এক ঝলক (৩০ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের সব সেশনের শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদি সেশন জটে পড়েছেন। এর প্রতিকার চেয়ে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী নার্সিং কলেজে, ৩০ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
২ / ১৫
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য দীপু হালদারের হত্যার বিচারসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল নগর, ৩০ জানুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ১৫
শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। তীব্র শীতকে উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে গন্তব্যে ছুটছেন কর্মজীবী মানুষ। সকাল ৯টায় পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট এলাকা থেকে তোলা, ৩০ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান।
৪ / ১৫
পাহাড়ি শুকনো হলুদ বিক্রির জন্য স্তূপ করেছেন চাষিরা। রাঙামাটি সদরের কুতুকছড়িতে রোববার সাপ্তাহিক গ্রামীণ হাট বসে। পাইকার আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কুতুকছড়ি বাজার, রাঙামাটি, ৩০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৫
পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে মুখরিত নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা। জেলা শহরের মুক্তমঞ্চ এলাকা নরসুন্দা নদী, কিশোরগঞ্জ। ৩০ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৫
ট্রেন আসছে বলে দুর্ঘটনা এড়াতে দায়িত্বরত গেটম্যান দুই পাশের ব্যারিকেড ফেলে দিয়েছেন। কিন্তু তারপরও কোনো কিছুর তোয়াক্কা না করে কিছু গাড়ি এভাবেই ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গোয়ালন্দ রেলগেট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৫
বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন নিয়ে আলোচনায় অতিথিরা। ব্র্যাক ইন সেন্টার, মহাখালী, ৩০ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ দিন ধরে শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৪ বছরের শিশু নাজরিয়া রেজা। চিকিৎসা পেয়ে বর্তমানে সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ঢাকা, ৩০ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৫
উচ্ছেদ অভিযানে অবৈধ ভবন ভাঙতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা। লাউতলা, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২২
ছবি: জাহিদুল করিম
১০ / ১৫
ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সেবাসংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বারাকাহ ফাউন্ডেশনের কার্যালয়, ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২২
ছবি: প্রথম আলো
১১ / ১৫
কুয়াশাঢাকা দিনে গরু দিয়ে জমি চাষ করছেন নুর ইসলাম। নিজের গরু দিয়ে অন্যের জমি চাষ করে দেন তিনি। প্রতি শতাংশ জমি একবার চাষ দিয়ে মজুরি পান ২০ টাকা। কালিবালা গ্রাম, বগুড়া সদর, ৩০ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১৫
খুলনায় তৃতীয় বিভাগের ক্রিকেট খেলার সমাপনীতে ওয়ানডে ম্যাচে ইউসুফ আলী স্মৃতি সংসদ মুখোমুখি হয় খোর্শেদ আলী স্মৃতি সংসদের। মোট ১৬টি দল অংশগ্রহণ করে এ টুর্নামেন্টে। খুলনা জেলা স্টেডিয়াম, ৩০ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
সিলেট নগরের বিভিন্ন টিলা কিংবা ঝোপঝাড়ে বানরের বসবাস রয়েছে। খাবারের খোঁজে প্রায়ই চলে আসে লোকালয়ে। নগরের ব্যস্ততম জিন্দাবাজার সড়কের পাশে বসে আছে বানরটি। সিলেট, ৩০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
এবার মৌসুমের সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে এই মাঘ মাসে। রোববার ছিল এবারের সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলোতে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তবুও এর মধ্যে জীবিকার তাগিদে বের হয়েছেন কর্মজীবীরা। আরামবাড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ৩০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
বরিশালে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯–এর টিকাকার্যক্রম কিছু দিন বন্ধ থাকার পর নতুন একটি কেন্দ্রে রোববার থেকে পুনরায় টিকা দেওয়া শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। এ উপলক্ষে বঙ্গবন্ধু অডিটরিয়ামে ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড়। তবে টিকাকেন্দ্রে মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব। সদর রোড, বরিশাল নগর, ৩০ জানুয়ারি
ছবি: সাইয়ান