ভোটারের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে ভোট দিচ্ছেন এক পোলিং এজেন্ট । শনিবার বেলা ১১টায় পৌরসভার শব্দলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেছবি: সোয়েল রানা
২ / ১১
করোনা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হতে নিষেধ করা হয়েছে। বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো না থাকায় পাশে দাঁড়িয়ে মুঠোফোনে ফলাফল দেখছেন এক শিক্ষার্থী। শনিবার বরিশাল নগরের অমৃতলাল দে মহাবিদ্যালয়েছবি: সাইয়ান
৩ / ১১
মানিকগঞ্জে ইপিআই সংরক্ষণাগারে রাখা করোনাভাইরাসের টিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়েছবি: আব্দুল মোমিন।
৪ / ১১
বেসরকারি সংস্থা সিআইপিডির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জুম নৃত্য পরিবেশন করে এক শিশুশিল্পী। শনিবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকায়ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
স্যান্ডেলের সোল তৈরিতে ব্যস্ত এক শ্রমিক। আকার ও মানভেদে প্রতি ডজন রাবারের তৈরি এই স্যান্ডেল ২১০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়। শনিবার দুপুরে কামরাঙ্গীরচরেছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১১
পুরাকীর্তির দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানোর ওপর নিষেধাজ্ঞা আছে। তবু বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণামূলক ব্যানারে ঢেকে আছে রাজধানীর লালবাগ কেল্লার দেয়াল। শনিবার বিকেলে লালবাগ মোড়েছবি: দীপু মালাকার
৭ / ১১
নারী ভোটারদের লাইন। আজ শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেছবি: আনিস মাহমুদ
৮ / ১১
ভোটকেন্দ্রের আশপাশ ভরে গেছে নির্বাচনী পোস্টারে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনেছবি: প্রথম আলো
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তাঁরা। তাই সবার মুখে হাসি। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত না হওয়ার নির্দেশনা থাকলেও ফল নিয়ে উৎসাহের কারণে তাঁরা কয়েকজন গিয়েছেন কলেজে। আজ শনিবার দুপুরে রাজউক উত্তরা মডেল কলেজের প্রধান ফটকের সামনেছবি: খালেদ সরকার
১১ / ১১
প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে পাহাড়ের আঁকাবাঁকা পথে যান তাঁরা। আজ শনিবার খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী হেডম্যানপাড়া এলাকায়ছবি: পলাশ বড়ুয়া