জাতীয় ধান দিবসের উৎসবে ফুটবল নিয়ে খেলায় মেতেছেন তিনি। নেপালে এই দিনটি আসার পান্দ্রা নামেও পরিচিত। ললিতপুর, নেপাল, ২৯ জুন। ছবি: রয়টার্স
৪ / ১২
বালি দ্বীপের মাউন্ট অগুং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দ্বীপটির বিমানবন্দর গতকাল শুক্রবার কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। উদ্গিরণ হওয়া আগ্নেয় ছাইভস্মে আকাশ ছেয়ে গিয়েছিল। এর কারণে ৩০০’র বেশি ফ্লাইট বাতিল করা হয়। এতে প্রায় ২৭ হাজারের পর্যটক সমস্যায় পড়েন। দেনপাসার, ইন্দোনেশিয়া, ২৯ জুন। ছবি: রয়টার্স
৫ / ১২
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার গণভবনে দেখা করতে আসেন গাজীপুরের নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ফোকাস বাংলা
৬ / ১২
বগুড়ার শেরপুর পৌরশহরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ময়লা-আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে এর পাশ দিয়ে চলাফেরা করা ভার। বাঁশপট্টি এলাকা, ৩০ জুন। ছবি : সবুজ চৌধুরী
পাহাড়ে কলার মৌসুম এখন। ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কিনে নিয়ে যান দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতি ছড়ি ১০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। মাটিরাঙ্গাবাজার, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি, ২৯ জুন। ছবি: নীরব চৌধুরী
৯ / ১২
ক্যাকটাস গাছে ফুটে আছে ফুল। সিঙ্গিনালা এলাকা, খাগড়াছড়ি শহর। ছবিটি সম্প্রতি তুলেছেন নীরব চৌধুরী
১০ / ১২
প্রবীণ আর নবীনে হা-ডু-ডু খেলা। মশানগ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ৩০ জুন। ছবি: তৌহিদী হাসান
১১ / ১২
পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা হয়। একপর্যায়ে তাঁদের মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, ৩০ জুন। ছবি: দীপু মালাকার
১২ / ১২
কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধরের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, ৩০ জুন। ছবি: দীপু মালাকার