছেলে। বাঁওড়কান্দি, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৫ / ৪২
সড়কের ধুলায় হাঁসের ঝাঁক নিয়ে হাওরের মেঠো পথে চলেছে এক কিশোর। বাইশটিলা, সিলেট, ৩০ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৪২
নদে পানি কম, স্রোত নেই। গোধূলি লগ্নে নৌকায় করে নদের এপার থেকে ওপারে যাচ্ছেন লোকজন। চেঙ্গেরখাল, সিলেট, ২৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৭ / ৪২
দল বেঁধে খাবারের খোঁজে নেমেছে একদল শালিক। জিন্দাবাজার, সিলেট, ৩০ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৪২
জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানববন্ধন করে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

১৯ / ৪২
সূর্য অস্ত যাচ্ছে। পড়ন্ত বিকেলের শান্ত ঝিলের জল কেটে এগিয়ে যাচ্ছে জলযান। হাতিরঝিল, ঢাকা,২৯ জানুয়ারি। ছবি: নুসরৎ নওরিন

২০ / ৪২
কম্বল জড়িয়ে বাড়ির পথে এক বৃদ্ধা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামের দুই শ শীতার্ত ব্যক্তির মধ্যে এই কম্বল বিতরণ করা হয়েছে। আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ২৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২১ / ৪২
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় মাঠে শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। বি আলোকদিয়ার উচ্চবিদ্যালয়, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ২৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২২ / ৪২
বিদ্যালয়ের মাঠে বান্ধবীর পোশাক ঠিক করে দিচ্ছে দুই বান্ধবী। বি আলোকদিয়ার উচ্চবিদ্যালয়, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ২৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২৩ / ৪২
এলআইসিটির আয়োজনে আইটি আইটিইএস জব ফেয়ারে কম্পিউটারভিত্তিক চাকরির খোঁজে প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ৩০ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

২৪ / ৪২
বিকেলের রোদে বাগানবিলাস। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া

২৫ / ৪২
ব্যান্ড পার্টির সদস্যরা বিয়ে, শোভাযাত্রা, রাজনৈতিক মিছিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাঁশির সুরে সুরে ব্যান্ড বাজান। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের শোভাযাত্রা থেকে ২৮ জানুয়ারি তোলা। ছবি: পলাশ বড়ুয়া

২৬ / ৪২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে বগুড়ার বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল। সাতমাথা, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

২৭ / ৪২
বগুড়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, বগুড়া, ৩০ জানুয়ারি। ছবি: সোয়েল  রানা

২৮ / ৪২
চলছে আখ কাটার মৌসুম। নারী ও পুরুষ শ্রমিকেরা একসঙ্গে আখ কাটায় অংশ নিচ্ছেন। ঘাঘটপাড়া, রংপুর, ৩০ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ৪২
বোরো জমিতে চলছে নিড়ানি। ভুরারঘাট, রংপুর, ৩০ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

৩০ / ৪২
‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় নানা সাজে সেজেছে শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এ আয়োজন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। ছবি: মঈনুল ইসলাম

৩১ / ৪২
ট্রাভেলেটস অব বাংলাদেশ সংগঠনের চার নারী স্কুটি চালিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জানাচ্ছেন মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, ইভ টিজিং প্রতিরোধসহ নিজেদের নিরাপত্তা–সম্পর্কিত নানা তথ্য। ‘নারীর চোখে বাংলাদেশ’—এই পর্বের ৪৮তম জেলা হিসেবে আজ তাঁদের ভ্রমণ ছিল পাবনায়। হিমাইতপুর, পাবনা, ৩০ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

৩২ / ৪২
ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

৩৩ / ৪২
সরস্বতীর দেবীর প্রতিমা তৈরির পর রোদে শুকাতে দেওয়া হয়েছে। দুটো চড়ুই পাখি বসেছে প্রতিমার মাথায়। বেজাপাড়া পূজা মন্দির, যশোর, ৩০ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

৩৪ / ৪২
মৌচাক-মালিবাগ সড়কের ফুটপাতগুলো দীর্ঘদিন হকারদের দখলে ছিল। সম্প্রতি হকারদের উঠিয়ে দেওয়ার কারণে নির্বিঘ্নে চলাচল করছে পথচারীরা। মালিবাগ এলাকা, ৩০ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

৩৫ / ৪২
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার পরও বুড়িগঙ্গা ও তুরাগ নদীর যে অংশ রায়েরবাজার, বছিলা, কাটাসুর হয়ে মূল নদীতে মিশেছে তার পানির দূষণ কমেনি। স্থানীয় লোকজনের নানাবিধ ব্যবহারে নদীর পানি প্রতিনিয়তই দূষিত হচ্ছে। বছিলা, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন

৩৬ / ৪২
মালবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলার চলাচলে তুরাগ নদীর পানি প্রতিনিয়তই দূষিত হচ্ছে। বছিলা, মোহাম্মদপুর, ৩০ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন

৩৭ / ৪২
যেকোনো সময় আসতে পারে ট্রেন। তবু রেলওয়ে সেতুর ওপর দিয়ে সাইকেল নিয়ে এভাবে পার হচ্ছেন এই ব্যক্তি। সচেতনতার অভাবে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। গোমতী নদী, বানাশুয়া এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা। ছবি: এমদাদুল হক

৩৮ / ৪২
সুপ্রিম কোর্টের লোহার পাঁচিল টপকে ঝুঁকি নিয়ে খেলার মাঠে নামার চেষ্টা করছে এই পথশিশু। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

৩৯ / ৪২
বোরো ধান রোপণের মৌসুম এখন। বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন মারমা নারীরা। দক্ষিণ গোলাবাড়ি এলাকা, খাগড়াছড়ি শহর, ২৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৪০ / ৪২
নিচু জমি থেকে উঠিয়ে সড়কের পাশে স্তূপ করে রাখা মাটিতে খেলছে শিশুরা। কাশোরারচর এলাকা, কিশোরগঞ্জ সদর, ৩০ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

৪১ / ৪২
খাবারের উদ্দেশ্যে কড়ইগাছে চিলের অপেক্ষা। খড়মপট্টি এলাকা, কিশোরগঞ্জ শহর, ৩০ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

৪২ / ৪২
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবন, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: পিআইডি