এক ঝলক (৩০ জুন, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণে ধসে যাওয়া ভবন তদন্তের কাজে বিভিন্ন সংস্থার সদস্যরা। মগবাজার, ঢাকা, ৩০ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৩
নদী থেকে উদ্ধার হওয়া চিত্রা হরিণের পা বেঁধে উপকূলে নিয়ে এসেছেন জেলেরা। উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চর খোন্দকার, সোনাগাজী, ফেনী, ৩০ জুন।
ছবি: আমজাদ হোসাইন
৩ / ১৩
লকডাউনে মোটরসাইকেলে দুজন আরোহী ওঠা নিষেধ। এ নির্দেশ অমান্য করলে জরিমানা করছে ট্রাফিক পুলিশ। বাংলামোটর, ঢাকা, জুন ৩০।
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৩
সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরের সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। হাঁটুপানি ভেঙে চলতে হয় যানবাহন ও মানুষকে। কাতালগঞ্জ এলাকা, চট্টগ্রাম, ৩০ জুন।
ছবি: সৌরভ দাশ
৫ / ১৩
লকডাউনে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। টান পড়েছে সংশ্লিষ্টদের আয়ে। গণপরিবহন খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। টাইগারপাস, চট্টগ্রাম।
ছবি: সৌরভ দাশ
৬ / ১৩
সারা দেশে আগামীকাল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। লকডাউন শুরুর আগেই ঢাকা ও আশপাশের জেলা ছাড়ছে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরিতে উঠেছে যাত্রীরা। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৩০ জুন।
ছবি: ফয়সাল হোসেন
৭ / ১৩
বৃষ্টি বাধা হতে পারেনি, ছাতা মাথায় উচ্ছ্বাসে মেতেছে শিশুরা। সাধনাপুর লুম্বিনী সড়ক, রাঙামাটি, ৩০ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
প্রতিদিনের রান্নার জন্য দূরদূরান্তে গিয়ে লাকড়ি সংগ্রহ করতে হয় পাহাড়ের ক্ষুদ্র জাতিসত্তার নারীদের। ঝুড়িতে বেঁধে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই নারী। আসামবস্তি রাঙাপানি, রাঙামাটি, ৩০ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
কাল শুরু হচ্ছে কঠোর লকডাউন। রাজধানী ছাড়ছে অনেকেই। ফেরিতে মানুষের উপচে পড়া ভিড়। মাওয়া, মুন্সিগঞ্জ, ৩০ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৩
করোনা সংক্রমণ বাড়ছে। কিন্তু মাস্ক ব্যবহারে অনেকেরই অনীহা। বাংলামোটর, ঢাকা, জুন ৩০।
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৩
টানা বৃষ্টি ও যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জ শহর রক্ষার বাঁধের একাংশ ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধের রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে। সিরাজগঞ্জ, ৩০ জুন।
ছবি: আরিফুল গণি
১২ / ১৩
বিয়ে, জন্মদিন, মঞ্চসজ্জাসহ বিভিন্ন অনুষ্ঠানে শব্দযন্ত্র ভাড়া দেওয়া হতো। করোনা সংক্রমণের প্রভাবে সব ধরনের অনুষ্ঠান বন্ধ। দীর্ঘদিন পড়ে থাকা যন্ত্রগুলো রোদে শুকাতে দিচ্ছেন দোকানিরা। বিআইডিসি সড়ক, খুলনা, ৩০ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ কাল বৃহস্পতিবার। করোনার প্রভাবে বিশ্ববিদ্যালয়ে সশরীর কোনো আয়োজন নেই। শিক্ষার্থীদের কারণে মুখর মধুর ক্যানটিন এখন একেবারেই ফাঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন