এক ঝলক (৩০ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
সিলেটজুড়ে এখনো ঈদের আমেজ। শুক্রবার বিকেলে সিলেটের লাক্কাতুরা চা-বাগানে পরিবার-পরিজন নিয়ে অনেকেই বেড়াতে এসেছেন। ছবি: আনিস মাহমুদ

২ / ৩৩
ঈদের ছুটি শেষ হলেও কাটেনি ঈদের আমেজ। এখনো রাজধানীর সড়কগুলো ফাঁকা। ঘুরতে বেড়িয়ে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে খেলনা কিনছেন এক তরুণী। ছবি: আবদুস সালাম

৩ / ৩৩
ফুলে কী খুঁজছে হলুদ বর্ণের পাখিটি! ছবিটি শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ৩৩
ট্রাকে থাকা খালি ড্রাম রং করছেন এক শ্রমিক। ছবিটি বৃহস্পতিবার ভারতের কোচি থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩৩
মাছ ধরা শেষে ঘরে ফিরছেন এক জেলে। ছবিটি বৃহস্পতিবার পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের হাটগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৬ / ৩৩
খেতের ধারে বাঁশের ওপর জোড়া ফিঙে। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার চক ডোওর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩৩
মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রম পরিদর্শনের সময় চরকা ঘোরান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটি বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ৩৩
চীনের কাছে হংকংকে যুক্তরাজ্যের হস্তান্তরের ২০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে সিংহ নাচের প্রস্তুতি। ছবিটি বৃহস্পতিবার হংকং থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ৩৩
সাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতে এক শিশু। ছবিটি শুক্রবার খুলনার চালনা পৌরসভা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ৩৩
প্রিয়জনদের সঙ্গে ঈদ পালন শেষে ঝুঁকি নিয়ে বাসের ছাদে করে কর্মস্থলে ফিরছে মানুষ। যাত্রীদের চাপ বেশি থাকায় বাসে আসন পাচ্ছেন না অনেকেই। ছবিটি শুক্রবার দুপুরে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ৩৩
বাসের ছাদে যাত্রী তোলা নিষেধ। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে সাধারণ মানুষ। যাত্রীদের চাপ থাকায় বাসের ছাদেও করে যাত্রী বহন করছে। ছবিটি শুক্রবার রাজশাহীর শিরোইলের ঢাকা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১২ / ৩৩
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে নানা রঙের বেলুন বিক্রি করছেন ফেরিওয়ালারা। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩৩
ঈদের ছুটি সবে শেষ হয়েছে। কিন্তু রাজধানীতে এখনো জমে ওঠেনি ব্যবসা-বাণিজ্য। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে অনেকটা অলস সময় পার করেন ব্যবসায়ীরা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩৩
রাজধানীর রায়েরবাজার বাসস্ট্যান্ড এলাকার এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের নিচে অংশ দখল করে স্থাপন করা হয়েছে রিকশার গ্যারেজ। বিপদ সংকেত থাকলেও তা মানা হচ্ছে না। ছবিটি শুক্রবার তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩৩
ঈদের আমেজ রাজধানীজুড়ে। অনেকেই আজ শুক্রবার ফাঁকা ঢাকায় ঘুরে বেরিয়েছেন। বেড়াতে বের হয়ে ফেরিওয়ালার কাছ থেকে মুখোশ কিনছেন এক তরুণী। ছবিটি শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ৩৩
দিনাজপুরের ক্রিকেটার প্রমীলাকে যৌন হয়রানির প্রতিবাদে খেলাঘরের শিল্পীরা শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

১৭ / ৩৩
ঢাকা-মাওয়া মহাসড়কে এভাবেই অহরহ পাল্লা দিয়ে চলে যাত্রীবাহী পরিবহনগুলো। ছবিটি শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: ‍আশরাফুল আলম

১৮ / ৩৩
বিয়েবাড়ির গাড়ি ফুল দিয়ে সাজাতে খরচ পড়ে ১৫০০ থেকে ২৫ হাজার টাকা। রাজধানীর শাহবাগে ফুল দিয়ে গাড়ি সাজানোর কাজ চলছে। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৩
ঈদের ছুটি শেষ ফিরতে হবে ঢাকায়। তাই বাসে আসন না পেয়ে শিশুসহ ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠছেন এক নারী। ছবিটি শুক্রবার রাজশাহীর শি‌রোইলের ঢাকা বাস টা‌র্মিনাল থে‌কে তোলা। ছ‌বি: শহীদুল ইসলাম

২০ / ৩৩
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য হলি আর্টিজান বেকারির সেই আগের ভবনটি আগামীকাল চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদনের জন্য ভবনের সামনে সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি বেদির মতো তৈরি করা হচ্ছে। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাজিদ হোসেন

২১ / ৩৩
ঈদের ছুটির পর ঢাকায় ফিরছে মানুষ। বাস ও ট্রেনে যাত্রীর ব্যাপক চাপ থাকলেও ঢাকার নৌবন্দরে যেন এর বিপরীত চিত্র। তেমন যাত্রী না থাকায় স্টিমারগুলো এখানে অলস পড়ে আছে। ছবিটি শুক্রবার দুপুরে বাদামতলী রকেট ঘাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ৩৩
আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীতে যাত্রী উঠছে-নামছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে শুক্রবার বিকেলে তোলা ছবি। ছবি: জুয়েল শীল

২৩ / ৩৩
পাহাড়ের জুমে এখন ধান বপনের শেষ সময়। বৃষ্টির পর নরম মাটিতে জুমে ধান বপন করছেন পাহাড়ের ত্রিপুরা নারীরা। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৪ / ৩৩
ঈদ উদ্‌যাপন শেষে ঢাকার দিকে ছুটছেন সাধারণ মানুষ। ফেরির জন্য মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে মানুষের ঢল। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৫ / ৩৩
নানা রঙের সুতা দিয়ে ‘রিসা’ (ওড়না) বুনছেন এক ত্রিপুরা নারী। একটি ‘রিসা’ তৈরি করতে ৫ থেকে ৭ দিন সময় লাগে। ছবিটি শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল মিলন কার্বারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৬ / ৩৩
ট্রেনের ভেতরে জায়গা নেই, গেটও বন্ধ। তাই জীবনের ঝুঁকি নিয়ে দরজার হাতল ধরে ঝুলে গন্তব্যে যাচ্ছেন এক নারী। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ৩৩
পানিনিষ্কাশন-ব্যবস্থা সংস্কারের পর রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে নতুন ঘাস গজিয়েছে। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: শামসুল হক

২৮ / ৩৩
রাজধানীর ফার্মগেটের ছন্দ সিনেমা হলের সামনে সিনেমা দেখতে দর্শকদের ভিড়। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ শুক্রবার ‘ইটার্নিটি’ শিরোনামের পারফরম্যান্স আর্ট প্রদর্শিত হয়। পোড়াপাড়া আর্ট স্পেসের আয়োজনে এই প্রদর্শনীতে নারীর বন্দীজীবন নিয়ে পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেন প্রিমা নাজিয়া আন্দালিব। ছবি: জুয়েল শীল

৩০ / ৩৩
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। ফেরার পথে লঞ্চের রেলিংয়ে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে সেলফি তুলছেন এক তরুণ। ছবিটি শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল নদীবন্দর থেকে তোলা। ছবি: সাইয়ান

৩১ / ৩৩
ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফিরছে মানুষ। ফলে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আড়িয়াল খাঁ নদের শরীয়তুল্লাহ সেতুর পশ্চিম পারে প্রায় দুই কিলোমিটার লম্বা জটের সৃষ্টি হয়। ছবিটি শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩২ / ৩৩
বর্ষা মৌসুমে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকেরা। ছবিটি শুক্রবার বিকেলে যশোরের শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩৩ / ৩৩
রাজধানীতে এখনো কাটেনি ঈদের আমেজ। ছুটি শেষ হলেও কর্মচাঞ্চল্য ফেরেনি শহরে। যাত্রী কম থাকায় গ্যারেজে অলস পড়ে আছে রিকশাগুলো। ছবিটি শুক্রবার বিকেলে তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম