এক ঝলক (৩১ জানুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
কনকনে ঠান্ডা আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনমজুরেরা তাই কাজের খোঁজে এসে উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। বেতপট্টি, রংপুর নগর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ৮
আর্থিক অনিয়মসহ অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িত অধ্যক্ষ, প্রশাসনিক কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের অপসারণ ও বিচারের দাবিতে হাবীবুল্লাহ বাহার কলেজ শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষের কক্ষ তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ দুপুরে
ছবি: সাইফুল ইসলাম
৩ / ৮
টিসিবির পেঁয়াজ বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। নিম্নমানের পেঁয়াজ ১০ টাকা দামে বিক্রি করা হবে বলে জানান বিক্রেতা। উত্তর কাট্টলী, চট্টগ্রাম নগর
ছবি: জুয়েল শীল
৪ / ৮
দেশের উত্তরাঞ্চলের বইছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশায় ঢেকে গেছে চারপাশ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকালে কাজে বেরিয়েছেন অনেকেই। আজ রোববার পঞ্চগড়ে সদর উপজেলার ডুডুমারী এলাকা
ছবি: রাজিউর রহমান।
৫ / ৮
সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ায় পর্যটক যাওয়ার নিষেধ থাকায় অনির্দিষ্টকালের জন্য নৌযানগুলোর একাংশের ধর্মঘট চলছে। আজ রোববার সকালে
ছবি: প্রথম আলো
৬ / ৮
শান্তভাবে হেঁটে চলছিল বিড়ালটি। হঠাৎ তাঁর চোখে পড়ল দৌড়ে যাচ্ছে লাজুক কাঠবিড়ালি। তাঁকে দেখেই শান্ত বিড়াল যেন অশান্ত হয়ে উঠল। লাফিয়ে গিয়ে ধরে ফেলল কাঠবিড়ালিটিকে। শুরু হলো তাদের তুমুল ঝগড়া। একপর্যায়ে কাঠবিড়ালিটিকে কামড়ে ধরে গাছের ওপর নিয়ে যায় বিড়ালটি। আজ বিকেলে বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে
ছবি: দীপু মালাকার
৭ / ৮
শীতের সকালের মিষ্টি রোদে বোরো ধানের চারা তুলছেন তিন নারী কৃষক। আজ রোববার খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী কবরস্থান এলাকায়
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ৮
ভারতের সেরামের উৎপাদিত করোনার টিকা হস্তান্তর করে পরিবেশক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। গাড়ি থেকে টিকা নামিয়ে ইপিআই সেন্টারে নেওয়া হচ্ছে। আজ রোববার সকালে রংপুরের সিভিল সার্জন কার্যালয়ে
ছবি: মঈনুল ইসলাম